…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

বিদেশি সহায়তার ওপর নির্ভর নয়, নিজের পায়ে দাঁড়াতে চায় বাংলাদেশ: টোকিওতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ আর বিদেশি সহায়তার ওপর নির্ভর করে চলতে চায় না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের প্রথম দিনের কর্মসূচি শেষে সোমবার (২৬ অক্টোবর) টোকিওতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

হুমায়ুন কবির বলেন, বিদেশি সহায়তার ওপর নির্ভরশীলতার যুগ শেষ হয়েছে। বাংলাদেশ আর সহায়তার ওপর নির্ভর করে এগোতে চায় না। বরং নিজস্ব সক্ষমতার ওপর দাঁড়িয়ে বিভিন্ন দেশের সঙ্গে বিনিয়োগের ভিত্তিতে অংশীদারত্ব গড়ে তুলতে চায়। বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায় এবং বিভিন্ন দেশের সঙ্গে বিনিয়োগভিত্তিক অংশীদার হতে চায়।

তিনি বলেন, বাংলাদেশের নতুন সরকারের পররাষ্ট্রনীতি, অর্থনৈতিক নীতি ও বিভিন্ন নীতিনির্ধারণী এজেন্ডা নিয়ে দক্ষিণ-পূর্ব এশিয়াসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে আগ্রহ তৈরি হয়েছে।

প্রধানমন্ত্রীর টোকিও সফরের দ্বিতীয় দিনের গুরুত্বপূর্ণ কর্মসূচি তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, প্রথম দিনের কর্মসূচিতে প্রধানমন্ত্রী ব্যস্ত সময় কাটিয়েছেন। মঙ্গলবার জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় বৈঠক ও শীর্ষ পর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকের পর বিস্তারিত জানানো হবে।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগের বিষয়ে জাপানের বেসরকারি খাতের আগ্রহ রয়েছে।

তিনি আরও বলেন, গত ১৫ বছরে শেখ হাসিনা সরকারের আমলে বিভিন্ন কারণে বাংলাদেশ ও জাপানের সম্পর্কের ক্ষেত্রে যে বিষয়গুলো বাধাগ্রস্ত হয়েছে, সেগুলো কাটিয়ে উঠে নতুন অংশীদারত্ব গড়ে তোলার সুযোগ তৈরি হয়েছে।

হুমায়ুন কবির বলেন, আগে আস্থার ঘাটতি ছিল, দুর্নীতিও বেশি ছিল। এখন গণতান্ত্রিক উত্তরণের মধ্য দিয়ে জাপান বাংলাদেশের সঙ্গে এমন একটি সম্পর্ক গড়ে তুলতে চায়, যেখানে স্বচ্ছতা ও জবাবদিহি থাকবে। একই সঙ্গে থাকবে টেকসই ও সম্ভাবনাময় অংশীদারত্ব এবং বিনিয়োগ সহযোগিতা।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

পিরোজপুরে লাশ দাফনে বাধার ঘটনায় নিন্দা নাহিদ ইসলামের

পিরোজপুরে লাশ দাফনে বাধা দেওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলের চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।…

জাতীয়

চট্টগ্রামের সিমেন্ট ক্রসিংয়ে মাস্টার পিন ভেঙে কাত কন্টেইনারবাহী প্রাইম মোভার, আহত কেউ নয়

চট্টগ্রাম নগরীর সিমেন্ট ক্রসিং মোড়ে মাস্টার পিন ভেঙে কাত হয়ে গেছে একটি কন্টেইনারবাহী প্রাইম মোভার। সোমবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘ…

জাতীয়

ঢাকায় সোনারগাঁও হোটেলে শুরু অষ্টম আন্তর্জাতিক ফ্লাইট সেফটি সেমিনার: ২০ দেশের প্রতিনিধি, উদ্বোধন করলেন বিমান বাহিনীপ্রধান

বিমান চলাচলের নিরাপত্তা জোরদার, আধুনিক প্রযুক্তির কার্যকর ব্যবহার এবং ভবিষ্যৎ উপযোগী নিরাপত্তা সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্য নিয়ে ঢাকায় শুরু হয়েছে তিন…

জাতীয়

ঢাকায় প্রেসক্লাবের সামনে হকারদের বিক্ষোভ: পুনর্বাসন ছাড়া উচ্ছেদ বন্ধের দাবি, গ্রেপ্তার হলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি

বিকল্প পুনর্বাসন ও জীবিকার ব্যবস্থা না করে ফুটপাত থেকে হকারদের উচ্ছেদ বন্ধের দাবি জানিয়েছেন হকার নেতারা। সেই সঙ্গে আর কোনো হকারকে গ্রেপ্তার করা হলে স…