…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

গোলাম পরওয়ারের সঙ্গে বিদেশি গোয়েন্দা সংস্থার বৈঠকের খবর সঠিক নয়, প্রতিবাদ জামায়াতের

নিজস্ব প্রতিবেদক
গোলাম পরওয়ারের সঙ্গে বিদেশি গোয়েন্দা সংস্থার বৈঠকের খবর সঠিক নয়, প্রতিবাদ জামায়াতের
ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার একটি দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক করেছেন বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ সঠিক নয় বলে দাবি করেছে দলটি। এ ধরনের খবরের প্রতিবাদ জানিয়ে জামায়াত বলেছে, দলটির সুনাম ক্ষুণ্ণ করতে অসত্য তথ্য ছড়ানো হচ্ছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই প্রতিবাদ জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

বিবৃতিতে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নিয়মতান্ত্রিক পন্থায় রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে এবং রাষ্ট্রীয় মর্যাদা সমুন্নত রেখে বিদেশি রাষ্ট্রগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখে। গোলাম পরওয়ারকে নিয়ে প্রকাশিত খবরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

জুবায়ের বলেন, যাঁরা গোলাম পরওয়ারকে জড়িয়ে এমন তথ্য প্রকাশ করেছেন এবং তা প্রমাণের চ্যালেঞ্জ জানিয়েছেন, তাঁদের উচিত অভিযোগের সত্যতা জাতির সামনে তুলে ধরা। অসত্য তথ্য দিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেলকে বিতর্কিত করার চেষ্টা সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি।

বিবৃতিতে তিনি আরও বলেন, জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সংশ্লিষ্ট অভিযোগের সত্যতা ও তথ্যের যথার্থতা যাচাই করে প্রমাণের ভিত্তিতে দায়িত্বশীল সংবাদ প্রকাশ করা গণমাধ্যমের কর্তব্য। একই সঙ্গে মিথ্যা প্রচারণা ও অপপ্রচারের বিষয়ে সতর্ক থাকতে এবং বিভ্রান্ত না হতে নাগরিকদের প্রতি আহ্বান জানান তিনি।

রাজনীতি বিভাগের আরও খবর

প্রধানমন্ত্রীর আশপাশের লোকজনকে মানুষ আগেও দেখেনি, ভবিষ্যতেও দেখবে না: মোহাম্মদপুরে হাসনাত আব্দুল্লাহ
রাজনীতি

প্রধানমন্ত্রীর আশপাশের লোকজনকে মানুষ আগেও দেখেনি, ভবিষ্যতেও দেখবে না: মোহাম্মদপুরে হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের আশপাশে থাকা ব্যক্তিদের সাধারণ…

কাকরাইলে জামায়াত আমির শফিকুর রহমান: কোনো ফ্যাসিবাদী শক্তির হাতে দেশকে ইজারা দেব না
রাজনীতি

কাকরাইলে জামায়াত আমির শফিকুর রহমান: কোনো ফ্যাসিবাদী শক্তির হাতে দেশকে ইজারা দেব না

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ‘এই বাংলাদেশ আমাদের সবার। কোনো ফ্যাসিবাদী শক্তির হাতে বাংলাদ…

রাজনীতি

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি, সরকারের অবস্থান জিরো টলারেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী

‘ক্রসফায়ার’ নিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের মন্তব্যের সঙ্গে দ্বিমত জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন…

পুরানা পল্টনে হামলা ও সিপিবি কার্যালয়ে ভাঙচুরের প্রতিবাদে শাহবাগে ছাত্র-যুব ইউনিয়নের বিক্ষোভ, হামলার বিচার দাবি
রাজনীতি

পুরানা পল্টনে হামলা ও সিপিবি কার্যালয়ে ভাঙচুরের প্রতিবাদে শাহবাগে ছাত্র-যুব ইউনিয়নের বিক্ষোভ, হামলার বিচার দাবি

রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও বাংলাদেশ যুব ইউনিয়নের নেতাকর্মীদের ওপর হামলা এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার…