…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

চারবার কমার পর বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা

নিজস্ব প্রতিবেদক
চারবার কমার পর বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা
ছবি: সংগৃহীত

দেশের বাজারে টানা চারবার কমার পর এবার স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে প্রতি ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা বেড়েছে।

দাম বাড়ানোর পর ভ্যাটসহ ভালো মানের স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। মঙ্গলবার প্রতি ভরি স্বর্ণ বেচাকেনা হয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকায়।

বুধবার (২৮ অক্টোবর) বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে বলে সংগঠনটি জানিয়েছে।

বাজুস জানায়, তেজাবি (পিওর গোল্ড) স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে দাম বেড়েছে। স্থানীয় বাজারের আগে দাম বেড়েছে বৈশ্বিক বাজারেও। স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস ডট ওআরজি সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক বাজারে আজ সকালে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল ৪ হাজার ৪১ ডলার।

নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা।

রুপার দামও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩ হাজার ৮৪৯ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩ হাজার ৬৭৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ১৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৩৯১ টাকা।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

অর্থনীতি ও ব্যবসা

টোকিওতে জেটরো প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান: রপ্তানি বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চাইলেন, বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহ্বান

বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণ এবং নতুন বিনিয়োগের ক্ষেত্র তৈরিতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ অর্থনৈতিক অঞ্চলে উন…

টানা কমার পর সোনার দাম বাড়ল, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা
অর্থনীতি ও ব্যবসা

টানা কমার পর সোনার দাম বাড়ল, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা

টানা কয়েক দফা কমানোর পর দেশের বাজারে সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২২ ক্যারেটের এক ভরি সোনা…

জাপানে ইউনিক্লোর শীর্ষ নির্বাহীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, পোশাক খাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান
অর্থনীতি ও ব্যবসা

জাপানে ইউনিক্লোর শীর্ষ নির্বাহীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, পোশাক খাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে জাপানের বিশ্বখ্যাত পোশাক প্রস্তুতকারক ও খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ইউনিক্লোর প্রতি আহ্বান জানি…

অর্থনীতি ও ব্যবসা

এআই নিয়ে বিনিয়োগকারীদের আস্থায় বিশ্বের শেয়ারবাজারে ঊর্ধ্বগতি, সিউলে কোসপি বেড়েছে ৫ দশমিক ৮৪ শতাংশ

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বুমের চালিকাশক্তি প্রযুক্তি জায়ান্টদের উজ্জ্বল সম্ভাবনার ওপর বিনিয়োগকারীদের আস্থা অব্যাহত থাকায় বিশ্বের শেয়ারবাজারগুলো ঊর্ধ্…