…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

কুড়িগ্রামের কাঁঠালবাড়ীতে নৈশকোচের ধাক্কায় শিশু নিহত, বাবা-মাসহ আহত তিনজন

নিজস্ব প্রতিবেদক
কুড়িগ্রামের কাঁঠালবাড়ীতে নৈশকোচের ধাক্কায় শিশু নিহত, বাবা-মাসহ আহত তিনজন
ছবি: সংগৃহীত

কুড়িগ্রাম সদরের কাঁঠালবাড়ী এলাকায় ঢাকাগামী একটি নৈশকোচের ধাক্কায় অটোরিকশায় থাকা ছয় বছরের এক কন্যাশিশু মারা গেছে। এ ঘটনায় শিশুটির বাবা-মা ও অটোরিকশা চালক গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে জেলা সদরের কাঁঠালবাড়ী বাজারের পশ্চিমে কুড়িগ্রাম-রংপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে। কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত শিশুর নাম মনিকা মালি (৬)। দুর্ঘটনায় তার মা আদুরি বালা (২৩) ও বাবা অনন্ত মালি (২৬) গুরুতর আহত হয়েছেন। তাঁদের বাড়ি কুড়িগ্রাম সদরের ত্রিমোহনী এলাকায়। এছাড়া অটোরিকশা চালক মোজাম্মেল (২৯) আহত হয়েছেন।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আহত অনন্ত মালি জানান, স্ত্রী ও মেয়েকে নিয়ে তাঁরা লালমনিরহাটের কুলাঘাট এলাকায় শ্বশুরবাড়ি থেকে কুড়িগ্রামের ত্রিমোহনীতে নিজ বাড়িতে ফিরছিলেন।

অনন্ত মালির ভাষ্য অনুযায়ী, তাঁরা কাঁঠালবাড়ী এলাকায় পৌঁছালে পিংকি নামের ঢাকাগামী নৈশকোচটি তাঁদের রিকশায় ধাক্কা দেয়। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত কর্মকর্তা সাহিদ হাসান বলেন, এক শিশুকে তাঁরা মৃত অবস্থায় পেয়েছেন। দুর্ঘটনায় তিনজন আহতকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সাহিদ হাসান আরও বলেন, মাথায় আঘাত পাওয়া গুরুতর আহত আদুরি বালাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি কামাল হোসেন বলেন, পিংকি পরিবহন নামের নৈশকোচটি যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দিয়ে দ্রুত চলে গেছে। দুর্ঘটনায় হতাহতের ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জাতীয় বিভাগের আরও খবর

হাতীবান্ধায় তিনজনকে আহত করা চিতাবাঘের অবস্থান ড্রোনে শনাক্ত, উদ্ধারে ঢাকা-রংপুরের বন বিভাগের দল
জাতীয়

হাতীবান্ধায় তিনজনকে আহত করা চিতাবাঘের অবস্থান ড্রোনে শনাক্ত, উদ্ধারে ঢাকা-রংপুরের বন বিভাগের দল

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে ভারত থেকে এসে নারীসহ তিনজনকে আহত করা চিতাবাঘটির অবস্থান ড্রোনের মাধ্যমে শনাক্ত করেছে বর্ডার গার্ড বাংলা…

ঢাকাকে বাসযোগ্য করতে মাঠে নামছে ২০ পরিবীক্ষণ টিম, লার্ভা পেলে বাতিল হবে সরকারি ফ্ল্যাটের বরাদ্দ
জাতীয়

ঢাকাকে বাসযোগ্য করতে মাঠে নামছে ২০ পরিবীক্ষণ টিম, লার্ভা পেলে বাতিল হবে সরকারি ফ্ল্যাটের বরাদ্দ

ঢাকা মহানগরীকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় গঠিত ২০টি পরিবীক্ষণ টিমকে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছেন …

নাটোরের গুরুদাসপুরে হামলায় আহত পৌর ছাত্রদল নেতা শাকিল ইসলামের ঢাকায় মৃত্যু
জাতীয়

নাটোরের গুরুদাসপুরে হামলায় আহত পৌর ছাত্রদল নেতা শাকিল ইসলামের ঢাকায় মৃত্যু

নাটোরের গুরুদাসপুরে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম মারা গেছেন। সোমবার (২৬ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে ঢাকার একটি হ…

জাতীয়

সীতাকুণ্ডের ছোট কুমিরায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লরিচাপায় নিহত ৫, আহত অন্তত ৮

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় লরিচাপায় ৫ জন নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ১টা ১০ মিনিটের দিকে উপজেলার ছোট কুমিরা রয়েল সিমেন্ট গেট এলাকায় ঢাকা-চট…