সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিশেষজ্ঞরাও এআইয়ের দিকেই ঝোঁকেন ৮৬ শতাংশ ক্ষেত্রে: অ্যানথ্রপিকের গবেষণা
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিশেষজ্ঞরা ব্যাপকভাবে প্রযুক্তির দিকেই ঝোঁকে পড়েন বলে ক্লড নির্মাতা অ্যানথ্রপিকের গবেষণায় উঠে এসেছে।
মঙ্গলবার প্রকাশিত এক গবেষণাপত্রে অ্যানথ্রপিক জানায়, বিশেষজ্ঞরা এআই ব্যবহারের সময় নিজেরাই সিদ্ধান্ত নেন কি না, তা বুঝতে তারা ৫০ জন পেশাদার বিশ্লেষককে একটি কাল্পনিক কৃষি সমবায়কে পরামর্শ দিতে বলে। বিশ্লেষকদের কাজ ছিল সমবায়ের সদস্যদের জন্য একটি কাল্পনিক পরামর্শ কর্মসূচি কার্যকরভাবে কাজ করছে কি না এবং তা সম্প্রসারণ করা উচিত কি না, তা মূল্যায়ন করা।
অংশগ্রহণকারীদের চূড়ান্ত নীতিগত সুপারিশ করার আগে দুটি করে যুক্তিযুক্ত বিকল্পের মধ্যে চারটি সিদ্ধান্ত নিতে বলা হয়। বিশ্লেষকরা জানতেন না যে, তাঁদের সিদ্ধান্ত গ্রহণ প্রভাবিত হচ্ছে কি না তা মাপতে অ্যানথ্রপিক প্রত্যেক অংশগ্রহণকারীর এআই সহকারীকে একটি নির্দিষ্ট সিদ্ধান্তের দিকে ঝোঁকার নির্দেশ দিয়েছিল।
গবেষণা অনুযায়ী, বিশ্লেষকরা ৮৬ শতাংশ ক্ষেত্রে এআই সহকারীর পছন্দের সঙ্গে মিলে যাওয়া বিকল্প বেছে নিয়েছেন। প্রভাবিত না হলে এই হার ৫০-৫০ হওয়ার কথা ছিল বলে গবেষণায় বলা হয়।
এআই সহকারীর সঙ্গে পরামর্শ করার আগে যেসব অংশগ্রহণকারীর নিজস্ব পছন্দ ছিল, এজেন্ট দ্বিমত পোষণ করেছে এমন ক্ষেত্রে তাঁরা ৬০ শতাংশ ক্ষেত্রে নিজেদের সিদ্ধান্ত বদলে ফেলেন।
নিজেদের সিদ্ধান্ত ব্যাখ্যা করতে বলা হলে ৭৭ শতাংশ বিশ্লেষক তাঁদের এআই সহকারীর যুক্তি ব্যবহার করেছেন, কিন্তু মাত্র ১৫ শতাংশ তাঁদের চিন্তার উৎস হিসেবে এআইকে কৃতিত্ব দিয়েছেন বলে অ্যানথ্রপিক জানায়।
অ্যানথ্রপিক বলেছে, গবেষণাটির কিছু সীমাবদ্ধতা আছে। এর মধ্যে রয়েছে, এতে মাত্র একটি কাজ ব্যবহার করা হয়েছে এবং এআই সহকারীদের ইচ্ছাকৃতভাবে একটি পছন্দ রাখার মতো করে সেট করা হয়েছিল।
অ্যানথ্রপিকের গবেষক আমাচ হারদাগডেলেন, হেইলি জোরেন ও অ্যালেক্স ট্যামকিন বলেছেন, মানুষের এআইয়ের দিকে ঝোঁকার প্রবণতা শনাক্ত করা কঠিন হতে পারে, এমনকি বিশেষজ্ঞদের নিজেদের জন্যও। তাঁদের মতে, এই ফলাফল সেই সম্ভাবনা তুলে ধরে যে এআইয়ের পূর্বধারণা এআই নিরাপত্তাসহ গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্তকেও রূপ দিতে পারে।
গবেষণায় তাঁরা লিখেছেন, আরও বেশি কাজ এআই দিয়ে সম্পন্ন হওয়ার সময় মানুষের বিচারবুদ্ধি যদি অর্থবহ যাচাই হিসেবে থাকতে হয়, তাহলে এসব সিদ্ধান্ত কীভাবে নেওয়া হয় সেদিকে নজরদারিকে তাকাতে হবে। কাজ এগোনোর সঙ্গে সঙ্গে মূল সিদ্ধান্তের জায়গাগুলো সামনে আনা এবং বিশেষজ্ঞদের সেই অনুমান ও মূল্যবোধ স্পষ্ট করতে সাহায্য করা এর মধ্যে পড়ে, যা তাঁরা অন্যথায় অকথিত রেখে দিতেন।
তাঁরা আরও লিখেছেন, বিশেষজ্ঞদের নিজেদের পছন্দ আবিষ্কার করতে দেওয়ার একটি প্রক্রিয়া ক্ষমতায়নের জন্য সিদ্ধান্তটির মতোই গুরুত্বপূর্ণ হতে পারে।



