…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
বিজ্ঞাপন
বিজ্ঞাপন — আবদুল কুদ্দুস, চেয়ারম্যান পদপ্রার্থী, ৫ নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদ
খেলা

৭০ রানে ৫ উইকেট হারিয়েও তিলক-নিতীশের ঝড়ে নিউজিল্যান্ডকে হারাল ভারত, সিরিজে ২-০

নিজস্ব প্রতিবেদক

লক্ষ্যটা কন্ডিশন অনুযায়ী খুব বড় ছিল না, তবু সেই রান তুলতে গিয়ে একসময় খাদের কিনারায় চলে গিয়েছিল ভারত। ৭০ রানেই সাজঘরে ফিরে গিয়েছিলেন পাঁচ ব্যাটসম্যান। সেখান থেকে ম্যাচ জেতার স্বপ্ন দেখা কঠিন। কিন্তু তিলক ভার্মা ও নিতীশ কুমার রেড্ডি হাল ছাড়লেন না — শেষ দিকে দুজনের বিধ্বংসী ব্যাটিংয়ে নাটকীয় জয় তুলে নিল ভারত।

শনিবার (২৪ অক্টোবর) ক্রাইস্টচার্চে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে ভারত। স্বাগতিকদের ১৮০ রানের জবাবে ১৯.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮১ রান করে সফরকারীরা। এই জয়ে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত।

১৮১ রানের লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো হয়নি ভারতের। একাদশে ফিরে বৈভব সূর্যবংশীও ব্যর্থ হন — ৮ বলে মাত্র ৪ রান করে ফেরেন এই তরুণ ব্যাটসম্যান। সঞ্জু স্যামসন করেন ১৪ রান, অভিষেক শর্মা ২৭ রান।

শ্রেয়াস আইয়ার ও অক্ষর প্যাটেলও দুই অঙ্কে পৌঁছালেও ইনিংস বড় করতে পারেননি। ১০.৫ ওভারে ৭০ রানে ৫ উইকেট হারিয়ে গভীর চাপে পড়ে ভারত — ম্যাচ তখন নিউজিল্যান্ডের দিকেই ঝুঁকে ছিল।

সেখান থেকে লড়াই জমিয়ে তোলেন নামান ধীর। ১৭ বলে ৩১ রানের ঝোড়ো ইনিংসে ম্যাচে ফেরার আশা জাগান তিনি। তবে ১৪.৫ ওভারে নামান আউট হলে ভারতের সামনে আবারও কঠিন সমীকরণ দাঁড়ায়।

এরপর দায়িত্ব নেন তিলক ও নিতীশ। শেষ দিকে দ্রুত রান তুলে নিউজিল্যান্ডের বোলারদের ওপর চাপ বাড়াতে থাকেন তারা। সপ্তম উইকেটে মাত্র ৩০ বলে ৬৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন দুজন।

তিলক ২৬ বলে অপরাজিত ৫১ রান করেন; তার ইনিংসে ছিল ৬টি চার ও ১টি ছক্কা। অন্য প্রান্তে নিতীশ ১৩ বলে অপরাজিত ২৬ রান করেন। শেষ পর্যন্ত এক বল বাকি থাকতে জয় নিশ্চিত করে ভারত। ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন তিলক।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ২০ ওভারে ৫ উইকেটে ১৮০ রান তোলে। শুরুতেই ৪১ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়েছিল স্বাগতিকেরা। সেখান থেকে গ্লেন ফিলিপস ও বেভন জ্যাকবসের ব্যাটে ঘুরে দাঁড়ায় দলটি।

চতুর্থ উইকেটে ১১৬ রানের জুটি গড়েন ফিলিপস ও জ্যাকবস। ৪৩ বলে ৭০ রান করেন ফিলিপস; তার ইনিংসে ছিল ৪টি চার ও ৪টি ছক্কা। জ্যাকবসের ব্যাট থেকে আসে ৪৬ বলে ৫৮ রান। শেষ দিকে অবশ্য দুজনই দ্রুত ফিরে যান। ভারতের হয়ে ৩৩ রান দিয়ে ২ উইকেট নেন আর্শদীপ সিং।

নিউজিল্যান্ডের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন অধিনায়ক মিচেল স্যান্টনার। ২১ রানে ৪ উইকেট নিয়ে ভারতকে চাপে ফেলেছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত তিলক ও নিতীশের প্রতিরোধে তার দুর্দান্ত বোলিংও দলকে জয় এনে দিতে পারেনি।

দুই ম্যাচেই জিতে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে আছে ভারত। সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি হবে আগামী ২৭ অক্টোবর, ওয়েলিংটনে — সেখানে জিতলেই সিরিজ নিশ্চিত করবে সফরকারীরা।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন — জাকির হোসেন, সম্ভাব্য ইউপি সদস্য পদপ্রার্থী, ৭ নং ওয়ার্ড, ৫ নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন

খেলা বিভাগের আরও খবর

খেলা

১২.০৮ সেকেন্ডে ছুটে ১৮তমবার দেশের দ্রুততম মানবী যবিপ্রবির শিরিন আক্তার

দেশের অ্যাথলেটিকসে আবারও নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন শিরিন আক্তার। ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতায় নারীদের ১০০ মিটার স্প্রিন্টে সেরা হয়…

খেলা

দ্বিশতকের দুয়ারে দাঁড়িয়ে নাঈম, ঘরোয়া ক্রিকেটে বাড়ছে অপেক্ষার উত্তেজনা

ঘরোয়া ক্রিকেটে এখন সবার চোখ এক ব্যাটারের দিকে — নাঈম দাঁড়িয়ে আছেন দ্বিশতকের একেবারে দুয়ারে। দুই শ রানের মাইলফলক থেকে সামান্য দূরত্বে থাকা এই ইনিংস…

খেলা

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন বিসিবির সাবেক পরিচালক মাহমুদ জামাল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক মাহমুদ জামাল মারা গেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে জানা গেছে। তাঁর মৃত্…

খেলা

রোববারের এল ক্লাসিকোর আগে ফিরে দেখা: ইতিহাসের সেরা পাঁচ বার্সা–রিয়াল লড়াই

বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ম্যাচগুলোর একটি আবার দরজায় কড়া নাড়ছে। রোববার লা লিগার বহুল প্রতীক্ষিত লড়াইয়ে বার্সেলোনার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ—‘এ…