…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

কমিউনিটি ব্যাংকের শরিয়াহভিত্তিক সেবা ‘কমিউনিটি ইসলামিক’ চালু, চকবাজার শাখায় উদ্বোধন করলেন আইজিপি

নিজস্ব প্রতিবেদক
কমিউনিটি ব্যাংকের শরিয়াহভিত্তিক সেবা ‘কমিউনিটি ইসলামিক’ চালু, চকবাজার শাখায় উদ্বোধন করলেন আইজিপি
ছবি: সংগৃহীত

প্রচলিত ব্যাংকিংয়ের পাশাপাশি শরিয়াহভিত্তিক আর্থিক সেবা নিয়ে এসেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। ‘কমিউনিটি ইসলামিক’ নামের এই সেবা চালুর মাধ্যমে শরিয়াহর নীতিমালা পরিপালনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আরও বিস্তৃত গ্রাহকগোষ্ঠীর ব্যাংকিং চাহিদা পূরণ করাই উদ্যোগটির লক্ষ্য বলে ব্যাংকটি জানিয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর শাহজাহান ইমাম টাওয়ারে অবস্থিত ব্যাংকের চকবাজার শাখায় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান মো. আলী হোসেন ফকির।

পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরবর্তী আলোচনায় বক্তারা আর্থিক লেনদেনে নৈতিকতা প্রতিষ্ঠা, গ্রাহকের আস্থা অর্জন এবং সমাজের সামগ্রিক কল্যাণে শরিয়াহভিত্তিক ব্যাংকিংয়ের গুরুত্ব তুলে ধরেন।

শুরুতে বক্তব্য দেন কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন, যার নেতৃত্বে কমিউনিটি ইসলামিক চালুর উদ্যোগ বাস্তবায়িত হয়েছে। তিনি প্রচলিত ব্যাংকিংয়ের পাশাপাশি ইসলামিক ব্যাংকিং সেবা নিয়ে আরও বিস্তৃত গ্রাহকগোষ্ঠীর কাছে পৌঁছানোর লক্ষ্য তুলে ধরেন। কমিউনিটি ইসলামিককে গ্রাহকদের আস্থার সেবা হিসেবে গড়ে তুলতে তিনি শরিয়াহ পরিপালন, স্বচ্ছতা ও দায়িত্বশীল গ্রাহকসেবার ওপর গুরুত্ব দেন।

এরপর বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের ইসলামিক ব্যাংকিং রেগুলেশনস অ্যান্ড পলিসি ডিপার্টমেন্টের পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান। ইসলামিক ব্যাংকিংয়ের প্রতি গ্রাহকের আস্থা সুদৃঢ় করতে তিনি সুষ্ঠু ব্যাংকিং চর্চা ও শরিয়াহর নীতিমালা অনুসরণের গুরুত্ব তুলে ধরেন। স্বচ্ছ ও দায়িত্বশীল আর্থিক লেনদেন কীভাবে গ্রাহক ও সমাজের বৃহত্তর কল্যাণে ভূমিকা রাখতে পারে, সে বিষয়ও তার আলোচনায় উঠে আসে।

কমিউনিটি ইসলামিকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মুফতি আব্দুল্লাহ মাসুম ইসলামিক ব্যাংকিংয়ের নৈতিক ভিত্তি ব্যাখ্যা করেন। আর্থিক লেনদেনে সততা, আমানতদারিতা ও ন্যায়সংগত আচরণের ওপর গুরুত্ব দিয়ে তিনি গ্রাহকসেবা ও সামাজিক কল্যাণে শরিয়াহর বিধিবিধান যথাযথভাবে অনুসরণের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (এইচআরএম) ও ব্যাংকের পরিচালক খোন্দকার রফিকুল ইসলাম জনআস্থা সুদৃঢ় করতে নৈতিক ব্যাংকিংয়ের ভূমিকা নিয়ে আলোচনা করেন। গ্রাহকদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলা এবং সমাজের কল্যাণে অবদান রাখার ক্ষেত্রে তিনি ন্যায়সংগত লেনদেন ও দায়িত্বশীল সেবার ওপর গুরুত্ব দেন।

