…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › সিলেট বিভাগ › খবর
সিলেট বিভাগ

শ্রীমঙ্গলে জালে আটকা অজগর ও বসতঘর থেকে বিষধর শঙ্খিনী উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
শ্রীমঙ্গলে জালে আটকা অজগর ও বসতঘর থেকে বিষধর শঙ্খিনী উদ্ধার
ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জালে আটকা পড়া একটি অজগর সাপ এবং একটি বসতঘর থেকে একটি বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ও রাতে পৃথক দুটি স্থান থেকে সাপ দুটি উদ্ধার করা হয়। পরে সাপ দুটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে শ্রীমঙ্গলের পূর্ব নওয়াগাঁও এলাকায় সাংবাদিক সৈয়দ সিরাজুল ইসলাম হাসান রাস্তার পাশে একটি অজগর সাপ জালে আটকা থাকতে দেখেন। তিনি বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান।

খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ও রিদন গৌড় ঘটনাস্থলে পৌঁছান। প্রায় ২০ মিনিটের চেষ্টায় জাল কেটে অজগর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন তাঁরা।

একই দিন রাত ৮টার দিকে শ্রীমঙ্গলের রামনগর মণিপুরি পাড়ায় খলিলুর রহমানের বসতঘরে একটি সাপ দেখতে পেয়ে বাসার সবাই ভয় পান। সাপটি ছিল বিরল এবং বাংলাদেশে বিপন্ন শঙ্খিনী। খলিলুর রহমান বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন। ফাউন্ডেশনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সাপটি শনাক্ত করেন।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সদস্যরা সাপ দুটি অক্ষত অবস্থায় উদ্ধার করে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করেন।

শ্রীমঙ্গল বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল ইসলাম বলেন, শঙ্খিনীর বৈজ্ঞানিক নাম বুংগারুস ফাসিয়াতুস। এটি অত্যন্ত বিষধর প্রজাতির সাপ। তবে লাজুক বলে সাপটিকে লোকালয়ে দেখা যায় না বললেই চলে। উদ্ধার করা সাপ দুটি বনে অবমুক্ত করা হবে বলে তিনি জানান।

সিলেট বিভাগ বিভাগের আরও খবর

সিলেট বিভাগ

জুড়ী–বড়লেখা সীমান্তে পুশ-ইন চেষ্টা প্রতিহত করল বিজিবি

মৌলভীবাজারের জুড়ী ও বড়লেখা উপজেলার সীমান্ত এলাকা দিয়ে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের ওপার থেকে বাংলাদেশে ঠ…

সিলেট বিভাগ

জুড়ী-বড়লেখা সীমান্তে তিন দিন ধরে পুশ-ইনের চেষ্টা, ৩০ জনকে প্রতিহত করল বিজিবি

মৌলভীবাজারের জুড়ী ও বড়লেখা উপজেলার সীমান্ত এলাকায় গত তিন দিনে ৩০ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা চালানো হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে সীমান্তে দায…

সুনামগঞ্জের জামালগঞ্জের এসি ল্যান্ড আরিফুর রহমানকে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বদলি
সিলেট বিভাগ

সুনামগঞ্জের জামালগঞ্জের এসি ল্যান্ড আরিফুর রহমানকে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বদলি

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রানী মোদককে জড়িয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার পর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহ…

সিলেট বিভাগ

টানা ছুটিতে সিলেটে পর্যটকের ঢল: হোটেলে কক্ষ না পেয়ে মাজারে আশ্রয়, ব্যবসায়ীদের চোখে শত কোটি টাকার বাণিজ্য

দুর্গাপূজা ও টানা ছুটিকে কেন্দ্র করে পর্যটকের ঢল নেমেছে সিলেটে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভ্রমণপিপাসু মানুষের পদচারণায় মুখর হয়ে উঠেছে সিলেট ও আ…