…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় বাড়ল ৩১ ডিসেম্বর পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক
মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় বাড়ল ৩১ ডিসেম্বর পর্যন্ত
ছবি: সংগৃহীত

মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর সময়সীমা দেড় মাসের বেশি বাড়ানো হয়েছে। আগামী ১৫ নভেম্বরের পরিবর্তে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এই নম্বরপ্লেট লাগানোর সুযোগ পাবেন মোটরসাইকেলের মালিকেরা।

এ জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) দেওয়া প্রস্তাব অনুমোদন করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

বিষয়টি নিশ্চিত করে বিআরটিএ চেয়ারম্যান মোহাম্মদ হাবীবুর রহমান বলেন, নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা বেশি হওয়ায় আগের নির্ধারিত সময়সীমা পর্যাপ্ত ছিল না। বিষয়টি বিবেচনায় নিয়ে ১৫ নভেম্বরের পরিবর্তে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়। মন্ত্রণালয় প্রস্তাবটি অনুমোদন করেছে।

এর আগে বিআরটিএর এক গণবিজ্ঞপ্তিতে ১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগিয়ে প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছিল।

সড়ক পরিবহন আইন-২০১৮ ও সড়ক পরিবহন বিধিমালা-২০২২ অনুযায়ী, মোটরসাইকেলের পেছনে আরএফআইডি প্রযুক্তিসংবলিত রেট্রো-রিফ্লেকটিভ ধাতব নম্বরপ্লেট ব্যবহারের নিয়ম রয়েছে। এর ধারাবাহিকতায় সামনে নম্বরপ্লেট লাগানোর নির্দেশনা দেওয়া হয়।

বিআরটিএর নির্দেশনা অনুযায়ী, স্কুটারের সামনের নম্বরপ্লেটের দৈর্ঘ্য ২০০ মিলিমিটার ও প্রস্থ ১০০ মিলিমিটার হতে হবে। অন্যান্য মোটরসাইকেলের ক্ষেত্রে দৈর্ঘ্য ২৮৫ মিলিমিটার এবং প্রস্থ ৫০ মিলিমিটার নির্ধারণ করা হয়েছে। দুই ধরনের প্লেটেই অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার রাখতে হবে।

নম্বরপ্লেট তৈরিতে স্টেইনলেস স্টিল বা অ্যালুমিনিয়াম ব্যবহার করতে হবে। সাদা পটভূমিতে কালো রঙে বাংলা অক্ষর ও সংখ্যা লিখতে হবে। প্লেটে অতিরিক্ত নকশা বা শোভাবর্ধক কোনো উপাদান রাখা যাবে না। স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলে নম্বরটি সোজা এক লাইনে বসানো যাবে।

জাতীয় বিভাগের আরও খবর

রাস্তা ও ফুটপাতে হকার বসতে দেওয়া হবে না কোনো অবস্থাতেই: ডিএসসিসি প্রশাসক
জাতীয়

রাস্তা ও ফুটপাতে হকার বসতে দেওয়া হবে না কোনো অবস্থাতেই: ডিএসসিসি প্রশাসক

অবৈধভাবে রাস্তা ও ফুটপাত দখল করে হকার বসানোর বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মুক্তিযোদ্ধা মো. আ…

রাবির উর্দু বিভাগের সভাপতিকে হেনস্তার অভিযোগ, নিরপেক্ষ তদন্তসহ তিন দফা দাবি শিক্ষক পরিষদের
জাতীয়

রাবির উর্দু বিভাগের সভাপতিকে হেনস্তার অভিযোগ, নিরপেক্ষ তদন্তসহ তিন দফা দাবি শিক্ষক পরিষদের

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উর্দু বিভাগের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ শহীদুল ইসলামকে হেনস্তা ও লাঞ্ছিত করার অভিযোগে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পাব…

যান্ত্রিক ত্রুটিতে নারিতা থেকে বিলম্ব প্রধানমন্ত্রীর ঢাকামুখী ফ্লাইট বিজি ৩৭৭-এর
জাতীয়

যান্ত্রিক ত্রুটিতে নারিতা থেকে বিলম্ব প্রধানমন্ত্রীর ঢাকামুখী ফ্লাইট বিজি ৩৭৭-এর

চার দিনের সফর শেষে জাপান থেকে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকায় ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সফরসঙ্গীরা। তবে যান্ত্রিক ত্রুটির কারণে তাঁদের ব…

গাজীপুরের কাশিমপুরে গ্যাস লিকেজ থেকে আগুন, শিশুসহ একই পরিবারের ৫ জন দগ্ধ
জাতীয়

গাজীপুরের কাশিমপুরে গ্যাস লিকেজ থেকে আগুন, শিশুসহ একই পরিবারের ৫ জন দগ্ধ

গাজীপুরের কাশিমপুরের সারদাগং এলাকায় গ্যাস লিকেজ থেকে লাগা আগুনে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে এই দু…