…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › স্বাস্থ্য › খবর
স্বাস্থ্য

শ্রীপুরে পঙ্গুত্ব বরণ করা বাপ্পিকে দেখতে গিয়ে নাহিদ ইসলাম: জুলাই যোদ্ধাদের চিকিৎসায় গাফিলতি যেন না হয়

নিজস্ব প্রতিবেদক

প্রশাসনিক ও আমলাতান্ত্রিক জটিলতায় জুলাই যোদ্ধাদের চিকিৎসায় যাতে গাফিলতি না হয়, সে জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ৮টায় গাজীপুরের শ্রীপুরের বেড়াইদেরচালায় জুলাই আন্দোলনে স্থায়ী পঙ্গুত্ব বরণ করা মো. বাপ্পিকে দেখতে গিয়ে তিনি এই আহ্বান জানান।

এ সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম উপস্থিত ছিলেন।

নাহিদ ইসলাম বলেন, এই সরকার জুলাই গণ-অভ্যুত্থানের ফসল। হাজারো মানুষের জীবনদান, তাদের অঙ্গহানি ও পঙ্গুত্বের বিনিময়েই এই নির্বাচন এবং সরকারের ক্ষমতায় আসা সম্ভব হয়েছে।

তিনি বলেন, রাজনীতিসহ সব কিছুর ঊর্ধ্বে উঠে এই আহত ভাইবোনদের প্রতি যেন সরকারের দৃষ্টি থাকে এবং কোনো প্রশাসনিক বা আমলাতান্ত্রিক জটিলতায় তাদের চিকিৎসায় যেন গাফিলতি না হয়।

নাহিদ ইসলাম আরও বলেন, তাদের আর্থিক সহযোগিতা, পুনর্বাসন এবং পরিবারকে সামাজিক ও রাজনৈতিকভাবে সুরক্ষা দেওয়ার যে প্রতিশ্রুতি ছিল, তা পূরণ করা প্রয়োজন। তিনি বলেন, কোনো একটি দলের চেয়ে সরকারের পক্ষে, রাষ্ট্রের পক্ষে অনেক বেশি কিছু করা সম্ভব।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় অনেক কাজ ইতিমধ্যেই করা হয়েছে; এখন এই সরকারের শুধু সেগুলো দেখভাল করতে হবে।

বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, তারা এই দেশের বীর, তাদের বীরত্বের কারণেই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। আমরা যা কিছু করতে পারছি এবং যে স্বপ্ন দেখছি, তা তাদের কারণেই সম্ভব হয়েছে।

তিনি বলেন, তারা হয়তো বাকি জীবনে আর স্বাভাবিক সুস্থতা ফিরে পাবে না, তাই রাষ্ট্র ও জনগণ হিসেবে আমাদের সব সময় তাদের পাশে থাকতে হবে এবং তাদের যেন কখনো ভুলে না যাওয়া হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, ঢাকা বিভাগীয় উত্তরের সাংগঠনিক সম্পাদক সাইদুল্লাহ হায়দার, সহ-সাংগঠনিক সম্পাদক শওকত আলী এবং এনসিপির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক প্রকৌশলী নাবিলা তাসনিদ প্রমুখ।

স্বাস্থ্য বিভাগের আরও খবর

টোকিওর সেমিনারে জাপানি ফাউন্ডেশনের প্রতি স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান জুবাইদা রহমানের
স্বাস্থ্য

টোকিওর সেমিনারে জাপানি ফাউন্ডেশনের প্রতি স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান জুবাইদা রহমানের

বাংলাদেশে স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে জাপানের সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন…

ঢাকা মেডিকেলে স্থায়ী পার্কিংয়ের দাবিতে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, মরদেহ নিতে এসে বিপাকে স্বজনেরা
স্বাস্থ্য

ঢাকা মেডিকেলে স্থায়ী পার্কিংয়ের দাবিতে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, মরদেহ নিতে এসে বিপাকে স্বজনেরা

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থায়ী পার্কিংয়ের দাবিতে মঙ্গলবার সকাল থেকে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট চলছে। ধর্মঘটের কারণে রোগী ও তাঁদের স্…

ভোলার বোরহানউদ্দিনে স্বামীকে বাঁচাতে নিজের কিডনি দিলেন স্ত্রী হালিমা খাতুন, দুজনই সুস্থ
স্বাস্থ্য

ভোলার বোরহানউদ্দিনে স্বামীকে বাঁচাতে নিজের কিডনি দিলেন স্ত্রী হালিমা খাতুন, দুজনই সুস্থ

ভোলার বোরহানউদ্দিন উপজেলার হালিমা খাতুন স্বামীর জীবন বাঁচাতে নিজের একটি কিডনি দান করেছেন। স্বামী কবির মীরের দুটি কিডনিই নষ্ট হয়ে যাওয়ার পর চিকিৎসকের…

ফেনী জেনারেল হাসপাতালের সাবস্টেশনে চুরি, নতুন ভবন প্রায় ১৪ ঘণ্টা বিদ্যুৎহীন
স্বাস্থ্য

ফেনী জেনারেল হাসপাতালের সাবস্টেশনে চুরি, নতুন ভবন প্রায় ১৪ ঘণ্টা বিদ্যুৎহীন

ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের বিদ্যুৎ সাবস্টেশন থেকে ট্রান্সফরমার ও জেনারেটরের মূল্যবান যন্ত্রাংশ এবং তামার তার চুরি হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর…