…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

টাঙ্গাইলের সন্তোষে ভাসানী বিশ্ববিদ্যালয়ের চাকরি মেলায় প্রতিমন্ত্রী টুকু: শিক্ষা শেষে চাকরি পাওয়ার লক্ষ্যে কাজ করছে সরকার

নিজস্ব প্রতিবেদক
টাঙ্গাইলের সন্তোষে ভাসানী বিশ্ববিদ্যালয়ের চাকরি মেলায় প্রতিমন্ত্রী টুকু: শিক্ষা শেষে চাকরি পাওয়ার লক্ষ্যে কাজ করছে সরকার
ছবি: সংগৃহীত

শিক্ষাজীবন শেষ করেই একজন শিক্ষার্থী যাতে চাকরি পেতে পারে, সেই লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত ক্যারিয়ার ও চাকরি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে সাংবাদিকদের সঙ্গেও তিনি আলাপ করেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘ক্যারিয়ার ও চাকরি মেলা অত্যন্ত ভালো ও মহৎ উদ্যোগ। এর মাধ্যমে অনেকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশকে বুকে ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে। দেশের ২০ কোটি মানুষ যদি যোগ্য হয়ে ওঠে, তাহলে বাংলাদেশকে বিশ্বের অন্যতম দেশে পরিণত করা সম্ভব।’

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, একটি দেশকে এগিয়ে নিতে সরকার ও রাষ্ট্রকে উপযুক্ত পরিবেশ তৈরি করে দিতে হয়। প্রধানমন্ত্রী সকাল থেকে রাত পর্যন্ত সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছেন। তাঁর কর্মকাণ্ডে সহযোগিতা করতে হলে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে, তাহলেই দেশ স্বাবলম্বী হবে।

ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, সব ধরনের ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এ জন্য নিজেদের সুসংগঠিত করতে হবে এবং যেকোনো ষড়যন্ত্রের বিষয়ে সজাগ থাকতে হবে।

শিক্ষার মানোন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী শিক্ষার উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন। টাঙ্গাইলের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে তিনি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, টাঙ্গাইলের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। শিক্ষার দিক থেকে টাঙ্গাইলকে দেশের শীর্ষস্থানীয় জেলাগুলোর মধ্যে নিয়ে যেতে হবে। এ লক্ষ্য অর্জনে সবাইকে একযোগে কাজ করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শহীদুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনিসুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ আল-মামুন, টাঙ্গাইলের জেলা প্রশাসক আবু সাঈদ, পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউসুফ আলী। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন চাকরিদাতা প্রতিষ্ঠানের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এর আগে ফিতা কেটে এবং বেলুন ও পায়রা উড়িয়ে ক্যারিয়ার ও চাকরি মেলার উদ্বোধন করেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুসহ আমন্ত্রিত অতিথিরা।

শিক্ষা বিভাগের আরও খবর

শেকৃবির গবেষণা মাঠে বাণিজ্য মেলার কাজ বন্ধ করলেন শিক্ষার্থীরা, প্রশাসনকে তিন দিনের আল্টিমেটাম
শিক্ষা

শেকৃবির গবেষণা মাঠে বাণিজ্য মেলার কাজ বন্ধ করলেন শিক্ষার্থীরা, প্রশাসনকে তিন দিনের আল্টিমেটাম

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) গবেষণা মাঠ পুনরুদ্ধারের দাবিতে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। মাঠে চলমান এশিয়া প্যাসিফিক বাণিজ্য মেলার কার্য…

এইচএসসির ফল জানতে এবার এসএমএস পাঠাতে হবে নতুন নম্বর ১৬১৪০-এ
শিক্ষা

এইচএসসির ফল জানতে এবার এসএমএস পাঠাতে হবে নতুন নম্বর ১৬১৪০-এ

মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে এইচএসসি পরীক্ষার ফল জানার পদ্ধতিতে পরিবর্তন এসেছে। আগের বছরগুলোতে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে ফল জানা গেলেও এবার শিক্ষার্…

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৯ আবাসিক হলে ডিপ ফ্রিজ দিল ছাত্রদল
শিক্ষা

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৯ আবাসিক হলে ডিপ ফ্রিজ দিল ছাত্রদল

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নয়টি আবাসিক হলে শিক্ষার্থীদের জন্য নয়টি ডিপ ফ্রিজ বিতরণ করেছে বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শিক্ষ…

এইচএসসির ফল প্রকাশ পিছিয়ে ৩১ অক্টোবর, পরীক্ষার্থী ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন
শিক্ষা

এইচএসসির ফল প্রকাশ পিছিয়ে ৩১ অক্টোবর, পরীক্ষার্থী ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন

২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন সময় অনুযায়ী ফল প্রকাশ করা হবে ৩১ অক্টোবর, শনিবার।…