আক্রমণাত্মক ড্রোন পরীক্ষা উত্তর কোরিয়ার, ‘পরম শ্রেষ্ঠত্বের’ ডাক কিম জং উনের

উত্তর কোরিয়া আক্রমণাত্মক ড্রোন, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও রকেট লঞ্চার পরীক্ষা করেছে বলে শুক্রবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে।
অস্ত্র প্রদর্শনীর অংশ হিসেবে এই পরীক্ষাগুলো চালানো হয় বলে রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে।
ওই প্রদর্শনীতে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সামরিক ড্রোনের দ্রুততর উন্নয়নের আহ্বান জানান।
কিম এই ক্ষেত্রে ‘পরম শ্রেষ্ঠত্ব’ অর্জনের কথা বলেছেন বলে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে।




