…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

ছেলের মৃত্যুর প্রকৃত কারণ জানতে সরকারের নিজস্ব তদন্ত চান তাহসিফের বাবা, মামলার বিষয়ে সিদ্ধান্ত এখনো নেননি

নিজস্ব প্রতিবেদক
ছেলের মৃত্যুর প্রকৃত কারণ জানতে সরকারের নিজস্ব তদন্ত চান তাহসিফের বাবা, মামলার বিষয়ে সিদ্ধান্ত এখনো নেননি
ছবি: সংগৃহীত

বিমানবাহিনীর চাকরিচ্যুত ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় পরিবার মামলা করবে কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। তবে মামলার বিষয়টিকে গুরুত্ব না দিয়ে সরকারের নিজস্ব আইনে ছেলের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও প্রকৃত কারণ উদ্‌ঘাটনের দাবি জানিয়েছেন বাবা কে এম এনায়েতুল করিম।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে তিনি এ কথা জানান।

কে এম এনায়েতুল করিম বলেন, ‘আমরা পারিবারিকভাবে এখনো কোনো ধরনের মামলা করার সিদ্ধান্ত নিইনি। মামলা করব কি না, সে বিষয়েও সিদ্ধান্ত হয়নি। আজ আমাদের নানা ব্যস্ততা আছে। হয়তো আজ এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারব না। তবে আমরা চাই, থানায় গিয়ে দুই কলম কী লিখলাম বা না লিখলাম, সেটির ওপর সরকার গুরুত্ব না দিয়ে নিজস্ব আইন অনুযায়ী ব্যবস্থা নিক।’

তিনি আরও বলেন, তাঁর ছেলে এ দেশের একজন সুনাগরিক ছিলেন এবং সশস্ত্র বাহিনীর একজন সদস্যও ছিলেন। তাঁর এ ধরনের মৃত্যুর যেন সুষ্ঠু তদন্ত হয় এবং প্রকৃত কারণ বের হয়ে আসে। পরিবার মামলা করছে কি না, সেটির ওপর নজর না দিয়ে সরকার ও সংশ্লিষ্ট সব বাহিনী যেন বিষয়টিকে গুরুত্ব দিয়ে প্রকৃত সত্য উদ্‌ঘাটন করে—এটাই তাঁর দাবি।

এদিকে উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিব জানান, তিনি নিহত তাহসিফের বাবাকে ফোন দিয়ে থানায় এসে মামলা করার জন্য বলেছিলেন। এখনো তিনি থানায় আসেননি। তিনি থানায় আসলে থানায় মামলা দায়ের হবে বলে ওসি জানান।

তাহসিফের মৃত্যুর ঘটনায় তাঁর ‘জুনিয়র বন্ধু’ দীপকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। নিখোঁজ হওয়ার আগে তাহসিফের সঙ্গে প্রায় ছয় ঘণ্টা সময় কাটিয়েছিলেন দীপ।

বৃহস্পতিবার দিবাগত রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় দীপকে পিবিআই সদস্যরা নিয়ে গেছেন; এ বিষয়ে বিস্তারিত কিছু জানা নেই বলেও জানান তিনি।

পুলিশের একটি সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে রাজধানীর মোহাম্মদপুর থানার বাবর রোডের বি ব্লকের একটি বাড়ির তৃতীয় তলা থেকে দীপকে নিয়ে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দীপ ওই এলাকার বাসিন্দা সেলিম রেজার ছেলে।

তাহসিফ নিখোঁজ হওয়ার আগের সময়ের সিসিটিভি ফুটেজে তাঁকে এক ব্যক্তির সঙ্গে দেখা যায়। পরিবারের সদস্যরা ওই ব্যক্তিকে দীপ হিসেবে শনাক্ত করেন। ফুটেজে দেখা যায়, গত ২৭ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরে রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের একটি গ্যারেজের সামনে তাহসিফের সঙ্গে ওই ব্যক্তির দেখা হয়। এ সময় তাঁরা পরস্পরের সঙ্গে হাত মেলান। পরে দুটি পৃথক মোটরসাইকেলে করে সেখান থেকে চলে যান।

