…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

কক্সবাজারের উখিয়ার ইনানীতে নলকূপ খুঁড়তে গিয়ে মাটির নিচ থেকে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের তিন ইউনিট

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের উখিয়ার পর্যটন এলাকা ইনানীতে নলকূপ স্থাপনের জন্য মাটি খুঁড়তে গিয়ে আগুনের কুণ্ডলী দেখা গেছে। একই সঙ্গে গ্যাসের গন্ধযুক্ত ধোঁয়া বের হওয়ায় মাটির নিচে প্রাকৃতিক গ্যাস থাকার কারণে এমনটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ইনানীর ছোট ব্রিজসংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। প্রতিবেদন লেখা পর্যন্ত ওই স্থানে আগুন জ্বলছিল।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। খবর পেয়ে ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছায়।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার সাইদুল ইসলাম। তিনি বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে এসেছেন, এখনো আগুন জ্বলছে। প্রাথমিকভাবে মাটির নিচে গ্যাস থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে।

আগুন জ্বলতে থাকায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থলের কাছের একটি পাঁচ তারকা হোটেলে কর্মরত স্থানীয় যুবক আলামিন বলেন, যেখানে আগুনের সৃষ্টি হয়েছে, পাশের ঘরেই তারা কয়েকজন হোটেলকর্মী থাকেন। ফায়ার সার্ভিস এসেছে। হঠাৎ আগুন দেখে তিনি খুবই ভয় পেয়েছেন।

আগুন বৈদ্যুতিক খুঁটির তারে লেগে ছড়িয়ে পড়ার আশঙ্কায় ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের মনখালী থেকে পাটুয়ারটেক পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে উখিয়া পল্লী বিদ্যুৎ সমিতি।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

ফেনীতে প্রথম যাত্রাবিরতি দিয়ে ৪৭ যাত্রী নিয়ে কক্সবাজার গেল মহানগর এক্সপ্রেস, প্রথম দিনেই বিলম্ব এক ঘণ্টা

ফেনী রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি দিয়ে ৪৭ জন যাত্রী নিয়ে প্রথমবারের মতো কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করেছে মহানগর এক্সপ্রেস। ঢাকা থেকে কক্সবাজার সম্প…

জাতীয়

ইনানীতে রিসোর্টে আগুনে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষায় শনাক্ত, নিখোঁজ আরও একজন

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটুয়ারটেকে টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করেছে পুলিশের …

কক্সবাজারে অধিকাংশ হোটেল-রিসোর্টে নেই অগ্নিনির্বাপণ যন্ত্র ও জরুরি পথ, টুপটুপে ১০ মৃত্যুর পর তৎপর প্রশাসন
জাতীয়

কক্সবাজারে অধিকাংশ হোটেল-রিসোর্টে নেই অগ্নিনির্বাপণ যন্ত্র ও জরুরি পথ, টুপটুপে ১০ মৃত্যুর পর তৎপর প্রশাসন

কক্সবাজারের মেরিন ড্রাইভসংলগ্ন টুপটুপ রিসোর্টে ঘুম ভাঙে মেহেরুননেসা মিলার (৩০) আগুনের তাপে। কিছু বুঝে ওঠার আগেই আগুন ছড়িয়ে পড়ে। পাশের কক্ষে থাকা স্…

কুড়িগ্রামের কাঁঠালবাড়ীতে নৈশকোচের ধাক্কায় শিশু নিহত, বাবা-মাসহ আহত তিনজন
জাতীয়

কুড়িগ্রামের কাঁঠালবাড়ীতে নৈশকোচের ধাক্কায় শিশু নিহত, বাবা-মাসহ আহত তিনজন

কুড়িগ্রাম সদরের কাঁঠালবাড়ী এলাকায় ঢাকাগামী একটি নৈশকোচের ধাক্কায় অটোরিকশায় থাকা ছয় বছরের এক কন্যাশিশু মারা গেছে। এ ঘটনায় শিশুটির বাবা-মা ও অটোর…