…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

বিদেশি মডেলের অন্ধ অনুকরণ নয়, দেশীয় সংস্কৃতিতে জনবান্ধব নগরায়ণের আহ্বান আইপিডির

নিজস্ব প্রতিবেদক
বিদেশি মডেলের অন্ধ অনুকরণ নয়, দেশীয় সংস্কৃতিতে জনবান্ধব নগরায়ণের আহ্বান আইপিডির
ছবি: সংগৃহীত

বিদেশি মডেলের অন্ধ অনুকরণ বন্ধ করে দেশের সংস্কৃতি, সামাজিক মূল্যবোধ ও স্থানীয় বাস্তবতার ভিত্তিতে জনবান্ধব নগরায়ণ গড়ে তোলার আহ্বান জানিয়েছে ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট (আইপিডি)। সংস্থাটির মতে, নগর উন্নয়নে অবকাঠামো নির্মাণের পাশাপাশি মানুষের সামাজিক ও মানবিক চাহিদাকে গুরুত্ব দিতে হবে।

আজ শুক্রবার ‘বাংলাদেশের নগরায়ণের উন্নয়ন দর্শন’ শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভায় এ আহ্বান জানানো হয়। বিশ্ব শহর দিবস উপলক্ষে আয়োজিত এ সভায় পরিকল্পনাবিদ ও নগর বিশেষজ্ঞরা অংশ নেন।

অনুষ্ঠানের মূল প্রবন্ধে আইপিডির নির্বাহী পরিচালক অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান বলেন, ‘পুকুর, উঠান, পাড়া-মহল্লা ও খেলার মাঠ একসময় আমাদের সামাজিক যোগাযোগের মূল কেন্দ্র ছিল। অপরিকল্পিত নগরায়ণ ও দখলদারিত্বের কারণে তা আজ সংকুচিত।’

অধ্যাপক আদিল মুহাম্মদ খান আরও বলেন, ‘উন্নয়ন মানে কেবল অবকাঠামো নির্মাণ নয়, উন্নয়ন মানে মানুষের জন্য সুস্থ ও মানবিক জীবন নিশ্চিত করা।’ আইপিডির পক্ষ থেকে তিনি ‘পুকুর-উঠান-পাড়াভিত্তিক নগরায়ণ’ ধারণাকে আধুনিক নগর পরিকল্পনায় ফিরিয়ে আনার প্রস্তাব করেন।

আলোচনায় অংশ নিয়ে বিআইপির সভাপতি ড. মুহাম্মদ আরিফুল ইসলাম আক্ষেপ করে বলেন, নগর পরিকল্পনা এখন আর মানবিক দর্শনে নয়, বরং ব্যবসায়িক ও গোষ্ঠীস্বার্থে পরিচালিত হচ্ছে।

অন্যদিকে আইপিডির উপদেষ্টা অধ্যাপক আকতার মাহমুদ ঢাকাকেন্দ্রিক উন্নয়ন বিকেন্দ্রীকরণে অর্থনৈতিক করিডোরভিত্তিক উন্নয়নের ওপর জোর দেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুহাম্মদ উল্লাহ নগর পরিকল্পনায় পুঁজিনির্ভরতার সমালোচনা করে সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।

অনুষ্ঠানে নগর সংকট নিরসনে আইপিডির পক্ষ থেকে ছয়টি প্রধান সুপারিশ পেশ করা হয়। সুপারিশগুলোর মধ্যে রয়েছে ভূপ্রকৃতি ও সামাজিক বাস্তবতার ভিত্তিতে জাতীয় নগরায়ণ নীতি প্রণয়ন এবং পুকুর, খাল ও জলাভূমির সুরক্ষায় স্থানীয় জনগণকে সম্পৃক্ত করা।

সুপারিশে আরও বলা হয়েছে, প্রতিটি ওয়ার্ডে নিরাপদ খেলার মাঠ ও উন্মুক্ত স্থানের প্রাপ্যতা নিশ্চিত করে শিশু-কিশোরবান্ধব নগর গড়ে তুলতে হবে এবং নতুন ও পুরোনো সব আবাসন এলাকায় পাড়া-মহল্লাভিত্তিক সামাজিক যোগাযোগের জায়গা তৈরি করতে হবে।

এ ছাড়া শ্রেণিভিত্তিক বৈষম্য দূর করে সামাজিকভাবে অন্তর্ভুক্তিমূলক আবাসন ব্যবস্থা গড়ে তোলা এবং স্থানীয় সরকার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের যৌথ উদ্যোগে নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার সুপারিশ করা হয়েছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রকৌশলী তোফায়েল আহমেদ সজীব, আইপিডির রিসার্চ ফেলো কে এম আসিফ ইকবাল আকাশ প্রমুখ।

জাতীয় বিভাগের আরও খবর

রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু, দুপুরে সম্পন্ন দ্বিতীয় দফা পারমাণবিক বিক্রিয়া
জাতীয়

রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু, দুপুরে সম্পন্ন দ্বিতীয় দফা পারমাণবিক বিক্রিয়া

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে বিজ্ঞান ও প্রযুক্…

চাঁদপুর ঘাটে প্রথম দিনে হাজার টন ইলিশ, ৭০ শতাংশই ছোট-নরম, কেজি আকারের দাম ২৪০০ টাকা
জাতীয়

চাঁদপুর ঘাটে প্রথম দিনে হাজার টন ইলিশ, ৭০ শতাংশই ছোট-নরম, কেজি আকারের দাম ২৪০০ টাকা

২২ দিনের নিষেধাজ্ঞা শেষে চাঁদপুরের পদ্মা-মেঘনায় বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ১২টার পর থেকে মাছ ধরা শুরু হয়েছে। রাত পেরিয়ে সকালেই জেলার বড় স্টেশন ম…

২২ দিনের নিষেধাজ্ঞা শেষে বরিশালের মেঘনায় হাজারো জেলে, জমজমাট ঘাটে কমেনি ইলিশের দাম
জাতীয়

২২ দিনের নিষেধাজ্ঞা শেষে বরিশালের মেঘনায় হাজারো জেলে, জমজমাট ঘাটে কমেনি ইলিশের দাম

নিরাপদে মা ইলিশের প্রজনন নিশ্চিত করতে টানা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্য ফিরেছে বরিশালের মেঘনা নদীতে। রুপালি ইলিশের আশায় হাজার হাজার জেলে নে…

জাতীয়

জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে ঢাকার গুরুত্বারোপ

বাংলাদেশের সঙ্গে জাপানের অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা এবং বিকল্প অর্থায়নে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়েছে দুই দেশের অর্থমন্ত্রী পর্যায়ের…