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (ফাইন্যান্স) ও ব্যাংকের পরিচালক মো. আকরাম হোসেন গ্রাহকদের আর্থিক প্রয়োজন ও মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ব্যাংকিং সেবার পরিধি বাড়ানোর গুরুত্ব তুলে ধরেন। দায়িত্বশীল ও শরিয়াহভিত্তিক আর্থিক সেবার মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ডে মানুষের অংশগ্রহণ এবং জনকল্যাণে অবদান রাখার বিষয়টিও তার বক্তব্যে উঠে আসে।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান সততা, আমানতদারিতা ও শরিয়াহর নির্দেশনা অনুসরণের মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জনের ওপর গুরুত্ব দেন। কমিউনিটি ইসলামিক এসব মূল্যবোধ ধারণ করে কার্যক্রম পরিচালনা করবে এবং মানুষের কল্যাণে অবদান রাখবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (অ্যাডমিন) ও ব্যাংকের পরিচালক এ. কে. এম. আওলাদ হোসেন এবং বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের অতিরিক্ত ডিআইজি (সেবা) ও ব্যাংকের পরিচালক আহম্মদ মুঈদ। বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি ও সিআইডি প্রধান ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোসেনও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য মুফতি মো. ইলিয়াস হোসেন ইমন ও মুফতি লুকমান হাসান, ব্যাংকের চিফ অপারেটিং অফিসার সামসুল হক সুফিয়ানী এবং হেড অব কমিউনিটি ইসলামিক আনোয়ারুল কবিরসহ বাংলাদেশ পুলিশ ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির ৫৫তম সভা অনুষ্ঠিত
অর্থনীতি ও ব্যবসা

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির ৫৫তম সভা অনুষ্ঠিত

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি-এর শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির ৫৫তম সভা রাজধানী ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।…

প্রধানমন্ত্রীর জাপান সফরে প্রায় আটটি সমঝোতা নিয়ে আলোচনা, তিন-চারটি সই হতে পারে: তথ্য উপদেষ্টা
অর্থনীতি ও ব্যবসা

প্রধানমন্ত্রীর জাপান সফরে প্রায় আটটি সমঝোতা নিয়ে আলোচনা, তিন-চারটি সই হতে পারে: তথ্য উপদেষ্টা

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, জাপানি বিনিয়োগ বৃদ্ধি এবং বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে চার দিনের সরকারি সফরে জাপানে রয়েছেন প্রধানমন্ত…

বৃহস্পতিবার ঢাকায় শুরু হচ্ছে তিন দিনের পর্যটন মেলা, অংশ নিচ্ছে ২০টির বেশি দেশ
অর্থনীতি ও ব্যবসা

বৃহস্পতিবার ঢাকায় শুরু হচ্ছে তিন দিনের পর্যটন মেলা, অংশ নিচ্ছে ২০টির বেশি দেশ

কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর পর্যটন ও টেকসই পর্যটন গন্তব্যের ধারণাকে সামনে রেখে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী বাংলাদেশ ট্রাভেল…

মিরপুর ১ নম্বর বাজারে বেশিরভাগ সবজি ৮০ টাকার ওপরে, আলু-পেঁয়াজে কেজিতে ৫ টাকা স্বস্তি
অর্থনীতি ও ব্যবসা

মিরপুর ১ নম্বর বাজারে বেশিরভাগ সবজি ৮০ টাকার ওপরে, আলু-পেঁয়াজে কেজিতে ৫ টাকা স্বস্তি

রাজধানীর বাজারে সবজির দাম এখনও চড়া। কয়েকটি বাদে বেশিরভাগ সবজি ৮০ টাকার ওপরে বিক্রি হচ্ছে। তবে গত সপ্তাহের তুলনায় আলু ও পেঁয়াজের দাম কেজিতে ৫ টাকা …