…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের আগের দিন ১৮৫ কেন্দ্রে পৌঁছাচ্ছে ব্যালট ও সরঞ্জাম, ভোট বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের আগের দিন ১৮৫ কেন্দ্রে পৌঁছাচ্ছে ব্যালট ও সরঞ্জাম, ভোট বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সামনে রেখে ভোটকেন্দ্রগুলোতে ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় নির্বাচনি সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে এসব সরঞ্জাম বিতরণ কার্যক্রম শুরু করে জেলা নির্বাচন কমিশন।

নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে লড়ছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর দেলাওয়ার হোসেন।

এ ছাড়া বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী মো. আব্দুল আলিম নিজামী বটগাছ প্রতীক, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. খাদেমুল ইসলাম হাতপাখা প্রতীক এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হোসাইন মোহাম্মদ ওমর ফারুক ডাক প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান, ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভূল্লী এলাকা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। তাঁদের ভোটগ্রহণের জন্য ১৮৫টি কেন্দ্র প্রস্তুত করা হয়েছে।

তিনি জানান, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় ৫ হাজার ৩০০ সদস্য মোতায়েন এবং ম্যাজিস্ট্রেট নিয়োগের ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোটাররা যাতে নির্ভয়ে ও নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে জন্য প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান।

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করা হয়। গত ২২ আগস্ট সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ) মো. রাশেদ মিজান স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।

গত ২১ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রপতির পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কার্যভার গ্রহণ করেন। ফলে সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী কার্যভার গ্রহণের তারিখ থেকেই ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হয়েছে।

এর আগে গত ২০ আগস্ট জাতীয় সংসদে অনুষ্ঠিত নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হন। পরদিন তিনি রাষ্ট্রপতির দায়িত্ব নেন।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি একই সঙ্গে সংসদ সদস্য থাকতে পারেন না। এ কারণে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গেই তাঁর নির্বাচিত সংসদীয় আসনটি শূন্য হওয়ার বিষয়টি কার্যকর হয়।

রাজনীতি বিভাগের আরও খবর

রাজনীতি

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বেগের কারণ নেই: সিসিটিভি ও বডি ক্যামেরায় নজরদারি, বললেন ইসি সচিব

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অত্যন্ত সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হবে এবং এ নিয়ে উদ্বেগের কোনো অবকাশ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র …

রাজনীতি

পাহাড়ে শান্তি ফেরাতে রাজনৈতিক ও সামাজিক ঐকমত্য জরুরি, চট্টগ্রামে বললেন প্রতিমন্ত্রী মীর হেলাল

পার্বত্য চট্টগ্রামে চলমান অস্থিরতা ও সংঘাত নিরসনে দলমত নির্বিশেষে রাজনৈতিক ও সামাজিক ঐকমত্য গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন ভূমি এবং পার্বত্য চট…

ঠাকুরগাঁও-১ আসনে সদর ইউএনওর প্রত্যাহার ও বিভাগীয় শাস্তি দাবি ১১ দলের
রাজনীতি

ঠাকুরগাঁও-১ আসনে সদর ইউএনওর প্রত্যাহার ও বিভাগীয় শাস্তি দাবি ১১ দলের

ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচন ঘিরে পক্ষপাতিত্বের দায়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) প্রত্যাহার ও তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি জ…

নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিলের জানাজায় এমপির বক্তব্যে ‘ভুয়া ভুয়া’ স্লোগান, ছেলের তিন দিনের রিমান্ড
রাজনীতি

নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিলের জানাজায় এমপির বক্তব্যে ‘ভুয়া ভুয়া’ স্লোগান, ছেলের তিন দিনের রিমান্ড

নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল ইসলামের জানাজাকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জানাজার আগে নাটোর-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দ…