…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

চট্টগ্রামের সিমেন্ট ক্রসিংয়ে মাস্টার পিন ভেঙে কাত কন্টেইনারবাহী প্রাইম মোভার, আহত কেউ নয়

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর সিমেন্ট ক্রসিং মোড়ে মাস্টার পিন ভেঙে কাত হয়ে গেছে একটি কন্টেইনারবাহী প্রাইম মোভার। সোমবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

এতে গাড়িটির সামনের ক্যাব ক্ষতিগ্রস্ত হলেও কেউ আহত হননি বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চলন্ত অবস্থায় প্রাইম মোভারটির চেসিসের মাস্টার পিন ভেঙে যায়। এতে হলুদ রঙের এমএসসি কন্টেইনারসহ ট্রেইলরের ভারী অংশটি একপাশে বিপজ্জনকভাবে কাত হয়ে পড়ে।

এ সময় প্রাইম মোভারের সামনের ক্যাবটিও আংশিক বিচ্ছিন্ন হয়ে ক্ষতিগ্রস্ত হয়।

প্রত্যক্ষদর্শী সাইদুর রশিদ বলেন, চলন্ত অবস্থায় গাড়িটির কন্টেইনার কাত হয়ে পড়ে। ভাগ্য ভালো, তখন পাশে কোনো গাড়ি ছিল না।

স্থানীয় বাসিন্দা ইমতিয়াজ হোসেন তমাল বলেন, এই রাস্তা এখন প্রতিদিনের আতঙ্ক। একদিকে ময়লার জমে থাকা স্তূপ, খানাখন্দে ভরা রাস্তা, উল্টো পথে রিকশা, মোটরসাইকেল ও ভ্যান চলাচল, রাস্তার ওপর মানুষের হাঁটাহাঁটি, লরির চাপ, চেইন বা বন্ধনহীন কন্টেইনার, বেপরোয়া বাস আর ধুলাবালি রয়েছে বলে তিনি উল্লেখ করেন। তাঁর ভাষায়, দেখভালের কেউ নেই।

স্থানীয় বাসিন্দা আব্দুল হাবিব বলেন, কাঠগড় থেকে ক্রসিং পর্যন্ত প্রতিনিয়ত বড় দুর্ঘটনা হয়। তবুও সড়কের কাজ হয় না। তাঁরা এর পরিত্রাণ চান বলে তিনি জানান।

জাতীয় বিভাগের আরও খবর

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক দুর্ঘটনায় বিএনপি নেতা সেলিমসহ নিহত দুজন
জাতীয়

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক দুর্ঘটনায় বিএনপি নেতা সেলিমসহ নিহত দুজন

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতাসহ দুজন নিহত হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার পৃথক স্থানে এসব দুর্ঘটনা ঘটে।…

জাতীয়

চট্টগ্রামের রাউজানে ৩২ লাখ টাকার সেতু ১০ বছরেও কাজে আসেনি, সংযোগ সড়ক ভেঙে খালে বিলীন

চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ঝিকুটিপাড়া গ্রামে ৩২ লাখ ৫২ হাজার টাকা ব্যয়ে নির্মিত একটি সেতু প্রায় ১০ বছরেও স্থানীয় মানুষের কাজে…

চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন, পাবেন মেয়রের ক্ষমতা
জাতীয়

চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন, পাবেন মেয়রের ক্ষমতা

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. শাহাদাত হোসেন। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন, ২০২৬-এর বিধান…

জাতীয়

চট্টগ্রামে প্রবারণা পূর্ণিমায় বিহারে বিহারে ভক্তদের ঢল, সন্ধ্যায় আকাশ রাঙাবে ফানুস

কারও হাতে পদ্মফুল, কারও হাতে ফলমূল আর পূজার নানা উপকরণ। কেউ পরম শ্রদ্ধায় বুদ্ধমূর্তির সামনে ফুল নিবেদন করছেন, আবার কেউ নিভৃত প্রার্থনায় জ্বালিয়ে দি…