…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

হরমুজ প্রণালিতে উত্তেজনা ও হুতিদের হামলার দাবিতে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলে ১১৫ ডলার ছাড়াল

নিজস্ব প্রতিবেদক

বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনায় হামলার দাবি এবং হরমুজ প্রণালিতে বাড়তে থাকা নিরাপত্তাঝুঁকির কারণে বৈশ্বিক তেল সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১১৫ ডলার ছাড়িয়েছে।

আল জাজিরা জানিয়েছে, শুক্রবার ৩০ অক্টোবর এশিয়ার বাজারে লেনদেনের শুরুতে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ৮৬ সেন্ট বা শূন্য দশমিক ৭৫ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১১৫ দশমিক ৭৪ ডলারে পৌঁছেছে।

একই সময়ে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৭২ সেন্ট বা শূন্য দশমিক ৭১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১০২ দশমিক ৭২ ডলারে।

বাজার বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, ব্রেন্ট ও ডব্লিউটিআই—উভয় ধরনের তেলের দামই টানা চতুর্থ মাসের মতো বাড়ার পথে রয়েছে। চলতি অক্টোবর মাসে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১৪ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম প্রায় ১৫ শতাংশ বাড়তে পারে।

তেলের বাজারে এই ঊর্ধ্বগতির অন্যতম কারণ হিসেবে সৌদি আরবের জ্বালানি অবকাঠামোয় হামলার খবর সামনে এসেছে। ইয়েমেনের হুতি বাহিনীর দাবি, তারা সৌদি আরবের রস তানুরা ও রাবিগ তেল শোধনাগার এবং রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর আবকাইক স্থাপনায় হামলা চালিয়েছে।

এদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, হরমুজ প্রণালির দক্ষিণে অনুমোদনহীন একটি নৌপথ ব্যবহার করতে গিয়ে তিনটি তেলবাহী ট্যাংকার সমুদ্রের মাইনে আঘাতপ্রাপ্ত হয় এবং সেগুলোতে আগুন ধরে যায়।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

অর্থনীতি ও ব্যবসা

এক দিনের ব্যবধানে আবার কমল স্বর্ণের দাম, ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা কমে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা

দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ১ …

অর্থনীতি ও ব্যবসা

বিশ্ববাজারে স্বর্ণের দাম আউন্সে ৪ হাজার ডলারের নিচে: টানা দ্বিতীয় মাসের পতনের পথে মূল্যবান ধাতুটি

ভূরাজনৈতিক উত্তেজনা আর ডলারের মূল্যবৃদ্ধির প্রভাবে আবারও কমেছে বিশ্ববাজারে স্বর্ণের দাম। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, লেনদেনের শুরুতে মূল্যবান এই…

সুন্দরবন রক্ষা ও সুপেয় পানির জন্য বাজেটে বাগেরহাটের বিশেষ বরাদ্দের দাবি
অর্থনীতি ও ব্যবসা

সুন্দরবন রক্ষা ও সুপেয় পানির জন্য বাজেটে বাগেরহাটের বিশেষ বরাদ্দের দাবি

সুন্দরবনের সুরক্ষা ও সুপেয় পানির সংকট নিরসনে জাতীয় বাজেটে বাগেরহাটের জন্য বিশেষ বরাদ্দের দাবি জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। তাঁরা বলেছেন, লব…

এলডিসি উত্তরণে আরও তিন বছর সময় পেল বাংলাদেশ, নতুন তারিখ ২০২৯ সালের ২৪ নভেম্বর
অর্থনীতি ও ব্যবসা

এলডিসি উত্তরণে আরও তিন বছর সময় পেল বাংলাদেশ, নতুন তারিখ ২০২৯ সালের ২৪ নভেম্বর

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রস্তুতির জন্য বাংলাদেশকে আরও তিন বছর সময় দিয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২…