…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

পল্টনে সিপিবি কার্যালয় মুক্তিভবনে হামলা: মধ্যরাতে সংবাদ সম্মেলনে প্রতিবাদ, মঙ্গলবার ব্রিফিংয়ের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
পল্টনে সিপিবি কার্যালয় মুক্তিভবনে হামলা: মধ্যরাতে সংবাদ সম্মেলনে প্রতিবাদ, মঙ্গলবার ব্রিফিংয়ের ঘোষণা
ছবি: সংগৃহীত

রাজধানীর পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কার্যালয় মুক্তিভবনে হামলার প্রতিবাদে তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করেছে সিপিবি। সোমবার ২৬ অক্টোবর রাত ১০টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

হামলার প্রতিক্রিয়ায় পল্টনে সিপিবি কার্যালয়ের সামনে মঙ্গলবার ২৭ অক্টোবর রাত সাড়ে ১২টার দিকে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে সিপিবির সাধারণ সম্পাদক আবদুল্লাহ কাফি রতন বলেন, ‘যারা আমাদেরকে পতিত সরকারের দোসর, ফ্যাসিস্ট বলছে, তারা আসলে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে।’

তিনি বলেন, ‘২০২৪ সালের জুলাইয়ে এই মুক্তিভবনে নেতাকর্মীরা জড়ো হয়ে কারফিউ ভাঙার সিদ্ধান্ত নিয়ে রাজপথে মিছিল করেছিল। দ্রোহযাত্রার সূচনা করা হয়েছিল এই কার্যালয় থেকে। ষড়যন্ত্র করে আমাদের দমানো যাবে না। ‘জয় বাংলা’ স্লোগান কেউ দিয়ে থাকলেও সেই অজুহাতে কার্যালয়ে আক্রমণের কোনো সুযোগ নাই। আমরা মুক্তিযুদ্ধের সময় ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছি।’

আবদুল্লাহ কাফি রতন আরও বলেন, ‘যারা মব তৈরি করে পত্রিকা অফিস পুড়িয়েছে, পার্টি অফিস ভাঙচুর করেছে, উদীচীতে আগুন দিয়েছে, ছায়ানটে আগুন দিয়েছে, তারা ষড়যন্ত্রকারী। তারাই এই হামলার সাথে জড়িত। যারা এই হামলা করেছে তারা মববাজ, তারা সন্ত্রাসী।’

তিনি অভিযোগ করে বলেন, তাঁদের দুজন পদধারী নেতাকে আটক করা হয়েছে। মঙ্গলবার ২৭ অক্টোবর প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানাবে সিপিবি।

সংবাদ সম্মেলনের বর্ণনা অনুযায়ী, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীলকে থানা থেকে ছেড়ে দেওয়ার পর তিনি সিপিবি কার্যালয় মুক্তিভবনে আসেন। এ সময় ছাত্র ও যুব ইউনিয়নের নেতাকর্মীরা দীপক শীলকে ফুলের মালা পরিয়ে আনন্দ মিছিল বের করেন। মিছিলটি পল্টন মোড়ের দিকে যাচ্ছিল।

ওই মিছিলে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় তাঁদেরকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আখ্যা দিয়ে হামলা করে একদল যুবক। পরে তা সিপিবির কার্যালয় পর্যন্ত গড়ায় বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

রাজনীতি বিভাগের আরও খবর

বরিশালে যুবদলের তিন কমিটিতেই ১০ বছর ধরে একই নেতৃত্ব, নতুন কমিটি হয়নি
রাজনীতি

বরিশালে যুবদলের তিন কমিটিতেই ১০ বছর ধরে একই নেতৃত্ব, নতুন কমিটি হয়নি

বরিশালে যুবদলের মহানগর, জেলা দক্ষিণ ও উত্তরের কমিটি গঠন করা হয়েছিল ১০ বছর আগে। কোনোটা আহ্বায়ক কমিটি, কোনোটা আংশিক কমিটি। কিন্তু সেই পুরোনো নেতৃত্বেই…

এক নেতাকে ঘিরে অন্যদের অবদান আড়াল করা হয়েছে, বর্তমান সরকারও ব্যতিক্রম নয়: আখতার হোসেন
রাজনীতি

এক নেতাকে ঘিরে অন্যদের অবদান আড়াল করা হয়েছে, বর্তমান সরকারও ব্যতিক্রম নয়: আখতার হোসেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে একজন নেতাকে কেন্দ্র করে অন্য জাতীয় নেতাদের অবদান …

স্থানীয় সরকার নির্বাচন সামনে: আওয়ামী লীগের সঙ্গে আঁতাতের পাল্টাপাল্টি অভিযোগ বিএনপি ও জামায়াতের
রাজনীতি

স্থানীয় সরকার নির্বাচন সামনে: আওয়ামী লীগের সঙ্গে আঁতাতের পাল্টাপাল্টি অভিযোগ বিএনপি ও জামায়াতের

চব্বিশের গণ-অভ্যুত্থানের পর থেকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। দলটির নেতাদের একটি অংশ এখনো পলাতক। কিন্তু আওয়ামী লীগের ভোটারদের কারা টানতে পারবে, ত…

রাজনীতি

আওয়ামী লীগ ও বিএনপির চরিত্রে কোনো পার্থক্য নেই: প্রেসক্লাবের সেমিনারে গোলাম পরওয়ার

আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে দলের নামের পার্থক্য থাকলেও চরিত্রে কোনো পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সা…