…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

উচ্চশিক্ষায় সহযোগিতা জোরদারে অস্ট্রেলিয়া সফরে এআইইউবির ইশতিয়াক আবেদীন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে উচ্চশিক্ষা ও গবেষণায় সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে অস্ট্রেলিয়া সফর করেছেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) প্রতিষ্ঠাতা সদস্য ও বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন। তিনি অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশের (এপিইউবি) সেক্রেটারি জেনারেলও।

বাংলাদেশের উচ্চশিক্ষা খাতের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের অংশ হিসেবে তিনি এ সফরে অংশ নেন। সফরে দুই দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে অ্যাকাডেমিক সহযোগিতা, যৌথ গবেষণা, ট্রান্সন্যাশনাল এডুকেশন, দক্ষতা উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক অংশীদারত্বের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

সফরের অংশ হিসেবে সিডনিতে অস্ট্রেলিয়ার শিক্ষা বিভাগের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন ইশতিয়াক আবেদীন। অস্ট্রেলিয়ার বাণিজ্য ও বিনিয়োগবিষয়ক সরকারি সংস্থা অস্ট্রেলিয়ান ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশনের (অস্ট্রেড) কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এ ছাড়া অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের (এবিবিএফ) প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে উচ্চশিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতার সুযোগ নিয়ে মতবিনিময় করেন তিনি।

আলোচনায় অস্ট্রেডের এলোদি জুরনে, ভিক সিং, মোস্তাফিজুর রহমান ও স্যান্ডি সেনেভিরত্নের সঙ্গে মতবিনিময় হয়। এসব আলোচনায় দুই দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সম্পর্ক জোরদার, প্রাতিষ্ঠানিক অংশীদারত্ব সম্প্রসারণ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতার নতুন সুযোগ চিহ্নিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল এডুকেশন কনফারেন্স (এআইইসি) ২০২৬ উপলক্ষ্যে এ সফর অনুষ্ঠিত হয়। সিডনির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের আন্তর্জাতিক শিক্ষা খাতের প্রতিনিধিরা অংশ নেন।

সম্মেলনে আন্তর্জাতিক শিক্ষার ভবিষ্যৎ, নতুন সহযোগিতার ক্ষেত্র এবং বিভিন্ন দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে অংশীদারত্বের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এআইইউবির জনসংযোগ কর্মকর্তা সাদি ইসলামও প্রতিনিধিদলের অংশ হিসেবে এ কর্মসূচিতে অংশ নেন।

এ সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অ্যাকাডেমিক সহযোগিতা, যৌথ গবেষণা, শিক্ষার্থী ও শিক্ষক বিনিময় এবং দীর্ঘমেয়াদি প্রাতিষ্ঠানিক অংশীদারত্বের সম্ভাবনা উঠে এসেছে।

এসব উদ্যোগের মাধ্যমে দুই দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সম্পর্ক জোরদার এবং আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষা ও গবেষণার সুযোগ সম্প্রসারণে কাজ করছে এআইইউবি।

শিক্ষা বিভাগের আরও খবর

শিক্ষায় ৬ হাজার ৫৮ কোটি টাকার প্রকল্পের প্রস্তাব: প্রায় পাঁচ লাখ শিক্ষককে প্রশিক্ষণ, ১৫ হাজারের বেশি শ্রেণিকক্ষ নির্মাণ ও সংস্কারের পরিকল্পনা
শিক্ষা

শিক্ষায় ৬ হাজার ৫৮ কোটি টাকার প্রকল্পের প্রস্তাব: প্রায় পাঁচ লাখ শিক্ষককে প্রশিক্ষণ, ১৫ হাজারের বেশি শ্রেণিকক্ষ নির্মাণ ও সংস্কারের পরিকল্পনা

মাধ্যমিক, মাদ্রাসা, কারিগরি ও প্রাথমিক স্তরে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রায় পাঁচ লাখ শিক্ষককে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এ ছাড়া আইসিট…

জলবায়ু ঝুঁকিতে থাকা বিদ্যালয় চিহ্নিত করতে শিক্ষা, জলবায়ু ও দুর্যোগ তথ্যব্যবস্থা সমন্বয়ের উদ্যোগ
শিক্ষা

জলবায়ু ঝুঁকিতে থাকা বিদ্যালয় চিহ্নিত করতে শিক্ষা, জলবায়ু ও দুর্যোগ তথ্যব্যবস্থা সমন্বয়ের উদ্যোগ

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে জলবায়ু, দুর্যোগ ও শিক্ষাসংক্রান্ত তথ্যব্যবস্থার সমন্বয় জোরদারের উদ্যোগ নিয়েছ…

যশোরের অভয়নগরে ছাত্রীকে ধর্ষণের অভিযোগের মামলায় প্রধান শিক্ষিকা ও দফতরি গ্রেফতার, অভিযুক্ত শিক্ষক পলাতক
শিক্ষা

যশোরের অভয়নগরে ছাত্রীকে ধর্ষণের অভিযোগের মামলায় প্রধান শিক্ষিকা ও দফতরি গ্রেফতার, অভিযুক্ত শিক্ষক পলাতক

যশোরের অভয়নগরে স্কুল চলাকালে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় সহায়তার অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জুলিয়া আফরিন ও দফতরি…

পুরোনো মেলার মাঠে ভাঙচুরের ঘটনায় মামলা: অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জন আসামি, ক্ষতি ৩০ থেকে ৩৫ লাখ টাকার অভিযোগ
শিক্ষা

পুরোনো মেলার মাঠে ভাঙচুরের ঘটনায় মামলা: অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জন আসামি, ক্ষতি ৩০ থেকে ৩৫ লাখ টাকার অভিযোগ

রাজধানীর শেরেবাংলা নগরে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) পুরোনো গবেষণা মাঠে আয়োজিত এশিয়া আন্তর্জাতিক মেলার প্রবেশগেটসহ বিভিন্ন স্থাপনা ভাঙচু…