…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

ফেসবুকে সরকারের সমালোচনা করায় কারাগারে ভালুকার সাথী আক্তার, নিঃশর্ত মুক্তি দাবি মহিলা জামায়াত সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দিকার

নিজস্ব প্রতিবেদক
ফেসবুকে সরকারের সমালোচনা করায় কারাগারে ভালুকার সাথী আক্তার, নিঃশর্ত মুক্তি দাবি মহিলা জামায়াত সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দিকার
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ভালুকায় সামাজিক যোগাযোগমাধ্যমে সরকার ও আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে ক্ষোভ প্রকাশ করায় আটক নারী উদ্যোক্তা সাথী আক্তারকে (৩০) কারাগারে পাঠানোর ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুরুন্নিসা সিদ্দিকা। অবিলম্বে তিনি সাথী আক্তারের নিঃশর্ত মুক্তি দাবি করেন।

বুধবার (২৮ অক্টোবর) মহিলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগীয় সেক্রেটারি নাজমুন নাহার নীলুর সই করা বিজ্ঞপ্তিতে নুরুন্নিসা সিদ্দিকা বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় মত প্রকাশ করা একজন নাগরিকের অধিকার। নাগরিক তার জনপ্রতিনিধিকে যেমন নির্বাচিত করে, তেমনি প্রত্যাশা অনুযায়ী জনপ্রতিনিধি ভূমিকা রাখতে না পারলে তার সমালোচনাও করে।

বিজ্ঞপ্তিতে তিনি বলেন, আটক সাথী আক্তারের মত প্রকাশের অধিকার রয়েছে। কিন্তু এর ফলশ্রুতিতে ক্ষমতাসীন বিএনপি নেতাকর্মীদের দিয়ে মব সৃষ্টি এবং তার নিরাপত্তা না দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তাকে গ্রেপ্তার করার ঘটনা অত্যন্ত নিন্দনীয়।

নুরুন্নিসা সিদ্দিকা বলেন, মহিলা জামায়াত মনে করে এই ঘটনার মাধ্যমে সরকার তার অসহিষ্ণু আচরণের বহিঃপ্রকাশ করেছে। যেখানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে, সেখানে সে ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বিশেষ ভূমিকা দেখা যাচ্ছে না। বরং ভিন্নমত প্রকাশ করায় একজন নারীকে রাষ্ট্রের রোষানলের শিকার হতে হচ্ছে, যা অত্যন্ত নিন্দনীয় ও হতাশাজনক।

তিনি বলেন, মহিলা জামায়াত মনে করে, এর মাধ্যমে সরকার বিরোধী মতকে দমাতে চাচ্ছে, যা চব্বিশ-পরবর্তী বাংলাদেশে অনাকাঙ্ক্ষিত। তিনি এ ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে সাথী আক্তারকে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানান। সেই সঙ্গে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটলে জনগণকে সঙ্গে নিয়ে তা রুখে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

এর আগে সোমবার (২৬ অক্টোবর) দুপুরে সাথী আক্তারকে ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠায় পুলিশ। পরে বিকেল ৩টার দিকে ময়মনসিংহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাজেদুল ইসলাম তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিভিন্ন গণমাধ্যমের সংবাদ অনুযায়ী, সাথী আক্তারকে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

রাজনীতি বিভাগের আরও খবর

ভালুকার সাথী আক্তার থেকে কুষ্টিয়ার শিক্ষক: সমালোচনার পর গ্রেপ্তারের ঘটনায় মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
রাজনীতি

ভালুকার সাথী আক্তার থেকে কুষ্টিয়ার শিক্ষক: সমালোচনার পর গ্রেপ্তারের ঘটনায় মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন

নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে চুরির ঘটনায় ক্ষুব্ধ হয়ে ময়মনসিংহের ভালুকার নারী উদ্যোক্তা সাথী আক্তার ফেসবুক লাইভে এসে বলেছিলেন, বিএনপিকে ভোট দিয়েও ভোগান্…

নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিলের জানাজায় এমপির বক্তব্যে ‘ভুয়া ভুয়া’ স্লোগান, ছেলের তিন দিনের রিমান্ড
রাজনীতি

নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিলের জানাজায় এমপির বক্তব্যে ‘ভুয়া ভুয়া’ স্লোগান, ছেলের তিন দিনের রিমান্ড

নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল ইসলামের জানাজাকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জানাজার আগে নাটোর-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দ…

সিরাজগঞ্জের রায়গঞ্জে ৫০ হাজার টাকা চাঁদা না দেওয়ায় ইউপি সদস্যকে মারধরের অভিযোগ বিএনপি নেতা তোতার বিরুদ্ধে, ভিডিও ছড়িয়েছে
রাজনীতি

সিরাজগঞ্জের রায়গঞ্জে ৫০ হাজার টাকা চাঁদা না দেওয়ায় ইউপি সদস্যকে মারধরের অভিযোগ বিএনপি নেতা তোতার বিরুদ্ধে, ভিডিও ছড়িয়েছে

সিরাজগঞ্জের রায়গঞ্জে প্রকল্পের বিল থেকে ৫০ হাজার টাকা চাঁদা না দেওয়ায় এক ইউপি সদস্যকে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতা সিরাজুল ইসলাম …

খসড়া ভোটার তালিকা সংশোধনে ১৫০ কর্মকর্তা নিয়োগ দিল নির্বাচন কমিশন, ৫ নভেম্বর প্রকাশ ও ২৫ নভেম্বর চূড়ান্ত তালিকা
রাজনীতি

খসড়া ভোটার তালিকা সংশোধনে ১৫০ কর্মকর্তা নিয়োগ দিল নির্বাচন কমিশন, ৫ নভেম্বর প্রকাশ ও ২৫ নভেম্বর চূড়ান্ত তালিকা

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে খসড়া ভোটার তালিকার ভুল সংশোধন এবং দাবি-আপত্তি নিষ্পত্তিতে ১৫০ জন সংশোধনকারী কর্তৃপক্ষ নিয়োগ দিয়েছে নির্বাচ…