…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

‘ক্রসফায়ার’ মন্তব্যে আইজিপির অপসারণ দাবি নাহিদ ইসলামের, চাইলেন পুলিশ বাহিনীর সংস্কার

নিজস্ব প্রতিবেদক
‘ক্রসফায়ার’ মন্তব্যে আইজিপির অপসারণ দাবি নাহিদ ইসলামের, চাইলেন পুলিশ বাহিনীর সংস্কার
ছবি: সংগৃহীত

‘ক্রসফায়ার’ নিয়ে দেওয়া বক্তব্যের ঘটনায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের দায়িত্ব থেকে দ্রুত চলে যাওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। পাশাপাশি পুলিশ বাহিনীর সংস্কারের দাবি জানিয়েছেন তিনি।

মঙ্গলবার বিকেলে গাজীপুরে এনসিপি আয়োজিত এক মতবিনিময় সভায় নাহিদ ইসলাম বলেন, ‘আমরা মনে করি শুধু ক্ষমা চাওয়া নয়, আইজিপির দায়িত্বে থাকার আর অধিকার নাই। আমরা আইজিপির অপসারণ চেয়েছি। অতি দ্রুত সময়ের মধ্যে তাঁর দায়িত্ব থেকে চলে যাওয়া উচিত।’

তিনি আরও বলেন, ‘আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে যাঁর আইনের শাসন নিশ্চিত করার কথা ছিল, তিনি বলছেন ক্রসফায়ার করবেন সরকারের নির্দেশ পেলে। এইটা তো শেখ হাসিনার আমলেও আমরা এইভাবে খুল্লামখুল্লা কাউকে বলতে দেখি নাই। ফলে অবশ্যই পুলিশ বাহিনীর সংস্কার হওয়া প্রয়োজন।’

এর আগে গত সোমবার রাজধানীর পুরান ঢাকার চকবাজারে এক অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির বলেছেন, সরকার অনুমতি দিলে প্রয়োজনে ‘ক্রসফায়ার’ করা হবে। তার সেই বক্তব্য ঘিরেই এই সমালোচনা ও অপসারণের দাবি উঠল।

এনসিপির সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা এবং স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কেন্দ্রীয় পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে গাজীপুর জেলা পরিষদ মিলনায়তনে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আলী আহসান জুনায়েদ, ঢাকা উত্তরের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দারসহ গাজীপুর জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে সভায় নাহিদ ইসলাম বলেন, তৃণমূল পর্যায়ে বিএনপির নেতারা আধিপত্য বিস্তার করছেন। আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজন করতে না পারলে সরকার ও নির্বাচন কমিশন ব্যর্থ হবে। বিগত সরকারের মতো দলীয়করণের মাধ্যমে নির্বাচন আয়োজন করা হলে রাজপথে নামার হুঁশিয়ারিও দেন তিনি।

সরকার ধীরে ধীরে আওয়ামী লীগের মতো স্বৈরাচারী হয়ে উঠছে অভিযোগ করে নাহিদ ইসলাম বলেন, বিএনপির দলীয় লোকজন প্রশাসনে ঢোকানো হচ্ছে, কেউ সমালোচনা করলে তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দেওয়া হচ্ছে এবং প্রশাসনকে দলীয়করণ করা হচ্ছে। এমন পরিস্থিতিতে নির্বাচন করা কঠিন বলেও মন্তব্য করেন তিনি।

মতবিনিময় সভায় সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো হলেও পোশাকশ্রমিকদের বেতন না বাড়ানোর সমালোচনা করেন এনসিপির আহ্বায়ক। তিনি পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবির প্রতি সমর্থন জানান।

পরে মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে নাহিদ ইসলাম গাজীপুরের শ্রীপুর উপজেলার বেড়াইদেরচালায় জুলাই আন্দোলনে পঙ্গুত্ব বরণ করা মো. বাপ্পিকে দেখতে যান। সেখানে তিনি বলেন, এই সরকার জুলাই গণ-অভ্যুত্থানের ফসল, আর হাজারো মানুষের জীবনদান ও অঙ্গদানের কারণেই নির্বাচন ও সরকারের ক্ষমতায় যাওয়া সম্ভব হয়েছে। কোনো প্রশাসনিক আমলাতান্ত্রিক জটিলতায় আহতদের চিকিৎসায় যেন গাফিলতি না হয়, সেদিকে সরকারের দৃষ্টি থাকা উচিত বলে মন্তব্য করেন তিনি।

রাজনীতি বিভাগের আরও খবর

রাজনীতি

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি, সরকারের অবস্থান জিরো টলারেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী

‘ক্রসফায়ার’ নিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বক্তব্য নাকচ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সরকার ক্রসফা…

ভালুকার সাথী আক্তার থেকে কুষ্টিয়ার শিক্ষক: সমালোচনার পর গ্রেপ্তারের ঘটনায় মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
রাজনীতি

ভালুকার সাথী আক্তার থেকে কুষ্টিয়ার শিক্ষক: সমালোচনার পর গ্রেপ্তারের ঘটনায় মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন

নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে চুরির ঘটনায় ক্ষুব্ধ হয়ে ময়মনসিংহের ভালুকার নারী উদ্যোক্তা সাথী আক্তার ফেসবুক লাইভে এসে বলেছিলেন, বিএনপিকে ভোট দিয়েও ভোগান্…

প্রধানমন্ত্রীর আশপাশের লোকজনকে মানুষ আগেও দেখেনি, ভবিষ্যতেও দেখবে না: মোহাম্মদপুরে হাসনাত আব্দুল্লাহ
রাজনীতি

প্রধানমন্ত্রীর আশপাশের লোকজনকে মানুষ আগেও দেখেনি, ভবিষ্যতেও দেখবে না: মোহাম্মদপুরে হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের আশপাশে থাকা ব্যক্তিদের সাধারণ…

গোলাম পরওয়ারের সঙ্গে বিদেশি গোয়েন্দা সংস্থার বৈঠকের খবর সঠিক নয়, প্রতিবাদ জামায়াতের
রাজনীতি

গোলাম পরওয়ারের সঙ্গে বিদেশি গোয়েন্দা সংস্থার বৈঠকের খবর সঠিক নয়, প্রতিবাদ জামায়াতের

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার একটি দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক করেছেন বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ সঠিক নয় …