…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › স্বাস্থ্য › খবর
স্বাস্থ্য

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, এক দিনে আক্রান্ত ১ হাজার ৪৬৬

নিজস্ব প্রতিবেদক
হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, এক দিনে আক্রান্ত ১ হাজার ৪৬৬
ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হামের প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ২৩৩ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে আরও এক হাজার ৪৬৬ শিশু।

সোমবার (২৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৭৮ শিশুর শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে এক হাজার ৩৮৮ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে এক হাজার ১২৯ শিশু। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ১০৪ শিশু।

দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২২ হাজার ৫৫২ জনে। তাদের মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম রোগী ২৩ হাজার ৪৭৮ জন।

মোট হাসপাতালে ভর্তি হয়েছে এক লাখ ৯৭ হাজার ৯৯৯ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে এক লাখ ৯০ হাজার ৩৬ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

স্বাস্থ্য বিভাগের আরও খবর

স্বাস্থ্য

মাদারীপুর জেলা হাসপাতালে ৯ কোটি টাকার ই-টেন্ডার দুই দফায় হ্যাকের অভিযোগ, ওষুধ সংকটের শঙ্কা

মাদারীপুর সদর ২৫০ শয্যা জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসাসামগ্রী কেনার ই-টেন্ডার প্রক্রিয়ায় দুই দফায় হ্যাকিংয়ের অভিযোগ উঠেছে। দরপত্র প্রক…

গবেষণা শুধু পদোন্নতির জন্য নয়, নীতিনির্ধারণে কাজে লাগাতে হবে: ঢাকা মেডিকেলে স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুহিত
স্বাস্থ্য

গবেষণা শুধু পদোন্নতির জন্য নয়, নীতিনির্ধারণে কাজে লাগাতে হবে: ঢাকা মেডিকেলে স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুহিত

গবেষণাকে শুধু ডিগ্রি অর্জন বা পদোন্নতির মাধ্যম হিসেবে বিবেচনা না করে স্বাস্থ্য খাতের নীতিনির্ধারণ ও সেবার মানোন্নয়নে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন স…

দুই বছরে স্বাস্থ্যখাত বদলে দেওয়ার পরিকল্পনা: উপজেলা হাসপাতাল ১৫০ শয্যা, ৫ হাজার চিকিৎসক নিয়োগের কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য

দুই বছরে স্বাস্থ্যখাত বদলে দেওয়ার পরিকল্পনা: উপজেলা হাসপাতাল ১৫০ শয্যা, ৫ হাজার চিকিৎসক নিয়োগের কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী

আগামী দুই বছরের মধ্যে দেশের স্বাস্থ্যখাতের চেহারা বদলে দেওয়ার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। …

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮৪
স্বাস্থ্য

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮৪

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হাম ও হামের উপসর্গ নিয়ে ৮৪ শিশুর ম…