…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

পল্টনে সিপিবি কার্যালয় মুক্তিভবনে রাতের হামলা, দুই পক্ষের মাঝে পুলিশের অবস্থান

নিজস্ব প্রতিবেদক
পল্টনে সিপিবি কার্যালয় মুক্তিভবনে রাতের হামলা, দুই পক্ষের মাঝে পুলিশের অবস্থান
ছবি: সংগৃহীত

রাজধানীর পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কার্যালয় মুক্তিভবনে হামলা চালিয়েছে একদল যুবক। সোমবার (২৬ অক্টোবর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

হামলার জন্য বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের দায়ী করেছে সিপিবি। তবে বিএনপির নেতাকর্মীরা এ অভিযোগ অস্বীকার করেছেন।

ঘটনার পর সেখানে উত্তেজনা বিরাজ করছে। দুই পক্ষের সমর্থকরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সিপিবির কেন্দ্রীয় কমিটির সভাপতি সাজ্জাদ জহির চন্দন বলেছেন, ‘কতিপয় যুবক আমাদের কার্যালয় মুক্তিভবনে অতর্কিত হামলা চালিয়েছে।’ এ ঘটনার জন্য তিনি বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের দায়ী করেন।

তিনি জানান, সন্ধ্যায় ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীলকে আটক ও পরে ছেড়ে দেওয়াকে কেন্দ্র করে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

হামলাকারীদের অভিযোগ, সিপিবির নেতাকর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছেন। তবে সাজ্জাদ জহির চন্দন বলেন, তাঁদের কার্যালয় থেকে এ ধরনের কোনো স্লোগান দেওয়া হয়নি।

এ বিষয়ে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীলকে আটকের পর ছেড়ে দিলে তাঁর সমর্থকরা উল্লাস করতে করতে ‘জয় বাংলা’ স্লোগান দেন। এ অভিযোগে ক্ষুব্ধ হয়ে কিছু ব্যক্তি হামলা চালিয়েছেন।

ওসি আরও জানান, সিপিবির পক্ষ থেকে হামলাকারীদের কেউ কেউ বিএনপির নেতাকর্মী বলে অভিযোগ করা হয়েছে। তবে বিএনপির নেতাকর্মীরা তা অস্বীকার করেছেন।

ওসি আরিফুল ইসলাম জানান, এ ঘটনায় তদন্ত চলছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দুই পক্ষের মাঝখানে অবস্থান নিয়েছে পুলিশ।

রাজনীতি বিভাগের আরও খবর

এনসিপির সহযোগী সংগঠন জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির আত্মপ্রকাশ, আহ্বায়ক মাহিন সরকার
রাজনীতি

এনসিপির সহযোগী সংগঠন জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির আত্মপ্রকাশ, আহ্বায়ক মাহিন সরকার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন সহযোগী সংগঠন হিসেবে ‘জাতীয় স্বেচ্ছাসেবক শক্তি’র আত্মপ্রকাশ হয়েছে। সংগঠনের প্রথম কমিটিতে আহ্বায়ক করা হয়েছে বৈষম…

পুরানা পল্টনে সিপিবির মিছিলে হামলা: দুই নেতা-কর্মীকে মারধর, ঘণ্টাখানেক অবস্থান হামলাকারীদের
রাজনীতি

পুরানা পল্টনে সিপিবির মিছিলে হামলা: দুই নেতা-কর্মীকে মারধর, ঘণ্টাখানেক অবস্থান হামলাকারীদের

রাজধানীর পুরানা পল্টন এলাকায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) একটি মিছিলে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়েছে—এমন অভিযোগ তুলে হামলা করা হয়েছে। যু…

রাজনীতি

নতুন পে-স্কেলে চলতি মাসের বেতনের সঙ্গে মিলবে তিন মাসের বকেয়া, বাড়ছে না ভাতা

সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল অনুযায়ী বেতন নির্ধারণের কাজ এরই মধ্যে শেষ হয়েছে। গত ৫ অক্টোবর থেকে কর্মচারীরা আইবাসে হালনাগাদ তথ্য পূরণ করছেন। এতে …

রাজনীতি

মানবপাচার প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমান সরকার মানবপাচার প্রতিরোধ ও সংঘবদ্ধ অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সোমবার (২৬ অক্টোবর) স…