…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

ময়মনসিংহে সাতজন নিহতের বাস দুর্ঘটনা: চালক ইকবাল হোসেনকে গাজীপুর থেকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
ময়মনসিংহে সাতজন নিহতের বাস দুর্ঘটনা: চালক ইকবাল হোসেনকে গাজীপুর থেকে গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

ময়মনসিংহ নগরীতে রাজিব পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে চালকসহ সাতজন নিহতের ঘটনায় বাসচালক ইকবাল হোসেনকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ইকবাল হোসেন গাজীপুর সদর উপজেলার পালের পাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম গ্রেপ্তারের তথ্য জানিয়েছেন।

ওসি শিবিরুল ইসলাম বলেন, দুর্ঘটনায় হতাহতের মামলা হওয়ার পর থেকেই বাসচালক ইকবালকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল। বুধবার (২৮ অক্টোবর) দিবাগত রাত দেড়টায় তথ্যপ্রযুক্তির সহায়তায় গাজীপুরের বাসন থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইকবালকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

দুর্ঘটনাটি ঘটে গত ২ অক্টোবর দুপুরে ময়মনসিংহ নগরীর রহমতপুর বাইপাস সড়কের দাপুনিয়া হাড়গুজির পাড় এলাকায়।

ওই দিন সন্ধ্যায় জামালপুর সদর উপজেলার দড়িহামিদপুর গ্রামের বাসিন্দা মো. মোবারক আলী বাদী হয়ে চালককে আসামি করে কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দেন। রাত ১২টার পর অভিযোগটি মামলা হিসেবে রুজু হয়। ওই দুর্ঘটনায় মা, ভাই, ভাতিজি ও নাতিকে হারিয়েছেন মোবারক আলী।

নিহতদের মধ্যে রয়েছেন জামালপুর সদরের দড়িহামিদপুর গ্রামের রাশিদা বেগম (৭০), তার ছেলে মোফাজ্জল হোসেন (৫০), মোফাজ্জলের মেয়ে মর্জিনা আক্তার (২৫) ও মর্জিনার ছেলে মিনান (৫)।

নিহত অন্য তিনজন হলেন একই জেলার বীর গোবিন্দপুর গ্রামের সিএনজি অটোরিকশার চালক সুজন আলী (৪৪), বাদেচান্দি গ্রামের আকরাম আলী (৫১) ও তার স্ত্রী মমতা বেগম (৩৯)।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

ভালুকায় ফেসবুক লাইভে ক্ষোভ জানানো সাথী আক্তার ৫০০ টাকার বন্ডে জামিন পেলেন
আইন ও অপরাধ

ভালুকায় ফেসবুক লাইভে ক্ষোভ জানানো সাথী আক্তার ৫০০ টাকার বন্ডে জামিন পেলেন

ময়মনসিংহের ভালুকায় ব্যবসাপ্রতিষ্ঠানে বৈদ্যুতিক তার চুরির ঘটনায় ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশ করে আলোচনায় আসা হনুফা আক্তার সাথীকে (৩০) জামিন দিয়েছেন আ…

কিশোররা অপরাধী নয়, তারা ভুল করে: টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ক এমরান খান
আইন ও অপরাধ

কিশোররা অপরাধী নয়, তারা ভুল করে: টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ক এমরান খান

শিশু-কিশোরদের বয়স ও মানসিক বিকাশ বিবেচনায় নিয়ে তাদের প্রাপ্তবয়স্ক অপরাধীদের সঙ্গে সাধারণ কারাগারে না রেখে বিশেষ ব্যবস্থাপনায় শিশু উন্নয়ন কেন্দ্র…

গাজীপুরের শ্রীপুরে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ: মোবাইলে চার্জ দিতে প্রতিবেশীর বাড়িতে গিয়ে ধরা পড়লেন ছেলে
আইন ও অপরাধ

গাজীপুরের শ্রীপুরে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ: মোবাইলে চার্জ দিতে প্রতিবেশীর বাড়িতে গিয়ে ধরা পড়লেন ছেলে

গাজীপুরের শ্রীপুর উপজেলার সাইটালিয়া গ্রামে লাঠি দিয়ে পিটিয়ে বাবা আব্দুস সামাদকে হত্যার ঘটনায় অভিযুক্ত ছেলে আনোয়ার হোসেনকে আটক করে পুলিশে দিয়েছেন…

গাজীপুরের কুনায় বাসায় ঢুকে দম্পতিকে কুপিয়ে জখমের অভিযোগ, থানায় মামলা হয়নি
আইন ও অপরাধ

গাজীপুরের কুনায় বাসায় ঢুকে দম্পতিকে কুপিয়ে জখমের অভিযোগ, থানায় মামলা হয়নি

গাজীপুর মহানগরের গাছা থানার কুনা এলাকায় একটি বাসায় ঢুকে ফুয়াদ আলম ওরফে ফাহিম (২৭) ও তাঁর স্ত্রী নওরীন মহসীনকে (২১) মারধর ও কুপিয়ে জখম করার অভিযোগ …