…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি, সরকারের অবস্থান জিরো টলারেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

‘ক্রসফায়ার’ নিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বক্তব্য নাকচ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সরকার ক্রসফায়ার চায় না; বরং এ বিষয়ে সরকারের অবস্থান জিরো টলারেন্স।

মঙ্গলবার (২৭ অক্টোবর) মন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি। এ বিষয়ে সরকারের অবস্থান জিরো টলারেন্স বলে মন্তব্য করেন তিনি।

আইজিপি অসতর্কতাবশত এমন কথা বলেছেন উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটা ঠিক হয়নি, উচিত হয়নি।’

মঙ্গলবার সন্ধ্যায় গণমাধ্যমে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও পুলিশ হেফাজতে মৃত্যু কোনোভাবেই সহ্য করবে না।

আইনের শাসন প্রতিষ্ঠা ও আইনশৃঙ্খলার উন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকার বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রাজনীতি বিভাগের আরও খবর

‘ক্রসফায়ার’ মন্তব্যে আইজিপির অপসারণ দাবি নাহিদ ইসলামের, চাইলেন পুলিশ বাহিনীর সংস্কার
রাজনীতি

‘ক্রসফায়ার’ মন্তব্যে আইজিপির অপসারণ দাবি নাহিদ ইসলামের, চাইলেন পুলিশ বাহিনীর সংস্কার

‘ক্রসফায়ার’ নিয়ে দেওয়া বক্তব্যের ঘটনায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের দায়িত্ব থেকে দ্রুত চলে যাওয়া উচিত বলে মন্তব্য করেছেন জা…

ভালুকার সাথী আক্তার থেকে কুষ্টিয়ার শিক্ষক: সমালোচনার পর গ্রেপ্তারের ঘটনায় মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
রাজনীতি

ভালুকার সাথী আক্তার থেকে কুষ্টিয়ার শিক্ষক: সমালোচনার পর গ্রেপ্তারের ঘটনায় মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন

নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে চুরির ঘটনায় ক্ষুব্ধ হয়ে ময়মনসিংহের ভালুকার নারী উদ্যোক্তা সাথী আক্তার ফেসবুক লাইভে এসে বলেছিলেন, বিএনপিকে ভোট দিয়েও ভোগান্…

প্রধানমন্ত্রীর আশপাশের লোকজনকে মানুষ আগেও দেখেনি, ভবিষ্যতেও দেখবে না: মোহাম্মদপুরে হাসনাত আব্দুল্লাহ
রাজনীতি

প্রধানমন্ত্রীর আশপাশের লোকজনকে মানুষ আগেও দেখেনি, ভবিষ্যতেও দেখবে না: মোহাম্মদপুরে হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের আশপাশে থাকা ব্যক্তিদের সাধারণ…

গোলাম পরওয়ারের সঙ্গে বিদেশি গোয়েন্দা সংস্থার বৈঠকের খবর সঠিক নয়, প্রতিবাদ জামায়াতের
রাজনীতি

গোলাম পরওয়ারের সঙ্গে বিদেশি গোয়েন্দা সংস্থার বৈঠকের খবর সঠিক নয়, প্রতিবাদ জামায়াতের

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার একটি দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক করেছেন বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ সঠিক নয় …