…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › স্বাস্থ্য › খবর
স্বাস্থ্য

দুই বছরে স্বাস্থ্যখাত বদলে দেওয়ার পরিকল্পনা: উপজেলা হাসপাতাল ১৫০ শয্যা, ৫ হাজার চিকিৎসক নিয়োগের কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
দুই বছরে স্বাস্থ্যখাত বদলে দেওয়ার পরিকল্পনা: উপজেলা হাসপাতাল ১৫০ শয্যা, ৫ হাজার চিকিৎসক নিয়োগের কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

আগামী দুই বছরের মধ্যে দেশের স্বাস্থ্যখাতের চেহারা বদলে দেওয়ার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সোমবার রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে মেডিকেল ফিজিক্স প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই পরিকল্পনার কথা বলেন।

পরিকল্পনা অনুযায়ী, উপজেলা হাসপাতালগুলোকে ১৫০ শয্যায় উন্নীত করা হবে। একই সঙ্গে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণ করা হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইউনিয়ন পর্যায়ে নতুন ভবন নির্মাণের পাশাপাশি প্রতিটি ইউনিয়নের তিনটি ওয়ার্ডে একটি করে ফ্যামিলি ওয়েলবিয়িং সেন্টার গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। আগের কমিউনিটি ক্লিনিকগুলোকে হেলথ ওয়েলবিয়িং সেন্টারে রূপান্তর করা হবে।

এসব প্রতিষ্ঠানে চিকিৎসক, মিডওয়াইফ ও নার্সসহ প্রয়োজনীয় জনবল রাখা হবে বলে তিনি জানান। তাঁর ভাষায়, স্বাস্থ্যসেবা গ্রাম পর্যায়ে পৌঁছে দিতে সরকার কাজ করছে।

ওয়ার্ড পর্যায়ে রক্ত পরীক্ষার যন্ত্র এবং স্তন ক্যানসার শনাক্তকরণের ব্যবস্থা চালুর পরিকল্পনার কথাও বলেন স্বাস্থ্যমন্ত্রী। মানুষের স্বাস্থ্যগত তথ্য সংরক্ষণ এবং প্রত্যেককে স্বাস্থ্যকার্ড দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

উপজেলা হাসপাতালগুলোতে মা ও নবজাতকের চিকিৎসা, ডায়ালাইসিস এবং ফিজিওথেরাপি সেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। কিডনি রোগীদের জন্য উপজেলা পর্যায়ে ডায়ালাইসিসের ১০টি শয্যা রাখার পরিকল্পনার কথাও তিনি উল্লেখ করেন।

ক্যানসার চিকিৎসার সুযোগ বাড়াতে আট বিভাগে আটটি ক্যানসার ইনস্টিটিউট প্রতিষ্ঠার কাজ চলছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। পাঁচটি বিভাগে শিশু হাসপাতাল চালুর উদ্যোগ নেওয়া হয়েছে এবং কয়েকটি হাসপাতাল আগামী ৬০ দিনের মধ্যে চালুর লক্ষ্য রয়েছে।

তিনি বলেন, ক্যানসার চিকিৎসার জন্য শুধু হাসপাতাল নির্মাণ যথেষ্ট নয়। চিকিৎসক, নার্স, মেডিকেল ফিজিসিস্ট ও রেডিওথেরাপি প্রযুক্তিবিদসহ দক্ষ জনবল তৈরি করতে হবে। আগামী অর্থবছরে আরও রেডিওথেরাপি মেশিন স্থাপনের পরিকল্পনা রয়েছে এবং জেলা পর্যায়েও এই চিকিৎসা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে।

জনবল নিয়োগের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলছে। এছাড়া স্বাস্থ্যখাতে মোট ৪১ হাজার ৩৯০ জন কর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে, যার মধ্যে ২৫ হাজার মিডওয়াইফ থাকবেন।

মিডওয়াইফদের মাধ্যমে অন্তঃসত্ত্বা নারীদের নিয়মিত পরীক্ষা এবং স্বাভাবিক প্রসবে সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত ১৭ বছরে স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে অনেক সম্ভাবনা নষ্ট হয়েছে। প্রয়োজনীয় জনবল ও অবকাঠামো ছাড়াই ব্যয়বহুল চিকিৎসাযন্ত্র কেনা হয়েছে।

বরিশাল ও গোপালগঞ্জে দুটি এক্সিলারেটর মেশিনের উদাহরণ দিয়ে তিনি বলেন, প্রতিটি মেশিনে ১৮ কোটি টাকা ব্যয় হলেও প্রয়োজনীয় জনবল ও অবকাঠামো তৈরি না করায় সেগুলো কাজে লাগানো যাচ্ছে না।

তিনি বলেন, স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। শুধু হাসপাতাল বা যন্ত্রপাতি স্থাপন করলেই হবে না, সেগুলো পরিচালনার জন্য দক্ষ জনবলও তৈরি করতে হবে। আগামী দুই বছরের মধ্যে এসব অবকাঠামো গড়ে তোলার লক্ষ্য রয়েছে বলে তিনি জানান।

স্বাস্থ্য বিভাগের আরও খবর

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, এক দিনে আক্রান্ত ১ হাজার ৪৬৬
স্বাস্থ্য

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, এক দিনে আক্রান্ত ১ হাজার ৪৬৬

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হামের প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সং…

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮৪
স্বাস্থ্য

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮৪

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হাম ও হামের উপসর্গ নিয়ে ৮৪ শিশুর ম…

দেশি অ্যান্টিভেনমের গবেষণা থমকে আছে দুই বছর: রাসেলস ভাইপারের অ্যান্টিবডি তৈরি হলেও মেলেনি অর্থ বরাদ্দ
স্বাস্থ্য

দেশি অ্যান্টিভেনমের গবেষণা থমকে আছে দুই বছর: রাসেলস ভাইপারের অ্যান্টিবডি তৈরি হলেও মেলেনি অর্থ বরাদ্দ

রাসেলস ভাইপারের অ্যান্টিভেনম বা প্রতিষেধক তৈরির একটি গুরুত্বপূর্ণ পর্যায়, অ্যান্টিবডি উৎপাদনের কাজ শেষ করে সরকারের কাছে দুই বছর আগে প্রতিবেদন জমা দিয…

স্বাস্থ্য

রংপুরে নতুন সদর ও জেনারেল হাসপাতালের দাবি, একাধিক চিঠির পরও মন্ত্রণালয়ের পদক্ষেপ নেই

রংপুরে চিকিৎসাসেবার মানোন্নয়ন ও রোগীদের দুর্ভোগ কমাতে নতুন সদর হাসপাতাল এবং জেলা পর্যায়ে একটি জেনারেল হাসপাতাল নির্মাণের দাবি উঠেছে। এ বিষয়ে সিভিল …