…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

ফেসবুকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাওয়ায় বহিষ্কৃত সখীপুরের যুবদল নেতা রুবেল চৌধুরী

নিজস্ব প্রতিবেদক
ফেসবুকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাওয়ায় বহিষ্কৃত সখীপুরের যুবদল নেতা রুবেল চৌধুরী
ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘আমার মনে কষ্ট, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই’ লিখে পোস্ট দেওয়ায় টাঙ্গাইলের সখীপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল বারী ওরফে রুবেল চৌধুরীকে বহিষ্কার করা হয়েছে।

গতকাল রোববার রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফেসবুকে সরকার ও দলের জ্যেষ্ঠ নেতাদের সম্পর্কে শিষ্টাচারবহির্ভূত মন্তব্য করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগে এস এম রফিকুল বারী ওরফে রুবেল চৌধুরীকে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

এর আগে শুক্রবার (২৩ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের পদত্যাগ দাবি করেন রুবেল চৌধুরী। তবে পোস্টে নিজের কষ্ট বা ক্ষোভের কারণ উল্লেখ করেননি তিনি।

পরে এ বিষয়ে জানতে চাইলে রুবেল চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘রাজনৈতিক অনেক বিষয় আছে। স্বরাষ্ট্রমন্ত্রীর ভুল সিদ্ধান্তের কারণে অনেকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এতে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানেরও ক্ষতি হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী নিজেকে খুব পণ্ডিত মনে করেন। তিনি বিএনপি করলেও ভারতের “র”-এর এজেন্ট হিসেবে কাজ করছেন বলে আমি মনে করি। এ কারণে তাঁর পদত্যাগ করা উচিত।’

এ ধরনের পোস্ট দেওয়ার এক দিন পর তিনি ফেসবুক থেকে সেটি মুছে ফেলেন। তবে পোস্টটির স্ক্রিনশট বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে।

রুবেল চৌধুরীর বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে সখীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক ফরহাদ ইকবাল বলেন, তাঁকে বারবার সতর্ক করা হলেও তিনি সংশোধন হননি।

রাজনীতি বিভাগের আরও খবর

বিরোধী দলে থাকতেই নিজের ভিটায় কবর দিতে বাধা, ক্ষমতা পেলে কী করবেন: তাসনিম জারা
রাজনীতি

বিরোধী দলে থাকতেই নিজের ভিটায় কবর দিতে বাধা, ক্ষমতা পেলে কী করবেন: তাসনিম জারা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী ডা. তাসনিম জারা বলেছেন, নিজেদের নেতাদের ক্ষেত্রে জামায়াতে ইসলামী ন্যায়বিচার, মানবাধিকার, যথাযথ আইনি প্রক্রি…

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চেয়ে ফেসবুক পোস্ট: সখীপুরের যুবদল নেতা রফিকুল বারী বহিষ্কার
রাজনীতি

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চেয়ে ফেসবুক পোস্ট: সখীপুরের যুবদল নেতা রফিকুল বারী বহিষ্কার

ফেসবুকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করে পোস্ট দেওয়াসহ সরকার ও দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে শিষ্টাচারবহির্ভূত মন্তব্যের অভিযোগে টাঙ্গাইলের সখীপুর উপ…

রাজনীতি

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের আগে বহিরাগতদের আসন ছাড়ার নির্দেশ, প্রচার শেষ মঙ্গলবার সকালে

ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া-ভুল্লী) আসনের উপনির্বাচনে ভোট গ্রহণের সময় ঘনিয়ে আসার সঙ্গে নির্বাচনী প্রস্তুতি বাড়ছে। আগামী মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৮ট…

রাজনীতি

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েনের দাবি জামায়াতের, সিইসিকে লিখিত অভিযোগ ও মাগুরার প্রসঙ্গ

আসন্ন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে পুলিশের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে বাং…