…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আন্তর্জাতিক › খবর
আন্তর্জাতিক

হুথিদের ছোড়া তিন ক্ষেপণাস্ত্র ও চার ড্রোন ধ্বংসের দাবি সৌদি-ইয়েমেন জোটের

নিজস্ব প্রতিবেদক

সৌদি আরবের পূর্বাঞ্চল লক্ষ্য করে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং দক্ষিণাঞ্চলীয় খারজ লক্ষ্য করে চারটি ড্রোন নিক্ষেপ করেছিল ইরানের মদতপুষ্ট ইয়েমেনি গোষ্ঠী হুথি। সৌদি-ইয়েমেন সামরিক জোট বলেছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে সব ক্ষেপণাস্ত্র ও ড্রোন আটকে দিয়ে ধ্বংস করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এই তথ্য জানিয়েছেন সৌদি-ইয়েমেন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি।

সৌদি বেসামরিক প্রতিরক্ষা বাহিনী পূর্বাঞ্চল এবং খারজ প্রদেশে সম্ভাব্য শত্রুতার আশঙ্কায় সতর্কবার্তা জারি করেছিল। পরবর্তীতে তারা জানায়, উভয় এলাকা থেকেই বিপদ কেটে গেছে।

গত মাসে হুথিরা ইয়েমেনের লোহিত সাগর উপকূলের কৌশলগত এলাকাগুলো দখল করে নেওয়ার পর থেকে তাদের ওপর সৌদি আরবের হামলা জোরদার হয়েছে।

হুথিরা বাব আল-মানদেব প্রণালীর দিকে অগ্রসর হচ্ছে, যা একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক নৌপথ। হরমুজ প্রণালীর বিপরীতে আরব উপদ্বীপের অপর পাশে অবস্থিত এই পথটি উপসাগরীয় অঞ্চলের তেল উৎপাদনকারী দেশগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দুই পক্ষের মধ্যে নতুন করে শুরু হওয়া এই লড়াই ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতিকে ভেঙে দিয়েছে। ওই যুদ্ধবিরতির ফলে সৌদি নেতৃত্বাধীন জোট, যারা ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন করে, এবং রাজধানী সানা নিয়ন্ত্রণকারী হুথিদের মধ্যকার হামলা অনেকাংশে বন্ধ ছিল।

দুই পক্ষের সংঘাত ক্রমশ তীব্রতর হচ্ছে। এই তীব্রতা ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের লড়াইয়ে নতুন একটি ফ্রন্ট বা মোর্চা খুলে দিয়েছে।

আন্তর্জাতিক বিভাগের আরও খবর

পুতিনের ভালদাই বাসভবন ঘিরে এখন ৫০টি আকাশ প্রতিরক্ষা অবস্থান, নতুন বসানো হয়েছে ১৫টি টাওয়ার
আন্তর্জাতিক

পুতিনের ভালদাই বাসভবন ঘিরে এখন ৫০টি আকাশ প্রতিরক্ষা অবস্থান, নতুন বসানো হয়েছে ১৫টি টাওয়ার

ইউক্রেনের দূরপাল্লার ড্রোন হামলার আশঙ্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভালদাইয়ের বিলাসবহুল বাসভবনের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। দেশটি…

অস্ট্রেলিয়ায় এমপিদের নিরাপত্তায় দ্রুত ব্যবস্থার প্রতিশ্রুতি আলবানিজের, বিবেচনায় প্যানিক বাটন
আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ায় এমপিদের নিরাপত্তায় দ্রুত ব্যবস্থার প্রতিশ্রুতি আলবানিজের, বিবেচনায় প্যানিক বাটন

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এমপিদের নিরাপত্তা হুমকির বিষয়ে সরকারের দ্রুত প্রতিক্রিয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এবং নির্বাচনী এলাকার কা…

আন্তর্জাতিক

গুয়াহাটির বড়া সার্ভিস এলাকার হোটেল বিলাস ইনে গুলি: মালিকসহ পাঁচজন নিহত, ইজারাদার গ্রেপ্তার

ভারতের আসাম রাজ্যের গুয়াহাটির বড়া সার্ভিস এলাকার হোটেল বিলাস ইনে গুলির ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর) রাতে এই ঘটনা ঘটে বলে পুলিশ জা…

যুক্তরাষ্ট্রের সঙ্গে এআই প্রতিযোগিতার চাপে চীনের শেয়ারবাজার থেকে উধাও ২.৪ ট্রিলিয়ন ডলার
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে এআই প্রতিযোগিতার চাপে চীনের শেয়ারবাজার থেকে উধাও ২.৪ ট্রিলিয়ন ডলার

যুক্তরাষ্ট্রের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ে আধিপত্যের প্রতিযোগিতার মধ্যে চীনের শেয়ারবাজার থেকে সাম্প্রতিক মাসগুলোতে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার উ…