…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

বিশ্ববাজারে স্বর্ণের দাম আউন্সে ৪ হাজার ডলারের নিচে: টানা দ্বিতীয় মাসের পতনের পথে মূল্যবান ধাতুটি

নিজস্ব প্রতিবেদক

ভূরাজনৈতিক উত্তেজনা আর ডলারের মূল্যবৃদ্ধির প্রভাবে আবারও কমেছে বিশ্ববাজারে স্বর্ণের দাম। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, লেনদেনের শুরুতে মূল্যবান এই ধাতুর প্রতি আউন্সের দাম নেমে এসেছে ৪ হাজার ডলারের নিচে।

শুক্রবার (৩০ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে স্পট মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৯৯৭ ডলার ৩৯ সেন্টে দাঁড়ায়।

একই সময়ে যুক্তরাষ্ট্রের ডিসেম্বর ডেলিভারির স্বর্ণের ফিউচার মূল্যও শূন্য দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৭ ডলার ৮০ সেন্টে নেমে আসে।

রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বাড়ার পর সুদের হার বৃদ্ধির সম্ভাবনা জোরালো হওয়ায় স্বর্ণের বাজারে এই চাপ তৈরি হয়েছে। এ নিয়ে টানা দ্বিতীয় মাসের মতো দরপতনের পথে রয়েছে স্বর্ণ।

যুক্তরাষ্ট্রে সেপ্টেম্বর মাসে মূল্যস্ফীতি বেড়েছে—বিশেষ করে জ্বালানি ও অন্যান্য পণ্যের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে এতে। ফলে আগামী ডিসেম্বরে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে পারে—এমন প্রত্যাশা জোরালো হয়েছে। বাজারের পূর্বাভাস অনুযায়ী, সুদের হার বাড়ানোর সম্ভাবনা প্রায় ৭৫ শতাংশ।

সাধারণত সুদের হার বাড়লে স্বর্ণের চাহিদা কমে। কারণ, স্বর্ণ থেকে কোনো সুদ বা মুনাফা পাওয়া যায় না; অন্যদিকে সুদের হার বাড়লে বিনিয়োগকারীদের কাছে সুদভিত্তিক সম্পদ বেশি আকর্ষণীয় হয়ে ওঠে।

শুধু স্বর্ণ নয়, অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে শুক্রবার। স্পট মার্কেটে রুপার দাম ২ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৫১ ডলার ২৭ সেন্টে দাঁড়ায়। প্লাটিনামের দাম কমে দাঁড়ায় ১ হাজার ৪৫৮ ডলার ৮৫ সেন্ট এবং প্যালাডিয়ামের দাম কমে ৯৮৬ ডলার ৮ সেন্টে নেমে আসে।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

অর্থনীতি ও ব্যবসা

এক দিনের ব্যবধানে আবার কমল স্বর্ণের দাম, ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা কমে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা

দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ১ …

অর্থনীতি ও ব্যবসা

হরমুজ প্রণালিতে উত্তেজনা ও হুতিদের হামলার দাবিতে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলে ১১৫ ডলার ছাড়াল

বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনায় হামলার দাবি এবং হরমুজ প্রণালিতে বাড়তে থাকা নিরাপত্তাঝুঁকির ক…

সুন্দরবন রক্ষা ও সুপেয় পানির জন্য বাজেটে বাগেরহাটের বিশেষ বরাদ্দের দাবি
অর্থনীতি ও ব্যবসা

সুন্দরবন রক্ষা ও সুপেয় পানির জন্য বাজেটে বাগেরহাটের বিশেষ বরাদ্দের দাবি

সুন্দরবনের সুরক্ষা ও সুপেয় পানির সংকট নিরসনে জাতীয় বাজেটে বাগেরহাটের জন্য বিশেষ বরাদ্দের দাবি জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। তাঁরা বলেছেন, লব…

এলডিসি উত্তরণে আরও তিন বছর সময় পেল বাংলাদেশ, নতুন তারিখ ২০২৯ সালের ২৪ নভেম্বর
অর্থনীতি ও ব্যবসা

এলডিসি উত্তরণে আরও তিন বছর সময় পেল বাংলাদেশ, নতুন তারিখ ২০২৯ সালের ২৪ নভেম্বর

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রস্তুতির জন্য বাংলাদেশকে আরও তিন বছর সময় দিয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২…