…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

হিলি স্টেশনে দাঁড়াবে ঢাকাগামী নীলসাগর ও চিলাহাটি এক্সপ্রেস, স্থানীয়দের আনন্দমিছিল

নিজস্ব প্রতিবেদক
হিলি স্টেশনে দাঁড়াবে ঢাকাগামী নীলসাগর ও চিলাহাটি এক্সপ্রেস, স্থানীয়দের আনন্দমিছিল
ছবি: সংগৃহীত

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি রেলস্টেশনে যাত্রীদের সুবিধার্থে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ও চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির অনুমোদন দিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের এ ঘটনায় আনন্দে মেতেছেন স্থানীয় বাসিন্দারা। রেল কর্তৃপক্ষের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে হিলি রেলস্টেশন থেকে আনন্দমিছিল বের করা হয়, যা পরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

আনন্দমিছিলে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, সাংগঠনিক সম্পাদক হযরত আলীসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এছাড়া হিলি মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।

স্থানীয় বাসিন্দারা বলেন, দীর্ঘদিন ধরে হিলিবাসী নানা ক্ষেত্রে অবহেলিত ছিলেন। হিলি স্থলবন্দর থেকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব পেলেও এলাকার যোগাযোগব্যবস্থাসহ বিভিন্ন খাতে প্রত্যাশিত উন্নয়ন হয়নি বলে তাদের অভিযোগ। এমন পরিস্থিতিতে দুটি আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির অনুমোদন তাদের দীর্ঘদিনের দাবি পূরণের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, এবং এ সিদ্ধান্তে তারা অত্যন্ত খুশি।

তারা আরও বলেন, ট্রেন দুটির যাত্রাবিরতি কার্যকর হলে হিলি ও আশপাশের এলাকার মানুষ সহজে ঢাকায় যাতায়াত করতে পারবেন। এতে সময় ও যাতায়াতের ভোগান্তি কমার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য এবং স্থানীয় যোগাযোগব্যবস্থায় ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা আশা করছেন। হিলির ভাঙাচোরা সড়কের সংস্কারকাজ শুরু হওয়ায় যোগাযোগব্যবস্থার উন্নয়ন নিয়েও নতুন করে আশাবাদী হয়ে উঠেছেন স্থানীয়রা।

হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, হিলি বিগত দিনে অনেক অবহেলিত ছিল, এবং বিএনপি সরকার আসার পর উন্নয়ন শুরু হয়েছে। তিনি বলেন, নির্বাচনে সমাজকল্যাণমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন ভোট দিয়ে সহযোগিতা করলে তিনি এলাকার মানুষের চাওয়া-পাওয়া পূরণ করবেন, এবং সেই প্রতিশ্রুতি অনুযায়ী হিলির বিভিন্ন সমস্যার সমাধানে কাজ হচ্ছে।

উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান বলেন, বিএনপি সরকার জনগণের উন্নয়নে বিশ্বাসী। দিনাজপুর-৬ আসনের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের হাত ধরে এ আসনে উন্নয়ন কার্যক্রম এগিয়ে যাবে এবং ইতিমধ্যে চার উপজেলায় উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছে বলে তিনি জানান।

রেলপথ মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখা থেকে গত ২৮ অক্টোবর জারি করা এক বিজ্ঞপ্তিতে হিলি রেলস্টেশনে দুটি আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির অনুমোদনের বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, ৭৬৫ নম্বর আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস এবং ৮০৫ নম্বর আন্তঃনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেন হিলি রেলস্টেশনে যাত্রাবিরতির অনুমতি পেয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের পাঠানো প্রস্তাবের পরিপ্রেক্ষিতে যাত্রীদের চাহিদা এবং রেলওয়ের রাজস্ব আয়ের বিষয়টি বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নাসরিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালককে নির্দেশনা দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সিদ্ধান্ত বাস্তবায়িত হলে হিলি স্থলবন্দরকেন্দ্রিক ব্যবসায়ী, চাকরিজীবী, শিক্ষার্থী, রোগী ও সাধারণ যাত্রীদের ঢাকায় যাতায়াত আরও সহজ হবে বলে আশা করছেন স্থানীয়রা। এখন ট্রেন দুটির যাত্রাবিরতি কার্যকর হওয়ার অপেক্ষায় রয়েছেন হিলি ও আশপাশের এলাকার যাত্রীরা।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

দুই মাসে দৃশ্যমান অগ্রগতি না হলে শাস্তি ও প্রত্যাহার: ওয়াসার ব্যর্থ কর্মকর্তাদের কড়া সতর্কবার্তা প্রতিমন্ত্রীর

অনুমোদিত প্রকল্প বাস্তবায়নে আগামী দুই মাসের মধ্যে দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করতে না পারলে দায়িত্বরত প্রকল্প পরিচালকদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ এব…

ঢাকায় গ্যাসের চুলা জ্বালাতে গিয়ে দগ্ধ ফিলিপাইনের নাগরিক, শরীরের ৬৩ শতাংশ পুড়ে গেছে
জাতীয়

ঢাকায় গ্যাসের চুলা জ্বালাতে গিয়ে দগ্ধ ফিলিপাইনের নাগরিক, শরীরের ৬৩ শতাংশ পুড়ে গেছে

রাজধানী ঢাকায় গ্যাসের চুলা জ্বালাতে গিয়ে দগ্ধ হয়েছেন ফিলিপাইনের নাগরিক মিস কেইস্টিন ভার বুনাগ (৩২)। তাঁর শরীরের প্রায় ৬৩ শতাংশ পুড়ে গেছে। তাঁর অব…

জাতীয়

টোকিওর মতো পরিচ্ছন্ন ঢাকা গড়ার পরিকল্পনা প্রধানমন্ত্রী তারেক রহমানের: আবর্জনা সরানো, বায়ুদূষণ কমানো ও গাছ লাগানোয় জোর

ঢাকাসহ সারা দেশকে পরিচ্ছন্ন করার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জাপানের রাজধানী টোকিওর মতো ঢাকা শহরকেও পরিচ্ছন্ন কর…

ঢাকা মেডিকেলে বেসরকারি অ্যাম্বুলেন্সের ধর্মঘট সাত দিনের জন্য স্থগিত, হাসপাতালে পর্যবেক্ষণ চলবে
জাতীয়

ঢাকা মেডিকেলে বেসরকারি অ্যাম্বুলেন্সের ধর্মঘট সাত দিনের জন্য স্থগিত, হাসপাতালে পর্যবেক্ষণ চলবে

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল প্রাঙ্গণে বেসরকারি অ্যাম্বুলেন্সের স্থায়ী পার্কিংয়ের দাবিতে ডাকা ধর্মঘট সাত দিনের জন্য স্থগিত করেছেন অ্যাম্বুলেন্…