স্পেনের তোলেদোতে দুই ট্রেনের সংঘর্ষ, আহত কয়েকজন যাত্রী
স্পেনের মধ্যাঞ্চলে দুইটি ট্রেনের মধ্যে সংঘর্ষ ঘটেছে। বুধবার সকালে তোলেদো প্রদেশে এই দুর্ঘটনা ঘটে বলে দেশটির রেল ব্যবস্থা পরিচালনাকারী সংস্থা এডিআইএফ জানিয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় কয়েকজন যাত্রী আহত হয়েছেন। স্থানীয় এক কর্মকর্তাও যাত্রীদের আহত হওয়ার কথা জানিয়েছেন।
কাছের শহর উরদার মেয়র মানুয়েল গালান স্পেনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম টিভিইকে বলেছেন, যাত্রীরা আহত হয়েছেন।
গালান জানান, বেসামরিক সুরক্ষা কর্তৃপক্ষ তাঁর টাউন হলকে যাত্রীদের সেবা দেওয়ার জন্য একটি ক্রীড়া প্যাভিলিয়ন প্রস্তুত রাখতে বলেছে।



