…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

ময়মনসিংহে ১ হাজার ২০০ পিস ইয়াবাসহ ছাত্রদলের যুগ্ম সম্পাদক মনিরুলসহ গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদক
ময়মনসিংহে ১ হাজার ২০০ পিস ইয়াবাসহ ছাত্রদলের যুগ্ম সম্পাদক মনিরুলসহ গ্রেপ্তার ৫
ছবি: সংগৃহীত

ময়মনসিংহ নগরীতে ১ হাজার ২০০ পিস ইয়াবাসহ দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম ও তাঁর চার সঙ্গীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৬ লাখ টাকা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাতে নগরীর সেওড়া মুন্সিবাড়ি এলাকার একটি দোতলা বাড়ির নিচতলার একটি কক্ষ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ত্রিশাল থানার শফিকুলের ছেলে শাকির হোসেন (২৫), নগরীর মধ্য বাড়েরা এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে জাকিরুল ইসলাম (৩২), ঘাগড়া ইউনিয়নের আব্দুল সাত্তারের ছেলে সজীব মিয়া (২০), একই এলাকার রুহুল আমিনের ছেলে দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম (৩০) এবং নগরের সারদা ঘোষ রোড এলাকার সুধীর চন্দ্র সিংয়ের ছেলে উৎসব সিং সাগর (২৮)।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, সেওড়া মুন্সিবাড়ি এলাকায় উজ্জ্বল মিয়ার বাড়ির নিচতলার একটি কক্ষে কয়েকজন মাদক কারবারি ইয়াবা কেনাবেচার প্রস্তুতি নিচ্ছেন। পরে ডিবির একটি দল সেখানে অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে পাঁচজনকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তাঁদের দেহ তল্লাশি করে ১ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মো. রিপন উদ্দিন বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।

ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাকিব হোসেন বলেন, দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি তিনি শুনেছেন। তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহবুবুল হক বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

গাজীপুরের শ্রীপুরে ছুরিকাঘাতের পর ট্রেনের ছাদ থেকে যুবককে ফেলে দেওয়ার অভিযোগ, অবস্থা আশঙ্কাজনক
আইন ও অপরাধ

গাজীপুরের শ্রীপুরে ছুরিকাঘাতের পর ট্রেনের ছাদ থেকে যুবককে ফেলে দেওয়ার অভিযোগ, অবস্থা আশঙ্কাজনক

গাজীপুরের শ্রীপুর রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেন থেকে এক যুবককে ছুরিকাঘাতের পর ছাদ থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে…

ময়মনসিংহে সাতজন নিহতের বাস দুর্ঘটনা: চালক ইকবাল হোসেনকে গাজীপুর থেকে গ্রেপ্তার
আইন ও অপরাধ

ময়মনসিংহে সাতজন নিহতের বাস দুর্ঘটনা: চালক ইকবাল হোসেনকে গাজীপুর থেকে গ্রেপ্তার

ময়মনসিংহ নগরীতে রাজিব পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে চালকসহ সাতজন নিহতের ঘটনায় বাসচালক ইকবাল হোসেনকে (৪৭) গ্রেপ্তার ক…

ভালুকায় ফেসবুক লাইভে ক্ষোভ জানানো সাথী আক্তার ৫০০ টাকার বন্ডে জামিন পেলেন
আইন ও অপরাধ

ভালুকায় ফেসবুক লাইভে ক্ষোভ জানানো সাথী আক্তার ৫০০ টাকার বন্ডে জামিন পেলেন

ময়মনসিংহের ভালুকায় ব্যবসাপ্রতিষ্ঠানে বৈদ্যুতিক তার চুরির ঘটনায় ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশ করে আলোচনায় আসা হনুফা আক্তার সাথীকে (৩০) জামিন দিয়েছেন আ…

আইন ও অপরাধ

সখীপুরে মাটির নিচে ‘ইস্ট পাকিস্তান পুলিশ’ লেখা দুটি বাক্স, ভেতরে ১২টি রকেট লঞ্চারসদৃশ বস্তু

টাঙ্গাইলের সখীপুর উপজেলার কচুয়া থলচালা এলাকায় কৃষিজমির মাটির নিচ থেকে ‘ইস্ট পাকিস্তান পুলিশ টাঙ্গাইল’ লেখা দুটি পুরোনো লোহার বাক্স উদ্ধার করা হয়েছে…