…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

মিরপুরে ওয়েস্ট ইন্ডিজ টেস্টে ফাঁকা গ্যালারি: বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা থাকলেও হাতে গোনা দর্শক, সংখ্যা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রায় সমান

নিজস্ব প্রতিবেদক
মিরপুরে ওয়েস্ট ইন্ডিজ টেস্টে ফাঁকা গ্যালারি: বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা থাকলেও হাতে গোনা দর্শক, সংখ্যা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রায় সমান
ছবি: সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজটা বেশ গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড়ে টিকে থাকতে এই সিরিজ জেতার বিকল্প নেই। তবে দর্শকদের মাঝে এই সিরিজ নিয়ে আগ্রহের চিত্র গ্যালারিতে মেলেনি।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস জিতে আগে ব্যাট করছে নাজমুল হোসেন শান্তর বাংলাদেশ দল। ওয়েস্ট ইন্ডিজের দুই পেসার জেডন সিলস ও শামার জোসেফের বিপক্ষে সাবধানী শুরু করেছেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাদমান ইসলাম অনিক।

মাঠের খেলার পাশাপাশি গ্যালারিতে চোখ পড়লে দেখা যায়, হাতে গোনা কিছু দর্শক উপস্থিত হয়েছেন। সংখ্যাটা এতই কম যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সংখ্যাও প্রায় দর্শকদের সমান। গ্যালারির এই চিত্র ম্যাচের আমেজ কমিয়ে দিচ্ছে অনেকটাই।

অথচ বিনামূল্যে ঢাকা টেস্ট দেখার ব্যবস্থা রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। উত্তর ও দক্ষিণ গ্যালারিতে বসে খেলা দেখতে কোনো টিকিটের প্রয়োজন হবে না। বিসিবির এমন ব্যবস্থার কোনো প্রভাব গ্যালারিতে পড়েনি বলেই ম্যাচের চিত্রে দেখা গেছে।

গ্যালারিতে দর্শক কম থাকার বড় কারণ হিসেবে রোদের কথা উল্লেখ করা হয়েছে। অক্টোবরেও গ্রীষ্মের মতো তপ্ত রোদ চারদিকে। দিনের বাকি সময়ে গ্যালারির চিত্র বদলায় কি না, সেটা সময়ই বলে দেবে।

দেশের মাটিতে এটা বছরের শেষ টেস্ট সিরিজ বাংলাদেশের জন্য। ছয় টেস্টে তিন জয় ও এক ড্র নিয়ে টেবিলের চারে অবস্থান করছে বাংলাদেশ; তার পরেই আছে ভারত।

মিরপুরে গতকাল অনুশীলনের সময় চোট পাওয়ায় আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের একাদশে দেখা যায়নি মুশফিকুর রহিমকে। গতকালের চোটই বাংলাদেশের অভিজ্ঞ এই ব্যাটারকে মিরপুর টেস্টের একাদশ থেকে ছিটকে দিয়েছে।

খেলা বিভাগের আরও খবর

খেলা

আতলেতিকোর আলভারেজের সঙ্গে যোগাযোগ করায় বার্সেলোনাকে ৬০২ ইউরো জরিমানা

আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজের সঙ্গে যোগাযোগ করার ঘটনায় স্প্যানিশ ফুটবল ফেডারেশন বার্সেলোনাকে ৬০২ ইউরো জরিমানা করেছে, যা প্রায় ৬৭০ ডলারের …

মিরপুর টেস্টে লাঞ্চে বাংলাদেশ ২৯ ওভারে ২ উইকেটে ৯৬, মুশফিক নেই চোটে
খেলা

মিরপুর টেস্টে লাঞ্চে বাংলাদেশ ২৯ ওভারে ২ উইকেটে ৯৬, মুশফিক নেই চোটে

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনে লাঞ্চে গেছে বাংলাদেশ। স্বাগতিকেরা ২৯ ওভারে ২ উইকেট হারিয়ে ৯৬ রান করেছে…

মিরপুর টেস্টে জমে উঠেও ২৮ রানে ফিরলেন মুমিনুল, ৬৮ রানে দ্বিতীয় উইকেট হারাল বাংলাদেশ
খেলা

মিরপুর টেস্টে জমে উঠেও ২৮ রানে ফিরলেন মুমিনুল, ৬৮ রানে দ্বিতীয় উইকেট হারাল বাংলাদেশ

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে তানজিদ হাসান তামিমকে হারানোর পর ক্রিজে জমে গিয়েছিলেন মুমিনুল হক ও স…

মিরপুর টেস্টে তানজিদকে হারিয়ে শুরুর ধাক্কা সামলাচ্ছেন মুমিনুল-সাদমান, ১৯ ওভারে ৬০ রান
খেলা

মিরপুর টেস্টে তানজিদকে হারিয়ে শুরুর ধাক্কা সামলাচ্ছেন মুমিনুল-সাদমান, ১৯ ওভারে ৬০ রান

মিরপুর টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজের দুই পেসার জেইডেন সিলস ও শামার জোসেফের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরু থ…