এইচএসসির ফল জানতে এবার এসএমএস পাঠাতে হবে নতুন নম্বর ১৬১৪০-এ

মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে এইচএসসি পরীক্ষার ফল জানার পদ্ধতিতে পরিবর্তন এসেছে। আগের বছরগুলোতে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে ফল জানা গেলেও এবার শিক্ষার্থীদের এসএমএস পাঠাতে হবে নতুন নম্বর ১৬১৪০-এ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৩১ অক্টোবর বেলা ১১টায় এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান, অনলাইন ও এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।
এসএমএসে ফল জানতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে ইংরেজিতে HSC লিখে একটি স্পেস দিতে হবে। এরপর শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, রোল নম্বর ও পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।
উদাহরণ হিসেবে বিজ্ঞপ্তির নিয়ম অনুযায়ী, HSC DHA 123456 2026 লিখে ১৬১৪০ নম্বরে এসএমএস পাঠালেই ফল পাওয়া যাবে।
এ ছাড়া সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হবে। পাশাপাশি eduboardresult.gov.bd এবং educationboardresults.gov.bd, এই দুটি ওয়েবসাইট থেকেও ফল দেখা যাবে।




