…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

বাংলাদেশের বিপক্ষে টেস্টের আগে চেন্নাই ক্যাম্পে বাড়তি প্রস্তুতি, স্বস্তিতে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক চেজ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের আগে ভারতের চেন্নাইয়ে দীর্ঘ অনুশীলন ক্যাম্প করেছে ওয়েস্ট ইন্ডিজ। ঢাকায় এসে একটি প্রস্তুতি ম্যাচও খেলেছে ক্যারিবীয়রা। সব মিলিয়ে মিরপুর টেস্টে নামার আগে নিজেদের প্রস্তুতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন দলটির অধিনায়ক রোস্টন চেজ।

দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্ট শুরু হবে বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। তার আগে মঙ্গলবার সংবাদ সম্মেলনে প্রস্তুতি নিয়ে কথা বলেন চেজ।

প্রস্তুতির দিক থেকে স্বাগতিক বাংলাদেশের চেয়েও এগিয়ে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজ খেলে গত ২১ অক্টোবর দেশে ফেরে বাংলাদেশ দল। অন্যদিকে ভারত সফরে চেন্নাইয়ে বিশেষ ক্যাম্প করে ১৮ অক্টোবর ঢাকায় পৌঁছায় ক্যারিবীয়রা।

বাংলাদেশ ও ভারতের কন্ডিশন কাছাকাছি হওয়ায় কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া ও দলগত প্রস্তুতির জন্য তুলনামূলক বেশি সময় পেয়েছে সফরকারীরা। চেন্নাই ক্যাম্পকেই তারা বাংলাদেশ সফরের প্রস্তুতির মূল ভিত্তি হিসেবে ব্যবহার করেছে।

চেজ বলেন, ‘আমাদের বেশিরভাগ খেলোয়াড় চেন্নাইয়ের ক্যাম্পে ছিল। আর যারা সেখানে ছিল না, তারা ভারতে সীমিত ওভারের সিরিজে ব্যস্ত ছিল। এরপর পুরো দল একসঙ্গে দুটি ভালো অনুশীলন সেশন পেয়েছি এবং একটি প্রস্তুতি ম্যাচও খেলেছি।’

ঢাকার গরমের সঙ্গেও খেলোয়াড়েরা মানিয়ে নিয়েছেন বলে জানিয়েছেন চেজ। ক্যারিবীয় অধিনায়কের ভাষায়, ‘আমার মনে হয় সবাই পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছে এবং স্বস্তিতে আছে। আমরা কঠোর পরিশ্রম করেছি। স্বাভাবিকের চেয়ে একটু বেশি গরম, তবে এখন পর্যন্ত সবাই পরিবেশ উপভোগ করছে এবং নিজেদের মানিয়ে নিতে পেরেছে।’

টেস্টে সম্প্রতি বেশ ভালো পারফরম্যান্স ওয়েস্ট ইন্ডিজের। চলতি বছর চার টেস্টে তাদের জয় দুটি, ড্র একটি ও হার একটি। টেস্ট চ্যাম্পিয়নশিপে ওয়েস্ট ইন্ডিজ এখন আট নম্বরে রয়েছে। বাংলাদেশের বিপক্ষে এই সিরিজটাকে পয়েন্ট তালিকায় ওপরে ওঠার বড় সুযোগ মনে করছেন ক্যারিবীয়রা।

চেজ বলেন, ‘পয়েন্ট তালিকায় আমরা যদি ওপরের দিকে উঠতে চাই, তবে এই সিরিজেই তা করতে হবে। চলতি বছর আমাদের দারুণ কেটেছে। চারটি টেস্ট খেলে দুটিতে জয়, একটিতে ড্র এবং একটিতে হেরেছি। আমরা ভালো ফর্মে থেকে এই সিরিজে নামছি। তাই দুটি ম্যাচই জিতে পয়েন্ট তালিকায় পঞ্চম বা ষষ্ঠ স্থানে থেকে পর্বটি শেষ করতে চাই। এটি দলের জন্য চমৎকার এক ক্রিসমাস উপহার হবে।’

খেলা বিভাগের আরও খবর

ব্যালন ডি’অরের লালগালিচায় সিলেটের ওসমানীনগরের ফুয়াদ: কেইন-রোনালদোদের সাক্ষাৎকার নিলেন বাংলাদেশি ক্রিয়েটর
খেলা

ব্যালন ডি’অরের লালগালিচায় সিলেটের ওসমানীনগরের ফুয়াদ: কেইন-রোনালদোদের সাক্ষাৎকার নিলেন বাংলাদেশি ক্রিয়েটর

২৭ অক্টোবর লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে বসেছিল ফুটবল বিশ্বের সবচেয়ে জমকালো আয়োজন—ব্যালন ডি’অর অনুষ্ঠান। সেখানে প্রথমবারের মতো ব্যালন ডি’অর জিতেছেন…

অল-প্রো গার্ড কোয়েন্টন নেলসনকে সিয়াটল সিহকসের কাছে বিক্রি করল ইন্ডিয়ানাপোলিস কোল্টস
খেলা

অল-প্রো গার্ড কোয়েন্টন নেলসনকে সিয়াটল সিহকসের কাছে বিক্রি করল ইন্ডিয়ানাপোলিস কোল্টস

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ফুটবল লিগে (এনএফএল) বড় ধরনের এক খেলোয়াড় বদল সম্পন্ন হয়েছে। ইন্ডিয়ানাপোলিস কোল্টস তাদের অল-প্রো গার্ড কোয়েন্টন নেলসনকে সি…

খেলা

লন্ডনে ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন, শেষ হলো ইংল্যান্ডের ২৫ বছরের অপেক্ষা

এক সময় ট্রফি না জেতা সবচেয়ে বিখ্যাত ফুটবলার বলে ঠাট্টার শিকার হওয়া হ্যারি কেইন এখন ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত সম্মান ব্যালন ডি’অর নিজের…

খেলা

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের হিসাব নয়, মিরপুরের প্রথম টেস্টেই চোখ অধিনায়ক শান্তর

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সম্ভাবনা সামনে থাকলেও দূরের হিসাব নিয়ে ভাবছেন না বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাঁর চোখ…