…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আবহাওয়া ও পরিবেশ › খবর
আবহাওয়া ও পরিবেশ

পদ্মা থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টে জনস্বার্থে রিট, তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা চাওয়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক
পদ্মা থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টে জনস্বার্থে রিট, তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা চাওয়া হয়েছে
ছবি: সংগৃহীত

পদ্মা নদী থেকে অবৈধ ও অপরিকল্পিত বালু উত্তোলন বন্ধ, নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং পদ্মা সেতুসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে হাইকোর্টে রিট করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) জনস্বার্থে রিটটি দায়ের করেন মানবাধিকার ও সমাজ উন্নয়ন সংস্থা-মওসুসের চেয়ারম্যান ও আইনজীবী ড. মো. গোলাম রহমান ভূঁইয়া। তিনি সংস্থাটির পক্ষে রিটটি করেন।

রিটে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং নদী ও পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আবেদন জানানো হয়েছে।

রিট পিটিশনে তুলে ধরা হয়েছে, পদ্মা নদী থেকে অবৈধ ও অপরিকল্পিত বালু উত্তোলনের ফলে নদীর প্রাকৃতিক গঠন, নদীতীরের স্থিতিশীলতা, পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর সম্ভাব্য বিরূপ প্রভাব পড়তে পারে।

একই সঙ্গে পদ্মা সেতুসহ গুরুত্বপূর্ণ জাতীয় অবকাঠামোর নিরাপত্তা নিয়েও রিট পিটিশনে উদ্বেগ তুলে ধরা হয়েছে।

এ ছাড়া সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের আইনি দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য প্রয়োজনীয় নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।

মানবাধিকার ও সমাজ উন্নয়ন সংস্থা-মওসুস মনে করে, প্রাকৃতিক সম্পদ রক্ষা, পরিবেশগত ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং আইনের শাসন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ভূমিকা পালন করা জরুরি।

সংস্থাটির ভাষ্য অনুযায়ী, জনস্বার্থে দায়ের করা এই রিটের মাধ্যমে পদ্মা নদী রক্ষায় আইনসম্মত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়টি আদালতের বিবেচনায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

আবহাওয়া ও পরিবেশ বিভাগের আরও খবর

গভীর নিম্নচাপ পরিণত হলো ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এ, চার বন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত
আবহাওয়া ও পরিবেশ

গভীর নিম্নচাপ পরিণত হলো ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এ, চার বন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এ পরিণত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) আবহাওয়া অফিসের জরুরি পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। পূর্বা…

পঞ্চগড়ে তাপমাত্রা নেমেছে ১৬ দশমিক ১ ডিগ্রিতে, ভোরে কুয়াশা আর হিমেল বাতাসে শীতের আবহ
আবহাওয়া ও পরিবেশ

পঞ্চগড়ে তাপমাত্রা নেমেছে ১৬ দশমিক ১ ডিগ্রিতে, ভোরে কুয়াশা আর হিমেল বাতাসে শীতের আবহ

হিমালয়কন্যা খ্যাত পঞ্চগড়ে ধীরে ধীরে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি। গত কয়েক দিন ধরে তাপমাত্রা ১৭ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করল…

আবহাওয়া ও পরিবেশ

পুলিশ সদর দপ্তরে চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন আইজিপি মো. আলী হোসেন ফকির

রাজধানীর ফুলবাড়িয়ায় পুলিশ সদর দপ্তর চত্বরে সোমবার সকালে একটি চারাগাছ রোপণ করে বাংলাদেশ পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন পুলিশে…

এক গ্রীষ্মের দাবদাহে ইউরোপে ৫০ হাজার মানুষের মৃত্যু, অর্থনৈতিক ক্ষতি ১৭ বিলিয়ন ইউরো
আবহাওয়া ও পরিবেশ

এক গ্রীষ্মের দাবদাহে ইউরোপে ৫০ হাজার মানুষের মৃত্যু, অর্থনৈতিক ক্ষতি ১৭ বিলিয়ন ইউরো

গ্রীষ্মের দাবদাহে ইউরোপজুড়ে ৫০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। একই সময়ে এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের মোট দেশজ উৎপাদন কমেছে প্রায় …