পরিবারের ভাষ্য অনুযায়ী, দীপের ফোন পেয়ে বাসা থেকে বের হয়েছিলেন তাহসিফ। পরে দীপ তাঁদের জানিয়েছিলেন, তাহসিফের মোটরসাইকেলে সমস্যা দেখা দেওয়ায় তাঁরা সেটি মেরামত করতে একটি ওয়ার্কশপে যান। মোটরসাইকেল মেরামত শেষে তাঁরা বাসায় ফিরে একসঙ্গে খাবার খান। পরে দীপ চলে যান বলে পরিবারের সদস্যদের জানান তিনি। তবে তাহসিফের নিখোঁজ হওয়া এবং পরবর্তী সময়ে তাঁর মরদেহ উদ্ধারের ঘটনায় দীপের কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্ত করে দেখছেন সংশ্লিষ্টরা।

গত ২৮ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে তুরাগ নদে একটি মরদেহ ভাসতে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা রাজাবাড়ী ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করেন। হাতঘড়ি ও পকেটে থাকা আইফোনের সূত্র ধরে মরদেহটি তাহসিফ সাউরির বলে শনাক্ত করা হয়।

পরদিন বৃহস্পতিবার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। বিকেল ৪টা ৩৫ মিনিটে উত্তরার ১৮ নম্বর সেক্টরের রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের কেন্দ্রীয় জামে মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে উত্তরার ১২ নম্বর সেক্টরের কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

তাহসিফের মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাঁর বাবা ছেলের মৃত্যু নিয়ে সন্দেহ প্রকাশ করে হত্যার আশঙ্কা জানিয়েছিলেন। মৃত্যুর প্রকৃত কারণ এবং এ ঘটনায় কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার অপেক্ষায় রয়েছে পরিবার।

জাতীয় বিভাগের আরও খবর

কুমিল্লার দেবিদ্বারে মদপানে অসুস্থ হয়ে সাবেক ছাত্রদল নেতাসহ দুই যুবকের মৃত্যু, ঢাকায় পাঠানো হলো তিনজনকে
জাতীয়

কুমিল্লার দেবিদ্বারে মদপানে অসুস্থ হয়ে সাবেক ছাত্রদল নেতাসহ দুই যুবকের মৃত্যু, ঢাকায় পাঠানো হলো তিনজনকে

কুমিল্লার দেবিদ্বারে মদপানে অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন; তাঁদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় তিনজন…

মৌসুমের প্রথম দিনেই বৃষ্টি আর উত্তাল সাগরে বিপাকে দুবলার চরের হাজারো জেলে, ব্যাহত শুঁটকি উৎপাদন
জাতীয়

মৌসুমের প্রথম দিনেই বৃষ্টি আর উত্তাল সাগরে বিপাকে দুবলার চরের হাজারো জেলে, ব্যাহত শুঁটকি উৎপাদন

বঙ্গোপসাগরের সুন্দরবন উপকূলে মাছ আহরণ ও শুঁটকি তৈরির মৌসুম শুরু হতে না হতেই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়েছেন জেলেরা। লঘুচাপের প্রভাবে টানা বৃষ্টি ও…

সাজেকে টানা অবরোধে অচল পর্যটন, আধিপত্য আর চাঁদার দ্বন্দ্বেই অস্থিরতা বলছেন স্থানীয়রা
জাতীয়

সাজেকে টানা অবরোধে অচল পর্যটন, আধিপত্য আর চাঁদার দ্বন্দ্বেই অস্থিরতা বলছেন স্থানীয়রা

পার্বত্য অঞ্চলের অন্যতম পর্যটন স্পট সাজেকে অস্থিরতা দীর্ঘস্থায়ী হতে পারে। সরেজমিনে খাগড়াছড়ি ঘুরে পাহাড়ের আন্দোলনকারী, ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও পাহ…

নবম বেতন স্কেলের পর চুক্তিভিত্তিক কর্মকর্তাদের বেতন-ভাতা নিয়ে সরকারের আট সিদ্ধান্ত
জাতীয়

নবম বেতন স্কেলের পর চুক্তিভিত্তিক কর্মকর্তাদের বেতন-ভাতা নিয়ে সরকারের আট সিদ্ধান্ত

নবম জাতীয় বেতন স্কেল কার্যকর হওয়ার পর চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সরকারি কর্মকর্তাদের বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা নির্ধারণে আটটি সিদ্ধান্তের ক…