…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › বিনোদন › খবর
বিনোদন

স্থগিতের এক মাস পর আজ পূর্বাচলে গাইবেন মুর্তজা কিজিলবাশ, সঙ্গে হাবিব ওয়াহিদ

নিজস্ব প্রতিবেদক
স্থগিতের এক মাস পর আজ পূর্বাচলে গাইবেন মুর্তজা কিজিলবাশ, সঙ্গে হাবিব ওয়াহিদ
ছবি: সংগৃহীত

গত ২৫ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পাকিস্তানি সংগীতশিল্পী মুর্তজা কিজিলবাশের কনসার্ট। শেষ মুহূর্তে প্রশাসনের অনুমতি না পাওয়ায় আয়োজনটি স্থগিত হয়ে যায়। শুধু এই কনসার্ট নয়, অনুমতি না পাওয়ায় সে সময় পাকিস্তানি শিল্পীদের নিয়ে ঢাকায় আয়োজিত আরও দুই কনসার্টও স্থগিত হয়।

এক মাস পর আজ ২৯ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে মুর্তজা কিজিলবাশের কনসার্টটি। এমনটাই জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান ঢাকা বিটস। এই কনসার্টে মুর্তজা কিজিলবাশের সঙ্গে গান শোনাবেন বাংলাদেশের হাবিব ওয়াহিদ।

রাজধানীর পূর্বাচলের বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে (বিসিএফইসি) অনুষ্ঠিত হবে ‘মুর্তজা কিজিলবাশ লাইভ ইন ঢাকা’ শীর্ষক কনসার্টটি।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যে প্রশাসনের অনুমতি মিলেছে। আয়োজকদের ভাষায়, ‘সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে শুরু করে প্রশাসনসহ সব অনুমতি আমরা পেয়েছি। তাঁরা আমাদের আশ্বাস দিয়েছেন পূর্ণ নিরাপত্তাব্যবস্থা দেওয়ার। যেহেতু আমাদের আয়োজন ইনডোরে হবে, তাই কোনো সমস্যা হবে না বলে আমাদের বিশ্বাস। আশা করছি দর্শকদের দারুণ একটি আয়োজন উপহার দিতে পারব।’

পাকিস্তানের উদীয়মান তারকা বলা হয় মুর্তজা কিজিলবাশকে। তিনি নিজের গান নিজেই লেখেন এবং সুর করেন। অ্যাকুস্টিক গিটার ও নিজস্ব গায়কির মাধ্যমে শান্ত ও আবেগপূর্ণ গান পরিবেশন করেন তিনি। তাঁর গাওয়া ‘হাম’ এবং ‘তুম’ গান দুটি স্পটিফাই ও ইউটিউবে ব্যাপক জনপ্রিয় হয়েছে।

আয়োজকেরা আরও জানিয়েছেন, এটি হতে যাচ্ছে মুর্তজা কিজিলবাশের প্রথম আন্তর্জাতিক কনসার্ট।

যাঁরা আগে টিকিট ক্রয় করেছিলেন, তাঁরা সেই টিকিটেই এই কনসার্ট উপভোগ করতে পারবেন বলে আয়োজকেরা জানিয়েছেন।

বিনোদন বিভাগের আরও খবর

মা মরিয়ম বেগমকে হারালেন চিত্রনায়িকা পপি, খুলনায় হবে দ্বিতীয় জানাজা ও দাফন
বিনোদন

মা মরিয়ম বেগমকে হারালেন চিত্রনায়িকা পপি, খুলনায় হবে দ্বিতীয় জানাজা ও দাফন

মা হারালেন ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপি। তাঁর মা মরিয়ম বেগম মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাত দেড়টায় রাজধানীর একটি হাসপ…

দুই বছর অপেক্ষার পর বিজয়ের মাসে প্রেক্ষাগৃহে আসছে ‘ঋতুকামিনী’, মুক্তি ৪ ডিসেম্বর
বিনোদন

দুই বছর অপেক্ষার পর বিজয়ের মাসে প্রেক্ষাগৃহে আসছে ‘ঋতুকামিনী’, মুক্তি ৪ ডিসেম্বর

দুই বছর আগে শুটিং শেষ হলেও এত দিন আলোর মুখ দেখেনি জাহিদ হোসেন পরিচালিত সিনেমা ‘ঋতুকামিনী’। অবশেষে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। বিজয়ের মাসে, অর্থাৎ আগামী…

৬ নভেম্বর বেইলি রোডে মঞ্চে আসছে নবরসের ‘সোজন বাদিয়ার ঘাট’
বিনোদন

৬ নভেম্বর বেইলি রোডে মঞ্চে আসছে নবরসের ‘সোজন বাদিয়ার ঘাট’

পল্লিকবি জসীমউদ্‌দীনের কাব্যগ্রন্থ ‘সোজন বাদিয়ার ঘাট’ এবার মঞ্চে নিয়ে আসছে নৃত্য ও নাটকের দল নবরস। এটি নবরসের পঞ্চম প্রযোজনা।…

বৃষ্টিভেজা লালগালিচায় শুরু ৩৯তম টোকিও চলচ্চিত্র উৎসব, চলবে ৪ নভেম্বর পর্যন্ত
বিনোদন

বৃষ্টিভেজা লালগালিচায় শুরু ৩৯তম টোকিও চলচ্চিত্র উৎসব, চলবে ৪ নভেম্বর পর্যন্ত

বৃষ্টি উপেক্ষা করেই শুরু হয়েছে ৩৯তম টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। টাইফুনের প্রভাবে গত সপ্তাহান্তে টানা বৃষ্টির পর সোমবার সন্ধ্যায় বৃষ্টিভেজা লাল…