…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

টানা কমার পর সোনার দাম বাড়ল, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা

নিজস্ব প্রতিবেদক
টানা কমার পর সোনার দাম বাড়ল, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা
ছবি: সংগৃহীত

টানা কয়েক দফা কমানোর পর দেশের বাজারে সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা।

বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে। বাজুস জানিয়েছে, তেজাবী সোনার (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনা ও রুপার গয়নার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

বুধবার সকাল ৯টায় বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন মূল্য অনুযায়ী ২২ ক্যারেট সোনার গয়নার প্রতি গ্রামের দাম ১৯ হাজার ১২৫ টাকা। ১ ভরি ১১ দশমিক ৬৬৪ গ্রাম হিসাবে প্রতি ভরির দাম দাঁড়ায় ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা।

২১ ক্যারেট সোনার গয়নার প্রতি গ্রামের দাম ১৮ হাজার ৬২৫ টাকা, প্রতি ভরি ২ লাখ ১৭ হাজার ২৪২ টাকা। ১৮ ক্যারেটের প্রতি গ্রামের দাম ১৫ হাজার ৬৮৫ টাকা, প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৯৪৯ টাকা ৮৪ পয়সা।

সনাতন পদ্ধতির সোনার গয়নার প্রতি গ্রামের দাম ১২ হাজার ৮২৫ টাকা, প্রতি ভরি ১ লাখ ৪৯ হাজার ৫৯০ টাকা ৮০ পয়সা।

সোনার পাশাপাশি রুপার গয়নার দামও নির্ধারণ করেছে বাজুস। ২২ ক্যারেট রুপার প্রতি গ্রামের দাম ৩৩০ টাকা, প্রতি ভরি ৩ হাজার ৮৪৯ টাকা ১২ পয়সা।

২১ ক্যারেট রুপার প্রতি গ্রামের দাম ৩১৫ টাকা, প্রতি ভরি ৩ হাজার ৬৭৪ টাকা ১৬ পয়সা। ১৮ ক্যারেটের প্রতি গ্রামের দাম ২৭০ টাকা, প্রতি ভরি ৩ হাজার ১৪৯ টাকা ২৮ পয়সা। সনাতন পদ্ধতির রুপার প্রতি গ্রামের দাম ২০৫ টাকা, প্রতি ভরি ২ হাজার ৩৯১ টাকা ১২ পয়সা।

বাজুস জানিয়েছে, অলংকারের নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। সোনা ও রুপার গয়নার বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে গয়না এক্সচেঞ্জের ক্ষেত্রে ১২ শতাংশ এবং পারচেজের ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না।

পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নতুন দাম কার্যকর থাকবে বলে জানিয়েছেন বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

অর্থনীতি ও ব্যবসা

টোকিওতে জেটরো প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান: রপ্তানি বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চাইলেন, বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহ্বান

বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণ এবং নতুন বিনিয়োগের ক্ষেত্র তৈরিতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ অর্থনৈতিক অঞ্চলে উন…

চারবার কমার পর বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা
অর্থনীতি ও ব্যবসা

চারবার কমার পর বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা

দেশের বাজারে টানা চারবার কমার পর এবার স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে প্রতি ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ২ হাজ…

জাপানে ইউনিক্লোর শীর্ষ নির্বাহীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, পোশাক খাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান
অর্থনীতি ও ব্যবসা

জাপানে ইউনিক্লোর শীর্ষ নির্বাহীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, পোশাক খাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে জাপানের বিশ্বখ্যাত পোশাক প্রস্তুতকারক ও খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ইউনিক্লোর প্রতি আহ্বান জানি…

অর্থনীতি ও ব্যবসা

এআই নিয়ে বিনিয়োগকারীদের আস্থায় বিশ্বের শেয়ারবাজারে ঊর্ধ্বগতি, সিউলে কোসপি বেড়েছে ৫ দশমিক ৮৪ শতাংশ

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বুমের চালিকাশক্তি প্রযুক্তি জায়ান্টদের উজ্জ্বল সম্ভাবনার ওপর বিনিয়োগকারীদের আস্থা অব্যাহত থাকায় বিশ্বের শেয়ারবাজারগুলো ঊর্ধ্…