…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

জুলাই মামলায় মাকসুদ কামাল ও জাফর ইকবালসহ ৫ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ট্রাইব্যুনালের

নিজস্ব প্রতিবেদক
জুলাই মামলায় মাকসুদ কামাল ও জাফর ইকবালসহ ৫ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ট্রাইব্যুনালের
ছবি: সংগৃহীত

২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ এস এম মাকসুদ কামাল ও অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালসহ পাঁচ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করতে বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

একটি বাংলা ও একটি ইংরেজি সংবাদপত্রে এই বিজ্ঞপ্তি প্রকাশ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ট্রাইব্যুনাল এই আদেশ দেন। একই সঙ্গে আগামী ১২ নভেম্বর মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ২০ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলায় উসকানি দেওয়ার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের এই মামলায় মাকসুদ কামালসহ আটজনের বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

গত ১৬ সেপ্টেম্বর এসব অভিযোগে আটজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন।

আসামিরা হলেন অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ এস এম মাকসুদ কামাল, সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দীন, নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির (শয়ন) এবং সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত।

প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলায় তিন শতাধিক শিক্ষার্থী আহত হন।

আসামিদের বিরুদ্ধে ওই সময় উসকানিমূলক বক্তব্য দেওয়া এবং হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মদদ দেওয়ার অভিযোগ রয়েছে।

আসামিদের মধ্যে শামসুদ্দিন চৌধুরী মানিক, জামাল উদ্দীন ও তানভীর হাসান সৈকত অন্য মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

পাবনার ঈশ্বরদীতে পাওনা টাকার দাবিতে ব্যবসায়ীর লাশ দাফনে বাধা, তিন ঘণ্টা পর পুলিশের মধ্যস্থতায় দাফন
আইন ও অপরাধ

পাবনার ঈশ্বরদীতে পাওনা টাকার দাবিতে ব্যবসায়ীর লাশ দাফনে বাধা, তিন ঘণ্টা পর পুলিশের মধ্যস্থতায় দাফন

পাবনার ঈশ্বরদী উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের মল্লিক পাড়ায় পাওনা টাকার দাবিতে উজ্জ্বল মল্লিক (৪৫) নামের এক ব্যবসায়ীর লাশ দাফনে বাধা দেওয়ার অভিযোগ উ…

শ্যামলীর ব্যবসায়ীকে অপহরণ ও চাঁদাবাজির মামলায় ডিজিএফআইয়ের দুই সদস্যের বিচার হবে সেনা আইনে
আইন ও অপরাধ

শ্যামলীর ব্যবসায়ীকে অপহরণ ও চাঁদাবাজির মামলায় ডিজিএফআইয়ের দুই সদস্যের বিচার হবে সেনা আইনে

রাজধানীর শ্যামলীর এক মোটরসাইকেল ব্যবসায়ীকে অপহরণের পর আটকে রেখে মারধর এবং ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ডিজিএফআইয়ের দুই সদস্যের বিচার হব…

সোনারগাঁয়ে ডাকাত দলের মুখে রফিকুল ইসলাম মাদানী: চালকের তৎপরতায় রক্ষা, পুলিশ পৌঁছায় দুই মিনিটে
আইন ও অপরাধ

সোনারগাঁয়ে ডাকাত দলের মুখে রফিকুল ইসলাম মাদানী: চালকের তৎপরতায় রক্ষা, পুলিশ পৌঁছায় দুই মিনিটে

কুমিল্লায় ওয়াজ মাহফিল শেষে ঢাকায় ফেরার পথে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সংঘবদ্ধ ডাকাত দলের হামলার মুখে পড়ার কথা জানিয়েছেন ইসলামী বক্তা রফিকুল ইসলাম …

ঢাকায় ডিএমপির অভিযানে এক দিনে ৫৪৩ জন গ্রেপ্তার, মিরপুরেই ১৫০; উদ্ধার ১,১২১ ইয়াবা ও অবিস্ফোরিত ককটেল
আইন ও অপরাধ

ঢাকায় ডিএমপির অভিযানে এক দিনে ৫৪৩ জন গ্রেপ্তার, মিরপুরেই ১৫০; উদ্ধার ১,১২১ ইয়াবা ও অবিস্ফোরিত ককটেল

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৩৮টি মামলা দায়ের করা হয়েছে।…