…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › স্বাস্থ্য › খবর
স্বাস্থ্য

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিষাক্ত মদ্যপানে দুই যুবকের মৃত্যু, ঢাকায় চিকিৎসাধীন আরও একজন

নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিষাক্ত মদ্যপানে দুই যুবকের মৃত্যু, ঢাকায় চিকিৎসাধীন আরও একজন
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিষাক্ত মদ পান করে অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।

নিহত দুজন হলেন কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের দিঘলিয়া গ্রামের গেদু বাড়ৈর ছেলে কৃষ্ণকান্ত বাড়ৈ (৩৫) এবং একই গ্রামের মহেন্দ্র হালদারের ছেলে মনোতোষ হালদার (৩৮)। ঘটনাটি ঘটেছে উপজেলার দিঘলিয়া গ্রামে গত শনিবার ও রবিবার।

এ ঘটনায় অনিল বাড়ৈ নামে আরও এক যুবক ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। এ ছাড়া আরও একজন নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৬ অক্টোবর) ষষ্ঠী পূজার রাতে দিঘলিয়া গ্রামের মনোতোষ হালদার, কৃষ্ণকান্ত বাড়ৈ ও অনিল বাড়ৈ একসঙ্গে মদ পান করেন। মদ পানের পর রাতে ওই তিন যুবক অসুস্থ হয়ে পড়লে এলাকার লোকজন প্রথমে তাঁদের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন যুবকের শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাঁদের ঢাকায় পাঠানো হয়। পরে ঢাকার পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার মনোতোষ হালদার এবং রবিবার সোহরাওয়ার্দী হাসপাতালে কৃষ্ণকান্ত বাড়ৈ মারা যান।

নিহত কৃষ্ণকান্ত বাড়ৈর ভাই বিষ্ণু বাড়ৈ বলেন, দুর্গাপূজা উপলক্ষে তাঁর ভাই কৃষ্ণকান্তসহ তিনজন ডেকোরেটরের কাজ করতে পাশের গ্রাম খাগবাড়ি যান। সেখানে কয়েকজন মিলে মদ পান করেন। মদ পানের কয়েক ঘণ্টা পর অসুস্থ হয়ে পড়লে তাঁরা তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

রাধাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভীম চরণ বাগচী বলেন, দুর্গাপূজার সময় সমবয়সী চার-পাঁচজন তরুণ তরল জাতীয় কিছু একটা পান করে অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে। একজন এখনো চিকিৎসাধীন রয়েছেন। আরও একজন নিখোঁজ আছেন বলে তিনি শুনেছেন।

এ বিষয়ে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াদ মাহামুদ বলেন, ‘আমরা এ বিষয়ে অবগত নই। কোনো অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

স্বাস্থ্য বিভাগের আরও খবর

হামের সঙ্গে নিউমোনিয়ার জটিলতা: যশোর ও নোয়াখালী থেকে সংকটাপন্ন শিশুদের শেষ ভরসা ঢাকার শিশু হাসপাতাল
স্বাস্থ্য

হামের সঙ্গে নিউমোনিয়ার জটিলতা: যশোর ও নোয়াখালী থেকে সংকটাপন্ন শিশুদের শেষ ভরসা ঢাকার শিশু হাসপাতাল

যশোরের ঝিকরগাছা থেকে দুই মাস ২৭ দিনের শিশু আয়মান সাদিককে নিয়ে ঢাকায় এসেছেন মা সানজিদা খাতুন। নিউমোনিয়া ও তীব্র শ্বাসকষ্ট দেখা দিলে শিশুটিকে স্থানী…

স্বাস্থ্য

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সব কার্যালয় শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা, অনুষ্ঠান ঢাকার প্রধান কার্যালয়ে

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অধীন সব কার্যালয় শতভাগ তামাক ও ধূমপানমুক্ত ঘোষণা করা হয়েছে। পরোক্ষ ধূমপানের ক্ষতিকর প্রভাব থেকে কর্মকর্তা-কর্মচারী…

গবেষণা শুধু পদোন্নতির জন্য নয়, নীতিনির্ধারণে কাজে লাগাতে হবে: ঢাকা মেডিকেলে স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুহিত
স্বাস্থ্য

গবেষণা শুধু পদোন্নতির জন্য নয়, নীতিনির্ধারণে কাজে লাগাতে হবে: ঢাকা মেডিকেলে স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুহিত

গবেষণাকে শুধু ডিগ্রি অর্জন বা পদোন্নতির মাধ্যম হিসেবে বিবেচনা না করে স্বাস্থ্য খাতের নীতিনির্ধারণ ও সেবার মানোন্নয়নে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন স…

মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ, উৎস নিয়ে প্রশ্ন
স্বাস্থ্য

মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ, উৎস নিয়ে প্রশ্ন

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মনসুর ধুল্যা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ পড়ে থাকতে দেখা গেছে। রোববার (২৫ অক্টোবর) সক…