ঢাকায় মধুমতি ব্যাংকের দুই দিনের শাখা ব্যবসা পর্যালোচনা সম্মেলন অনুষ্ঠিত
মধুমতি ব্যাংকের দুই দিনব্যাপী ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ কনফারেন্স ২৪ ও ২৫ অক্টোবর ঢাকার শেরাটন হোটেলে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটির উদ্বোধন করেন মধুমতি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর।
এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এ মান্নান খান, অডিট কমিটির চেয়ারম্যান মো. শফিকুল আলম, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. সফিউল আজম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার আরব ফজলুর রহমান এবং উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার আরিফ হাসান খান।
সম্মেলনে প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ এবং মধুমতি ব্যাংকের সকল শাখার ব্যবস্থাপকবৃন্দও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটিতে চলতি বছরের শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত ব্যাংকের প্রতিটি শাখার ব্যবসায়িক স্থিতি ও অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে শাখাভিত্তিক ব্যবসা উন্নয়ন কৌশল নির্ধারণ করে প্রতিটি শাখাকে নিজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
এ ছাড়া দেশের সামগ্রিক ব্যবসায়িক পরিস্থিতি, ব্যাংকিং খাত এবং অর্থনৈতিক বিষয়াদি বিবেচনায় ভবিষ্যৎ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয় বলে জানানো হয়েছে।



