…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

খসড়া ভোটার তালিকা সংশোধনে ১৫০ কর্মকর্তা নিয়োগ দিল নির্বাচন কমিশন, ৫ নভেম্বর প্রকাশ ও ২৫ নভেম্বর চূড়ান্ত তালিকা

নিজস্ব প্রতিবেদক
খসড়া ভোটার তালিকা সংশোধনে ১৫০ কর্মকর্তা নিয়োগ দিল নির্বাচন কমিশন, ৫ নভেম্বর প্রকাশ ও ২৫ নভেম্বর চূড়ান্ত তালিকা
ছবি: সংগৃহীত

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে খসড়া ভোটার তালিকার ভুল সংশোধন এবং দাবি-আপত্তি নিষ্পত্তিতে ১৫০ জন সংশোধনকারী কর্তৃপক্ষ নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৫ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশের পর এই কার্যক্রম শুরু হবে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ইসির যুগ্মসচিব মো. আব্দুল হালিম খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ৬৪ জেলা ও ক্যান্টনমেন্ট এলাকায় এসব কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে তাঁদের পদবি ও নির্ধারিত অধিক্ষেত্র উল্লেখ করা হয়েছে।

ভোটার তালিকা আইন, ২০০৯-এর ১১ ধারা অনুযায়ী, ২০০৮ সালের ৩১ অক্টোবর বা তার আগে জন্ম নেওয়া ব্যক্তিদের মধ্যে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত তথ্যভান্ডারে নিবন্ধিত বা নিবন্ধনযোগ্য ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে ভোটার তালিকা হালনাগাদ ও চূড়ান্ত করা হবে।

খসড়া তালিকায় নাম অন্তর্ভুক্তির দাবি, আপত্তি ও তথ্য সংশোধনের আবেদন নিষ্পত্তিতেই এই সংশোধনকারী কর্তৃপক্ষ নিয়োগ দেওয়া হয়েছে। এ-সংক্রান্ত আবেদন যথাক্রমে ফরম-৬, ফরম-৭ ও ফরম-৮-এ জমা দিতে হবে।

ইসির নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আগামী ৫ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২০ নভেম্বর।

এসব আবেদন নিষ্পত্তি করতে হবে ২৩ নভেম্বরের মধ্যে। আবেদনগুলোর বিষয়ে গৃহীত সিদ্ধান্ত তালিকায় সন্নিবেশের শেষ তারিখ ২৪ নভেম্বর।

আগামী ২৫ নভেম্বর হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, দেশে মোট ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন।

রাজনীতি বিভাগের আরও খবর

স্থানীয় নির্বাচনে একক প্রার্থী বাছাইয়ে এমপিদের প্রভাব নিয়ে বিএনপিতে উদ্বেগ
রাজনীতি

স্থানীয় নির্বাচনে একক প্রার্থী বাছাইয়ে এমপিদের প্রভাব নিয়ে বিএনপিতে উদ্বেগ

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে যোগ্যতা, জনসম্পৃক্ততা ও স্থানীয় গ্রহণযোগ্যতার ভিত্তিতে একক প্রার্থী বাছাই করতে চায় বিএনপি। দলীয় প্রধান তারেক রহমানের…

‘ক্রসফায়ার’ মন্তব্যে আইজিপির অপসারণ দাবি নাহিদ ইসলামের, চাইলেন পুলিশ বাহিনীর সংস্কার
রাজনীতি

‘ক্রসফায়ার’ মন্তব্যে আইজিপির অপসারণ দাবি নাহিদ ইসলামের, চাইলেন পুলিশ বাহিনীর সংস্কার

‘ক্রসফায়ার’ নিয়ে দেওয়া বক্তব্যের ঘটনায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের দায়িত্ব থেকে দ্রুত চলে যাওয়া উচিত বলে মন্তব্য করেছেন জা…

রাজনীতি

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি, সরকারের অবস্থান জিরো টলারেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী

‘ক্রসফায়ার’ নিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বক্তব্য নাকচ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সরকার ক্রসফা…

ভালুকার সাথী আক্তার থেকে কুষ্টিয়ার শিক্ষক: সমালোচনার পর গ্রেপ্তারের ঘটনায় মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
রাজনীতি

ভালুকার সাথী আক্তার থেকে কুষ্টিয়ার শিক্ষক: সমালোচনার পর গ্রেপ্তারের ঘটনায় মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন

নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে চুরির ঘটনায় ক্ষুব্ধ হয়ে ময়মনসিংহের ভালুকার নারী উদ্যোক্তা সাথী আক্তার ফেসবুক লাইভে এসে বলেছিলেন, বিএনপিকে ভোট দিয়েও ভোগান্…