…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

উখিয়ায় নলকূপ খননের সময় ভূগর্ভ থেকে ওঠা আগুন ১২ ঘণ্টায়ও নেভেনি, বাপেক্সের দল ঘটনাস্থলে

নিজস্ব প্রতিবেদক
উখিয়ায় নলকূপ খননের সময় ভূগর্ভ থেকে ওঠা আগুন ১২ ঘণ্টায়ও নেভেনি, বাপেক্সের দল ঘটনাস্থলে
ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ায় নলকূপ স্থাপনের জন্য মাটি খনন করতে গিয়ে ভূগর্ভ থেকে গ্যাসের আগুনের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

আজ সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ইনানীর ছোট ব্রিজসংলগ্ন এলাকায় মোহাম্মদ আবদুল্লাহর বাড়ির আঙিনায় নলকূপ স্থাপনের জন্য খননকাজ চালানোর সময় এ ঘটনা ঘটে।

মোহাম্মদ আবদুল্লাহ জানান, কয়েক দিন আগে তাঁর বাড়ির আঙিনায় গভীর নলকূপ স্থাপনের কাজ শুরু হয়। প্রায় ৯০০ ফুট গভীর পর্যন্ত খনন করেও খাবার পানি পাওয়া যায়নি। পরে গতকাল সোমবার থেকে অন্য একটি স্থানে খননকাজ শুরু করা হয়। এর মধ্যে আজ মঙ্গলবার সকালে হঠাৎ আগুন ধরে ওঠে।

গ্যাসের গন্ধযুক্ত ধোঁয়া বের হওয়ায় সেখানে প্রাকৃতিক গ্যাসের উপস্থিতি থাকতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে বিকেল পর্যন্ত চেষ্টা চালিয়েও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের উখিয়া স্টেশন কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাটির নিচে গ্যাসের উপস্থিতির কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

উখিয়া পল্লীবিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক কাইজার নূর জানান, আগুন জ্বলার স্থানটির কাছেই ৩৩ কেভি বিদ্যুৎ লাইন রয়েছে। আগুন ছড়িয়ে পড়া ও সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে মনখালী থেকে পাটুয়ারটেক পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার জানান, কোনো দুর্ঘটনা যাতে না ঘটে সে জন্য সবাইকে সতর্ক করা হচ্ছে।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আবদুল মান্নান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সেখানে প্রাকৃতিক গ্যাস থেকে এ ঘটনা ঘটেছে। এই কারণে এলাকাটি নিরাপত্তাবলয়ের আওতায় এনে বাপেক্সকে খবর দেওয়া হয়। ঢাকা থেকে দুজনের একটি টিম সন্ধ্যার পর কক্সবাজার পৌঁছেছেন। তাঁরা ঘটনাস্থলে গিয়ে করণীয় ঠিক করবেন।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

চট্টগ্রামের বাকলিয়ায় বাসের হাইড্রোলিক জ্যাকের ভেতর থেকে ২৮ হাজার ৮০০ ইয়াবা উদ্ধার, যাত্রী গ্রেপ্তার

কক্সবাজার থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মালামাল রাখার বক্সে থাকা হাইড্রোলিক জ্যাকের ভেতর থেকে ২৮ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করেছ…

কক্সবাজারের টুপটুপ রিসোর্টে আগুন: ডিএনএতে শনাক্ত ১০ মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর, ডোবা থেকে মিলল নিখোঁজ শিক্ষক মুক্তার লাশ
জাতীয়

কক্সবাজারের টুপটুপ রিসোর্টে আগুন: ডিএনএতে শনাক্ত ১০ মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর, ডোবা থেকে মিলল নিখোঁজ শিক্ষক মুক্তার লাশ

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটুয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর)…

ছয় ঘণ্টায়ও নেভেনি ইনানীর নলকূপের আগুন: গ্যাসের প্রবাহ অব্যাহত, এলাকাজুড়ে আতঙ্ক, বিশেষজ্ঞ দল চান স্থানীয়রা
জাতীয়

ছয় ঘণ্টায়ও নেভেনি ইনানীর নলকূপের আগুন: গ্যাসের প্রবাহ অব্যাহত, এলাকাজুড়ে আতঙ্ক, বিশেষজ্ঞ দল চান স্থানীয়রা

কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী ইউনিয়নে গভীর নলকূপ খননের সময় ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসে লাগা আগুন ছয় ঘণ্টা পেরিয়ে গেলেও নেভানো যায়নি। মঙ্গলবার…

জাতীয়

কক্সবাজারের উখিয়ার ইনানীতে নলকূপ খুঁড়তে গিয়ে মাটির নিচ থেকে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের তিন ইউনিট

কক্সবাজারের উখিয়ার পর্যটন এলাকা ইনানীতে নলকূপ স্থাপনের জন্য মাটি খুঁড়তে গিয়ে আগুনের কুণ্ডলী দেখা গেছে। একই সঙ্গে গ্যাসের গন্ধযুক্ত ধোঁয়া বের হওয়া…