…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › বিনোদন › খবর
বিনোদন

দুই বছর অপেক্ষার পর বিজয়ের মাসে প্রেক্ষাগৃহে আসছে ‘ঋতুকামিনী’, মুক্তি ৪ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক
দুই বছর অপেক্ষার পর বিজয়ের মাসে প্রেক্ষাগৃহে আসছে ‘ঋতুকামিনী’, মুক্তি ৪ ডিসেম্বর
ছবি: সংগৃহীত

দুই বছর আগে শুটিং শেষ হলেও এত দিন আলোর মুখ দেখেনি জাহিদ হোসেন পরিচালিত সিনেমা ‘ঋতুকামিনী’। অবশেষে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। বিজয়ের মাসে, অর্থাৎ আগামী ডিসেম্বরে প্রেক্ষাগৃহে আসছে এটি।

পরিচালক জাহিদ হোসেন জানিয়েছেন, প্রাথমিকভাবে ছবিটির মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে ৪ ডিসেম্বর। আগামী নভেম্বরে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

দুই বছর আগে শুরু হয়েছিল ‘ঋতুকামিনী’র শুটিং। ওই বছরেই শেষ হয় দৃশ্যধারণের কাজ। সেন্সর ছাড়পত্রও পেয়েছিলেন নির্মাতা। কিন্তু এরপর মুক্তির কোনো খবর পাওয়া যাচ্ছিল না।

গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত হয়েছে ‘ঋতুকামিনী’। এতে উঠে আসবে সামাজিক অবক্ষয়, অনৈতিকতা আর পারিবারিক নানা প্রতিবন্ধকতার গল্প।

ছবিতে জুটি হয়ে অভিনয় করেছেন আব্দুন নূর সজল ও অধরা খান। এটি এই জুটির প্রথম সিনেমা। আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপা খন্দকার, রিনা খান প্রমুখ।

নিজের চরিত্র প্রসঙ্গে আব্দুন নূর সজল বলেন, ‘ঋতুকামিনী সিনেমায় দর্শক সমাজের এমন একটি চিত্র দেখতে পাবেন, যা হয়তো সবাই দেখে, কিন্তু এ নিয়ে কথা বলে না। আমি অভিনয় করেছি গ্রামের এক বখাটের চরিত্রে। আশা করছি দর্শকের ভালো লাগবে।’

অধরা খান বলেন, ‘সিনেমাটির গল্প দারুণ। আমার চরিত্রেও বেশ ভেরিয়েশন আছে। গ্রামের একেবারেই সহজ-সরল একটি মেয়ে। আশা করছি মুক্তির পর সিনেমাটি দর্শক সাদরে গ্রহণ করবেন।’

বিনোদন বিভাগের আরও খবর

স্থগিতের এক মাস পর আজ পূর্বাচলে গাইবেন মুর্তজা কিজিলবাশ, সঙ্গে হাবিব ওয়াহিদ
বিনোদন

স্থগিতের এক মাস পর আজ পূর্বাচলে গাইবেন মুর্তজা কিজিলবাশ, সঙ্গে হাবিব ওয়াহিদ

গত ২৫ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পাকিস্তানি সংগীতশিল্পী মুর্তজা কিজিলবাশের কনসার্ট। শেষ মুহূর্তে প্রশাসনের অনুমতি না পাওয়ায় আয়োজনটি …

৬ নভেম্বর বেইলি রোডে মঞ্চে আসছে নবরসের ‘সোজন বাদিয়ার ঘাট’
বিনোদন

৬ নভেম্বর বেইলি রোডে মঞ্চে আসছে নবরসের ‘সোজন বাদিয়ার ঘাট’

পল্লিকবি জসীমউদ্‌দীনের কাব্যগ্রন্থ ‘সোজন বাদিয়ার ঘাট’ এবার মঞ্চে নিয়ে আসছে নৃত্য ও নাটকের দল নবরস। এটি নবরসের পঞ্চম প্রযোজনা।…

বৃষ্টিভেজা লালগালিচায় শুরু ৩৯তম টোকিও চলচ্চিত্র উৎসব, চলবে ৪ নভেম্বর পর্যন্ত
বিনোদন

বৃষ্টিভেজা লালগালিচায় শুরু ৩৯তম টোকিও চলচ্চিত্র উৎসব, চলবে ৪ নভেম্বর পর্যন্ত

বৃষ্টি উপেক্ষা করেই শুরু হয়েছে ৩৯তম টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। টাইফুনের প্রভাবে গত সপ্তাহান্তে টানা বৃষ্টির পর সোমবার সন্ধ্যায় বৃষ্টিভেজা লাল…

অস্কার-মনোনীত অভিনেত্রী বারবারা ব্যারি আর নেই, মারা গেলেন ৯৫ বছর বয়সে
বিনোদন

অস্কার-মনোনীত অভিনেত্রী বারবারা ব্যারি আর নেই, মারা গেলেন ৯৫ বছর বয়সে

অস্কার-মনোনীত মার্কিন অভিনেত্রী বারবারা ব্যারি ৯৫ বছর বয়সে মারা গেছেন। ‘বার্নি মিলার’ ও ‘সাডেনলি সুসান’ ধারাবাহিকে অভিনয়ের জন্য তিনি পরিচিত ছিলেন।…