…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিলের জানাজায় এমপির বক্তব্যে ‘ভুয়া ভুয়া’ স্লোগান, ছেলের তিন দিনের রিমান্ড

নিজস্ব প্রতিবেদক
নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিলের জানাজায় এমপির বক্তব্যে ‘ভুয়া ভুয়া’ স্লোগান, ছেলের তিন দিনের রিমান্ড
ছবি: সংগৃহীত

নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল ইসলামের জানাজাকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জানাজার আগে নাটোর-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আজিজ বক্তব্য শুরু করলে উপস্থিত লোকজনের একাংশ ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। পরে নিহতের পরিবারকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা ঘিরেও উত্তেজনা দেখা দেয়।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে গুরুদাসপুর শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজ মাঠে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, জানাজার আগে বক্তব্য দিতে গিয়ে এমপি আব্দুল আজিজ উপস্থিত লোকজনকে উদ্দেশ করে কথা শুরু করতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। তিনি বক্তব্য চালিয়ে যেতে চাইলে একাংশ ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে তিনি বক্তব্য শেষ করেন।

পরে জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বক্তব্য দেন। এরপর এমপি আব্দুল আজিজ নিহত শাকিলের পরিবারকে তার পক্ষ থেকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিলে আবারও উত্তেজনা দেখা দেয়। এ সময় হুইপ দুলু মাইক হাতে নিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।

জানাজা শেষে চাঁচকৈড় বাজারে প্রবাসী রাসেলের রাশ আরবানী শপিংমলে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

এদিকে শাকিল হত্যা মামলায় এমপি আব্দুল আজিজের ছেলে মো. নুরুজ্জামান মিন্টুকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার বিকেলে নাটোর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা গুরুদাসপুর থানার উপপরিদর্শক আমীর হোসেন তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে সোমবার রাত ১টার দিকে গুরুদাসপুর উপজেলার ধারাবাড়িষা এলাকার নিজ বাড়ি থেকে মিন্টুকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

গত ১৪ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে চাঁচকৈড় বাজার থেকে হেঁটে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম। অভিযোগ অনুযায়ী, মোটরসাইকেলে ধাওয়া করে দুর্বৃত্তরা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুলাল সরকারের বাড়ির সামনে চাপাতি ও চাইনিজ কুড়াল দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে তার মৃত্যু হয়।

শাকিলের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলাটি তদন্ত করছে পুলিশ।

রাজনীতি বিভাগের আরও খবর

ঠাকুরগাঁও-১ আসনে সদর ইউএনওর প্রত্যাহার ও বিভাগীয় শাস্তি দাবি ১১ দলের
রাজনীতি

ঠাকুরগাঁও-১ আসনে সদর ইউএনওর প্রত্যাহার ও বিভাগীয় শাস্তি দাবি ১১ দলের

ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচন ঘিরে পক্ষপাতিত্বের দায়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) প্রত্যাহার ও তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি জ…

ফেসবুকে সরকারের সমালোচনা করায় কারাগারে ভালুকার সাথী আক্তার, নিঃশর্ত মুক্তি দাবি মহিলা জামায়াত সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দিকার
রাজনীতি

ফেসবুকে সরকারের সমালোচনা করায় কারাগারে ভালুকার সাথী আক্তার, নিঃশর্ত মুক্তি দাবি মহিলা জামায়াত সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দিকার

ময়মনসিংহের ভালুকায় সামাজিক যোগাযোগমাধ্যমে সরকার ও আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে ক্ষোভ প্রকাশ করায় আটক নারী উদ্যোক্তা সাথী আক্তারকে (৩০) কারাগা…

সিরাজগঞ্জের রায়গঞ্জে ৫০ হাজার টাকা চাঁদা না দেওয়ায় ইউপি সদস্যকে মারধরের অভিযোগ বিএনপি নেতা তোতার বিরুদ্ধে, ভিডিও ছড়িয়েছে
রাজনীতি

সিরাজগঞ্জের রায়গঞ্জে ৫০ হাজার টাকা চাঁদা না দেওয়ায় ইউপি সদস্যকে মারধরের অভিযোগ বিএনপি নেতা তোতার বিরুদ্ধে, ভিডিও ছড়িয়েছে

সিরাজগঞ্জের রায়গঞ্জে প্রকল্পের বিল থেকে ৫০ হাজার টাকা চাঁদা না দেওয়ায় এক ইউপি সদস্যকে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতা সিরাজুল ইসলাম …

খসড়া ভোটার তালিকা সংশোধনে ১৫০ কর্মকর্তা নিয়োগ দিল নির্বাচন কমিশন, ৫ নভেম্বর প্রকাশ ও ২৫ নভেম্বর চূড়ান্ত তালিকা
রাজনীতি

খসড়া ভোটার তালিকা সংশোধনে ১৫০ কর্মকর্তা নিয়োগ দিল নির্বাচন কমিশন, ৫ নভেম্বর প্রকাশ ও ২৫ নভেম্বর চূড়ান্ত তালিকা

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে খসড়া ভোটার তালিকার ভুল সংশোধন এবং দাবি-আপত্তি নিষ্পত্তিতে ১৫০ জন সংশোধনকারী কর্তৃপক্ষ নিয়োগ দিয়েছে নির্বাচ…