…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
বিজ্ঞাপন
বিজ্ঞাপন — আবদুল কুদ্দুস, চেয়ারম্যান পদপ্রার্থী, ৫ নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদ
জাতীয়

দুর্গাপূজায় তিন স্তরের নিরাপত্তা বলয়ে মণ্ডপগুলো, মাঠে এসআরবির বিশেষ প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, আনন্দঘন ও নির্বিঘ্ন পরিবেশে সম্পন্ন করতে তিন স্তরের সমন্বিত নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা জোরদারের পাশাপাশি যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিহত করতে বিশেষ প্রস্তুতি নিশ্চিত করা হয়েছে।

মঙ্গলবার সকালে রাজধানীর উত্তরার মীর মুগ্ধ মঞ্চ পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি পরিদর্শন শেষে এসব কথা জানান এসআরবি-১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নেয়ামুল হালিম।

তিনি জানান, ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ জেলা এসআরবি-১-এর দায়িত্বপ্রাপ্ত এলাকার আওতাভুক্ত। এসব অঞ্চলের সনাতন ধর্মাবলম্বী নাগরিকেরা যাতে কোনো ধরনের শঙ্কা ছাড়াই ভাবগাম্ভীর্যের সঙ্গে পূজা উদ্‌যাপন করতে পারেন, সেজন্য পুরো এলাকাকে নিশ্ছিদ্র তিন স্তরের নিরাপত্তা বলয়ের আওতায় আনা হয়েছে।

এসআরবি-১ অধিনায়ক আরও জানান, উৎসবকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপতৎপরতা বা প্রতিকূল পরিস্থিতি তাৎক্ষণিকভাবে প্রতিহত করতে সংশ্লিষ্ট প্রতিটি এলাকায় পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তা সদস্য নিয়োজিত ও প্রস্তুত রাখা হয়েছে।

অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষা এবং সব ধর্মের মানুষের নিজ নিজ ধর্মীয় উৎসব নিরাপদে পালন নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান সাংবিধানিক দায়িত্ব। তিনি বলেছেন, সংবিধানের ২৮ অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশে ধর্মের ভিত্তিতে কোনো ধরনের বৈষম্য করার সুযোগ নেই; প্রতিটি নাগরিকের ধর্মীয় অনুষ্ঠান ও উপাসনা স্বাধীন ও নিরাপদে পালনের সাংবিধানিক অধিকার রয়েছে।

দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে মন্ত্রী জানান, চলমান দুর্গাপূজায় মণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বডি-ওর্ন ক্যামেরা ও সিসিটিভি ক্যামেরা ব্যবহারসহ অ্যাপভিত্তিক নজরদারি জোরদার করা হয়েছে। পুলিশের মনিটরিং সেলের মাধ্যমে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোথাও কোনো বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা করা হলে কাউকে ছাড় দেওয়া হবে না এবং কেউ কোনো অপকর্ম করে পার পাবে না।

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অসত্য তথ্য ছড়িয়ে ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টার কথাও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি সকলকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানান এবং বলেন, অভ্যন্তরীণ ছোটখাটো ব্যক্তিগত বা পরিচালনা কমিটি সংক্রান্ত বিরোধকে ধর্মীয় হামলা বলে চালিয়ে অপপ্রচার করার চেষ্টা কঠোরভাবে প্রতিরোধ করা হবে।

আজ মঙ্গলবার শারদীয় দুর্গোৎসবের মহানবমী উদ্‌যাপিত হচ্ছে দেশজুড়ে। উৎসবের সবচেয়ে জমজমাট এই দিনে মণ্ডপে মণ্ডপে পূজারি ও দর্শনার্থীদের ভিড় সামাল দিতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন।

উৎসবের শেষ পর্বেও একই ধরনের সতর্কতা বজায় থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন, যাতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন — জাকির হোসেন, সম্ভাব্য ইউপি সদস্য পদপ্রার্থী, ৭ নং ওয়ার্ড, ৫ নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহতদের ৯ জনের পরিচয় শনাক্ত, এক উপজেলারই ৫ জন

নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪ জনের মধ্যে ৯ জনের পরিচয় শনাক্ত হয়েছে। নিহতদের মধ্যে পাঁচজনই শরীয়তপু…

জাতীয়

রংপুরের রাধাগোবিন্দ মন্দিরে প্রধানমন্ত্রী: পূজারিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, সড়কের দুই পাশে মানুষের ঢল

শারদীয় দুর্গাপূজার মন্দির পরিদর্শনে রংপুরে পৌঁছে ধর্মদাস রাধাগোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুর ১২টার দিকে ত…

জাতীয়

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই প্রত্যাশিত বাংলাদেশ গড়া হবে: রংপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সব নাগরিকের সম্মিলিত অংশগ্রহণে একটি সমৃদ্ধ ও প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক…

জাতীয়

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে ১৪ জনের মৃত্যু: তদন্তে সাত সদস্যের কমিটি, ফিটনেসের মেয়াদ শেষ হয়েছিল বাসটির

নাটোরের বড়াইগ্রামে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হওয়ার ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। প্রাথমিক তথ্যে জানা গেছে, …