…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › স্বাস্থ্য › খবর
স্বাস্থ্য

মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ, উৎস নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক
মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ, উৎস নিয়ে প্রশ্ন
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মনসুর ধুল্যা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ পড়ে থাকতে দেখা গেছে। রোববার (২৫ অক্টোবর) সকালে স্থানীয় বাসিন্দারা মহাসড়কের পাশে ওষুধের প্যাকেটগুলো দেখতে পান।

স্থানীয় বাসিন্দারা জানান, সকালে মহাসড়কের পাশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বেশ কিছু ওষুধের প্যাকেট তাঁদের নজরে আসে। কাছে গিয়ে সেগুলোর কয়েকটি মেয়াদোত্তীর্ণ বলে দেখতে পান তাঁরা। তবে ওষুধগুলো কোথা থেকে এসেছে কিংবা কে বা কারা সেখানে ফেলে গেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সরকারি হাসপাতালগুলোতে অনেক সময় রোগীরা প্রয়োজনীয় ওষুধ না পাওয়ার কথা জানান। এমন পরিস্থিতিতে মহাসড়কের পাশে মেয়াদোত্তীর্ণ ওষুধ পড়ে থাকার ঘটনা ওষুধের সংরক্ষণ ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছে। তাঁরা ওষুধগুলোর উৎস শনাক্ত করে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম বলেন, ‘আমাদের হাসপাতালে কোনো মেয়াদোত্তীর্ণ ওষুধ নেই। মহাসড়কের পাশে কারা এসব ওষুধ ফেলে গেছে, সে বিষয়েও আমি অবগত নই। তবে বিষয়টি জানার পর হাসপাতালের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলছি এবং খোঁজখবর নেওয়া হচ্ছে।’

এর আগে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেয়াদোত্তীর্ণ ওষুধ যমুনা নদীতে ফেলে দেওয়ার অভিযোগ সামনে এসেছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই মির্জাপুরে মহাসড়কের পাশে মেয়াদোত্তীর্ণ ওষুধ পড়ে থাকার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

স্বাস্থ্য বিভাগের আরও খবর

স্বাস্থ্য

বিশ্ব পোলিও দিবসে ঢাকায় রোটারির বর্ণাঢ্য র‍্যালি, পোলিওমুক্ত বিশ্বের ডাক

বিশ্ব পোলিও দিবস উপলক্ষে রাজধানী ঢাকায় বর্ণাঢ্য র‍্যালি করেছে রোটারি ইন্টারন্যাশনাল। হাতিরঝিল লেক রোডে আয়োজিত এই র‍্যালিতে পোলিও নির্মূলে বিশ্বব্যাপ…

স্বাস্থ্য

‘অস্বাস্থ্যকর’ বাতাসে বিশ্বের শীর্ষ পাঁচে ঢাকা, একিউআই স্কোর ১৭১

বাতাসে ক্ষতিকর ধূলিকণার ঘনত্ব বেড়ে যাওয়ায় আজও বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় শীর্ষ পাঁচে রয়েছে ঢাকা। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী রোববার রাজধানীর…

বাংলাদেশে মোট মৃত্যুর প্রায় ৭০ শতাংশই অসংক্রামক রোগে, বড় কারণ খাবারে ভেজাল: সেমিনারে বিশেষজ্ঞরা
স্বাস্থ্য

বাংলাদেশে মোট মৃত্যুর প্রায় ৭০ শতাংশই অসংক্রামক রোগে, বড় কারণ খাবারে ভেজাল: সেমিনারে বিশেষজ্ঞরা

খাবারে ভেজাল, ক্ষতিকর রাসায়নিকের অবশিষ্টাংশ এবং নজরদারির ঘাটতি জনস্বাস্থ্যের জন্য বড় উদ্বেগের বিষয় বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। রোববার ইনডিপেনডেন…

হবিগঞ্জে অন্য চিকিৎসকের পরিচয়ে রোগী দেখছিলেন, চেম্বার থেকে ভুয়া চিকিৎসক আটক
স্বাস্থ্য

হবিগঞ্জে অন্য চিকিৎসকের পরিচয়ে রোগী দেখছিলেন, চেম্বার থেকে ভুয়া চিকিৎসক আটক

হবিগঞ্জ শহরে অন্য চিকিৎসকের পরিচয় ও চিকিৎসাপত্র ব্যবহার করে রোগীদের চিকিৎসা দেওয়ার অভিযোগে আরিফ মিয়া নামে এক ভুয়া চিকিৎসককে আটক করেছে এসআরবি-৯।…