…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

খুলনার খালিশপুরে মেস থেকে তরুণীসহ জামায়াত নেতা গোলাম ফারুকের ছেলে আটক

নিজস্ব প্রতিবেদক
খুলনার খালিশপুরে মেস থেকে তরুণীসহ জামায়াত নেতা গোলাম ফারুকের ছেলে আটক
ছবি: সংগৃহীত

খুলনা নগরীর খালিশপুরের মুজগুন্নি আবাসিক এলাকার একটি মেস থেকে তরুণীসহ এক যুবককে আটক করে থানায় নিয়েছে পুলিশ। আটক যুবক মমতাজির বিল্লাহ (২৬) সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জামায়াত নেতা গোলাম ফারুকের ছেলে। রোববার বিকেল সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মুজগুন্নি আবাসিক এলাকার ২১ নম্বর সড়কের ৩২৫ নম্বর ভবনের চারতলায় কয়েকজন যুবক ভাড়া থাকেন। রোববার বিকেলে মমতাজির বিল্লাহ ওই তরুণীকে নিয়ে মেসের একটি কক্ষে যান।

মেসের অন্য বাসিন্দাদের সন্দেহ হলে তাঁরা দুজনকে অবরুদ্ধ করে রাখেন। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দা ও সংবাদকর্মীরা ঘটনাস্থলে যান।

খবর পেয়ে খালিশপুর থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পুলিশ সংবাদকর্মী ও স্থানীয়দের উপস্থিতিতে মেসের একটি কক্ষ থেকে মমতাজির বিল্লাহ ও ওই তরুণীকে থানায় নিয়ে যায়।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে মুজগুন্নি আবাসিক এলাকার একটি মেস থেকে এক তরুণ ও তরুণীকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

খুলনার শিপইয়ার্ড সড়ক প্রকল্পে অনিয়ম: দুই ঠিকাদার ও ছয় প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের দুই মামলা
আইন ও অপরাধ

খুলনার শিপইয়ার্ড সড়ক প্রকল্পে অনিয়ম: দুই ঠিকাদার ও ছয় প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের দুই মামলা

খুলনার শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ প্রকল্পে অনিয়মের অভিযোগে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলা দুটিতে আসামি করা হয়েছে দুই ঠিকাদার ও খু…

খুলনায় ক্লিনিকে মোটরসাইকেলে এসে গুলি ও ভাঙচুর, আহত রিসিপশনিস্ট; তদন্তে পুলিশ
আইন ও অপরাধ

খুলনায় ক্লিনিকে মোটরসাইকেলে এসে গুলি ও ভাঙচুর, আহত রিসিপশনিস্ট; তদন্তে পুলিশ

খুলনা মহানগরীর বাবুখান রোডে সন্ধানী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে গুলিবর্ষণ ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ৯টার দিকে মোটরসাই…

খুলনায় এক দিনে তিন গুলি-হামলা: সকালে যুবদল নেতা, সন্ধ্যায় দোকানি গুলিবিদ্ধ, রাতে সন্ধানী ক্লিনিকে ভাঙচুর
আইন ও অপরাধ

খুলনায় এক দিনে তিন গুলি-হামলা: সকালে যুবদল নেতা, সন্ধ্যায় দোকানি গুলিবিদ্ধ, রাতে সন্ধানী ক্লিনিকে ভাঙচুর

খুলনায় এক দিনেই তিনটি গুলি ও হামলার ঘটনায় পুরো নগরীতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শনিবার সকালে তেরখাদায় যুবদল নেতা রামিম বিশ্বাসকে, সন্ধ্যায় দক্ষিণ টুটপ…

খুলনায় আইজিপির সফরের দিনেই দুই গুলির ঘটনা: সকালে যুবদল নেতা, সন্ধ্যায় ব্যবসায়ী গুলিবিদ্ধ
আইন ও অপরাধ

খুলনায় আইজিপির সফরের দিনেই দুই গুলির ঘটনা: সকালে যুবদল নেতা, সন্ধ্যায় ব্যবসায়ী গুলিবিদ্ধ

খুলনায় একই দিনে পৃথক দুটি ঘটনায় দুর্বৃত্তদের গুলিতে একজন যুবদল নেতা এবং একজন ব্যবসায়ী আহত হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) সকালে তেরখাদা উপজেলায় এবং স…