…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

সপ্তাহে তিন দিন রাত ১০টা, বাকি তিন দিন রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট ও শপিং মল

নিজস্ব প্রতিবেদক
সপ্তাহে তিন দিন রাত ১০টা, বাকি তিন দিন রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট ও শপিং মল
ছবি: সংগৃহীত

এখন থেকে সপ্তাহের তিন দিন রাত ১০টা এবং অবশিষ্ট তিন দিন রাত ৮টা পর্যন্ত মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট খোলা রাখার অনুমতি দিয়েছে সরকার।

রোববার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সঙ্গে বাংলাদেশ দোকান মালিক সমিতির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে দোকান মালিক সমিতি।

বৈঠকে বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বিদ্যুৎ-সচিব এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

বৈঠকে মার্কেটে সোলার প্যানেল স্থাপনের বিষয়টিও আলোচনা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, যেসব মার্কেট সোলার প্যানেল স্থাপন করতে চায়, সরকার তাদের পাঁচ শতাংশ সুদে পাঁচ থেকে সাত বছর মেয়াদে ঋণ দেবে।

পাশাপাশি সোলার প্যানেলগুলো মানসম্পন্ন কি না, তা নিশ্চিত করতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সনদ নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এরপরও নিম্নমানের সোলার প্যানেল ব্যবহার করা হলে বিএসটিআই ও স্থাপনকারী প্রতিষ্ঠানকে জবাবদিহির আওতায় আনতে হবে।

প্রিপেইড মিটার নিয়ে গ্রাহকদের মধ্যে ভীতি ও অনাগ্রহের বিষয়টিও বৈঠকে আলোচনা হয়। সমিতির ভাষ্য অনুযায়ী, দুই হাজার টাকার কার্ড কিনে মিটারে রিচার্জ করলে অনেক কম অর্থ দেখায়; ম্যানুয়াল বিলে পিক আওয়ার, অফ পিক আওয়ার, ডিমান্ড চার্জ ও ভ্যাটসহ বিভিন্ন চার্জ কাটা হয় এবং মিটারভাড়া বাতিল হলেও পরিপত্র না থাকায় এখনো তা কাটা হচ্ছে।

মোবাইল রিচার্জের উদাহরণ টেনে সমিতির পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়, গ্রাহক মিটারে যে অর্থ রিচার্জ করবেন, তা যেন সরাসরি দেখায় এবং অন্যান্য প্রদেয় চার্জ সফটওয়্যারের মাধ্যমে সমন্বয় করা হয়।

বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, মন্ত্রী এই প্রস্তাব নিয়েছেন এবং এখন থেকে রিচার্জ করা অর্থই মিটারে দেখাবে।

বাড়ি বা প্রতিষ্ঠানের সার্ভিস লাইনের তার চুরি হয়ে শত শত গ্রাহকের লাখ লাখ টাকার ক্ষতির বিষয়টিও বৈঠকে তুলে ধরা হয়। এ ধরনের চুরি বন্ধে সংশ্লিষ্ট এলাকার নির্বাহী প্রকৌশলীদের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানালে মন্ত্রী সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

পাবনায় নাবিল গ্রুপের পার্টনারস মিট, অংশ নিলেন ডিলার-পরিবেশকেরা
অর্থনীতি ও ব্যবসা

পাবনায় নাবিল গ্রুপের পার্টনারস মিট, অংশ নিলেন ডিলার-পরিবেশকেরা

‘সাফল্যের সাথে আগামীর পথে’ প্রত্যয় সামনে রেখে পাবনার রত্নদ্বীপ রিসোর্টে গত শনিবার অনুষ্ঠিত হয়েছে নাবিল গ্রুপের ‘পার্টনারস মিট—পাবনা পর্ব’। এতে পাবনা…

পুঁজিবাজারে দেশের প্রথম অরেঞ্জ বন্ড, সাজেদা ফাউন্ডেশন সংগ্রহ করল ১৫৮ কোটি টাকা
অর্থনীতি ও ব্যবসা

পুঁজিবাজারে দেশের প্রথম অরেঞ্জ বন্ড, সাজেদা ফাউন্ডেশন সংগ্রহ করল ১৫৮ কোটি টাকা

দেশের পুঁজিবাজারে প্রথমবারের মতো অরেঞ্জ বন্ডের যাত্রা শুরু হয়েছে। নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও লিঙ্গসমতা প্রতিষ্ঠার লক্ষ্যে এই বিশেষ ধরনের বন্ড ছেড়েছ…

অর্থনীতি ও ব্যবসা

আমদানি-নির্ভরতা কমিয়ে বহুমুখী জ্বালানি কাঠামো গড়তে চায় সরকার: তিতুমীর

আমদানি-নির্ভরতা কমিয়ে বহুমুখী, দক্ষ, প্রতিযোগিতামূলক ও পরিবেশবান্ধব জ্বালানি কাঠামো গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে বর্তমান জ্বালানিসংকট ম…

অর্থনীতি ও ব্যবসা

খেলাপি ঋণ আদায়ে পাঁচ মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান তালিকাভুক্ত করল বাংলাদেশ ব্যাংক

খেলাপি ঋণ আদায়ের কাজ ত্বরান্বিত করতে বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) পদ্ধতির আওতায় পাঁচটি মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করেছে বাংলাদেশ ব্যাং…